এক্সপ্লোর

TMC Meeting: একের পর এক কাঁটা! এবার কী নয়া কৌশল? আজ বৈঠকে তৃণমূল

Mamata Banerjee: কালীঘাটে বৈঠকে ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কী কী সিদ্ধান্ত নেওয়া হবে?

আশাবুল হোসেন, কলকাতা: একের পর এক দুর্নীতি। কখনও আবাস দুর্নীতি, কখনও নিয়োগ দুর্নীতি- আর তাতে নাম জড়াচ্ছে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতার। ডিএ আন্দোলন-নিয়োগ আন্দোলন নিয়ে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজ্য। তারমধ্যেই সাগরদিঘিতে বাম-কংগ্রেস জোট প্রার্থীর কাছে হেরেছে তৃণমূল। এই আবহে, আজ, শুক্রবার কালীঘাটে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেখানে কী নিয়ে আলোচনা হতে পারে, তা নিয়ে নানা জল্পনা ঘুরপাক খাচ্ছে। সূত্রের খবর, দুর্নীতি নিয়ে জিরো টলারেন্সের বার্তার পাশাপাশি দুর্নীতিতে অভিযুক্তদের ছেঁটে ফেলার মতো সিদ্ধান্তও নেওয়া হতে পারে বৈঠকে।

কী ভাবছে তৃণমূল?
দুর্নীতিতে অভিযুক্তদের কি পুরোপুরি ছেঁটে ফেলার সিদ্ধান্ত? বিরোধীদের আক্রমণের মোকাবিলা করতে বিশেষ কোনও রণকৌশল স্থির? সাগরদিঘির পর সংখ্য়ালঘু ভোট ফেরাতে বিশেষ স্ট্র্য়াটেজি? নাকি বাম-কংগ্রেস জোটে চিড় ধরাতে নতুন কোনও পরিকল্পনা? আজ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে তৃণমূলের বৈঠকে কি এরকম সিদ্ধান্ত নেওয়া হতে পারে? জল্পনা চলছে রাজনৈতিক মহলে। 

সামনেই আসছে পঞ্চায়েত ভোট। তার আগে নানা বিষয় নিয়ে অস্বস্তি তৃণমূলে। নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন, দলের একাধিক এবং নানা স্তরের সদস্য়। গরু পাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গেছে ইডি। নিয়োগের দাবিতে রাস্তায় বসে চলা আন্দোলন ২ বছর পেরিয়েছেন। এরই সঙ্গে বকেয়া ডিএ-এর দাবিতে চলছে আন্দোলন। এই আবহে মধ্য়ে দেড় বছর আগে বিধানসভা ভোটে জেতা সাগরদিগি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বড় ব্য়বধানে হেরেছে তৃণমূল। 

এই প্রেক্ষাপটে শুক্রবার কালীঘাটে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সূত্রের দাবি, দুর্নীতি ইস্য়ুতে রাজ্য় রাজনীতিতে যে তোলপাড় চলছে, সেই আবহে শুক্রবারের বৈঠকেও এই বিষয়টি আলোচনায় আসতে পারে। তৃণমূল সূত্রে দাবি, বৈঠকে ফের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিতে পারেন তৃণমূলনেত্রী। দুর্নীতিতে অভিযুক্তদের পুরোপুরি ছেঁটে ফেলার নির্দেশও তিনি দিতে পারেন বলে সূত্রের খবর। 

কমিটি কী পেল?
পঞ্চায়েতের আগে সংখ্য়ালঘু অধ্য়ুষিত, মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রে তৃণমূলের হার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এই হারের কারণ খতিয়ে দেখতে তৃণমূলের একটি কমিটি তৈরি করা হয়েছিল। সূত্রের খবর, কমিটির রিপোর্টে প্রার্থী নিয়ে অসন্তোষ, সরকারি পরিষেবা না পৌঁছনো, দলের অন্তর্কলহের মতো কারণকে দায়ী করা হয়েছিল, শুক্রবারের বৈঠকেও সাগরদিঘির হার নিয়ে কাটাছেঁড়া হতে পারে বলে সূত্রের খবর। পঞ্চায়েত ভোটে দলের রণকৌশল কী হবে, তাও বৈঠকে ঠিক করে দিতে পারেন তৃণমূলনেত্রী।

সাগরদিঘিতে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী যেভাবে কার্যত হেলায় তৃণমূলকে হারিয়েছেন, তা-ও একেবারে উড়িয়ে দিতে পারছেন না কেউই! সূত্রের খবর, বাম-কংগ্রেসের এই জোটে চিড় ধরাতে বাম আমলে, কংগ্রেস কর্মীদের ওপর হওয়া অত্য়াচারের কথা প্রচারে আনা হতে পারে। 

কারা থাকবেন বৈঠকে?
শুক্রবারের বৈঠকে তৃণমূলের বিধায়ক, বাছাই কিছু সাংসদ, জেলা সভাপতি এবং জেলা চেয়ারম্য়ানদের ডাকা হয়েছে।

আরও পড়ুন: বাম আমলে নিয়োগ পাওয়া শিক্ষক ! পরীক্ষার্থীদের শুভেচ্ছা পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল

সেরা শিরোনাম

News Live Update : 'যে মানসিকতায় স্বাধীনতা দিবস, দেশপ্রেম, রাষ্ট্রবাদ, বাঙালি পরম্পরা, এই পরম্পরা থেকে বিচ্যুতি ঘটিয়েছিল বামেরা', জানালেন মুখ্যমন্ত্রী
'যে মানসিকতায় স্বাধীনতা দিবস, দেশপ্রেম, রাষ্ট্রবাদ, বাঙালি পরম্পরা, এই পরম্পরা থেকে বিচ্যুতি ঘটিয়েছিল বামেরা', জানালেন মুখ্যমন্ত্রী
TMC News: অভিষেক বন্দ্যোপাধ্যায় উচ্চমাধ্য়মিক পাস ? BBA, MBA ভ্য়ালিড নয় ? কী দাবি ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের
অভিষেক বন্দ্যোপাধ্যায় উচ্চমাধ্য়মিক পাস ? BBA, MBA ভ্য়ালিড নয় ? কী দাবি ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের
RG Kar Incident: ৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে CBI-SIT-কে, আর জি কর মামলায় নির্দেশ হাইকোর্টের
৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে CBI-SIT-কে, আর জি কর মামলায় নির্দেশ হাইকোর্টের
Suvendu Adhikari: 'এরা কারা ? নয় এরা থাকবে, নয় আমরা থাকব', কাদের শেষ দেখার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী ?
'এরা কারা ? নয় এরা থাকবে, নয় আমরা থাকব', কাদের শেষ দেখার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Agnimitra Paul |
RG Kar Case: '৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে CBI-SIT-কে,' R G কর মামলায় নির্দেশ হাইকোর্টের
Suvendu Adhikari | 'ছাত্র ভোট হবে, জিতবে ABVP', বিরোধীদলনেতার পাল্টা মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMCP News | TMCP-র প্রতিষ্ঠা দিবসেও তৃণমূল বনাম তৃণমূল ! | ABP Ananda LIVE
Abhishek Banerjee | হাইকোর্টে গিয়েও স্বস্তি মিলল না অভিষেকের, মিলল না অন্তর্বর্তী নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
Tollywood News: অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
Weather Update Today: নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
Asian Games 2026: এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
Suvendu Adhikari: 'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari: 'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari On JU:
"এত সাহস ! আর্টস হস্টেলের দেওয়ালে কিষেণজিকে রেড স্যালুট দেবেন", যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari:
"কীসের আজাদি ভাই? কলকাতার রাস্তায় কাশ্মীর মাঙ্গে আজাদি লিখবেন?", নজরুল মঞ্চ থেকে যাদবপুর প্রসঙ্গে কড়া বক্তব্য মুখ্যমন্ত্রীর
Embed widget