এক্সপ্লোর

Panchayat Election 2023 : 'মুখ্যমন্ত্রীকে প্রার্থী তালিকা পাঠাচ্ছি, অনুমোদন না দিলে...', হুঁশিয়ারি তৃণমূলের বিধায়কের

Panchayat Election : কোথাও মারধর, কোথাও আবার বোমাবাজির অভিযোগ। দ্বিতীয় দিনেও রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

ইসলামপুর : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে ফের 'বেসুরো' ইসলামপুরের তৃণমূলের বিধায়ক (Islampur TMC MLA)। অভিমানের পর এবার হুঙ্কার ! অনুগামীদের প্রার্থী না করলে নির্দল দাঁড় করানোর হুঁশিয়ারি দিলেন আব্দুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhury)। মনোনয়ন-অশান্তির মধ্যেই 'নির্দল' হুঙ্কার ইসলামপুরের তৃণমূলের বিধায়কের। দলের অস্বস্তি বাড়িয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'মুখ্যমন্ত্রীকে প্রার্থী তালিকা পাঠাচ্ছি। অনুমোদন না দিলে আমার অনুগামীরা নির্দল হয়ে দাঁড়াবে।'

নিজেকে বিদ্রোহী বলে আগেই দাবি করেছিলেন। সম্প্রতি দলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhury)। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee) নির্দেশ দেওয়ার পরও উত্তর দিনাজপুরের তৃণমূল (TMC) সভাপতি কানাইয়ালাল তাঁর সঙ্গে যোগাযোগ করেননি বলে দাবি করেছিলেন করিম। 

এর আগে ইসলামপুরের কোর্ট ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে যাননি ইসলামপুরের তৃণমূল বিধায়ক। সভাস্থল থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে বাড়িতেই বসে থাকেন নিজেকে বিদ্রোহী বিধায়ক বলে পরিচয় দেওয়া আব্দুল করিম চৌধুরী। বাড়িতে আসেননি অভিষেক! সভাতেও ডেকে নিয়ে যাননি! এমনই দাবি করে, সেই সভা এড়ান বর্ষীয়ান এই রাজনীতিক। ইটাহারে অভিষেকের বৈঠকে গরহাজির ছিলেন ইসলামপুরের বিদ্রোহী তৃণমূল বিধায়ক। সূত্রের খবর, উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার ২৫ জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার মধ্যে নাম ছিল আব্দুল করিমেরও। কিন্তু তিনি অভিষেকের বৈঠকে যোগ দেননি। 

সম্প্রতি ফের সংবাদমাধ্যমে  মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, 'অভিষেক হোক বা মমতা বন্দ্য়োপাধ্যায়ই হোক, মমতা বন্দ্য়োপাধ্যায় ডাকলেও তো আমি যাব না।' বিদ্রোহ তিনি আগেই ঘোষণা করেছিলেন। তারপর দলের বিরুদ্ধে আরও সুর চড়িয়েছিলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক করিম। এরপর তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালালের সঙ্গে তাঁর তিক্ততাও পৌঁছয় চরমে। সংঘাতের এই আবহেই গত মাসে আব্দুল করিমের বাড়িতে যান কানাইয়ালাল। ফুলের তোড়া দিয়ে কানইয়ালালকে স্বাগত জানান আব্দুল করিম চৌধুরীও। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোট ঘিরে মনোনয়ন-পর্বের মধ্যে ফের হুঙ্কার ছাড়লেন করিম।

কোথাও মারধর, কোথাও আবার বোমাবাজির অভিযোগ। দ্বিতীয় দিনেও রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যা নিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। পাল্টা জবাব দিয়েছে শাসকদলও। এই আবহেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক অভিযোগ ও একগুচ্ছ দাবিতে আজ রাজ্যপালের দ্বারস্থ হয় বিজেপি। বঙ্গ বিজেপির দাবি, বিরোধীদের কোনও রকম আলোচনা ছাড়াই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করা হয়েছে। সেই কারণে মনোনয়ন পত্র না এসে পৌঁছনোয় তা জমা দিতে পারছেন না প্রার্থীরা। মনোনয়ন কেন্দ্রে গিয়েও হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাঁদের। এছাড়া, ডোমকলে কংগ্রেস কর্মী খুন হওয়ায় বিরোধী শিবিরে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। রাজ্যপালের কাছে বিজেপির দাবি, সিভিক ভলান্টিয়ার- সহ কোনও অস্থায়ী কর্মীকে ভোট প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কেন্দ্রীয় বাহিনী ব্য়বহার করা হোক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget