এক্সপ্লোর

Bankura News:সিপিএমের যুব সংগঠনের ইনসাফ যাত্রাকে 'ধন্যবাদ', ভাইরাল ভিডিওয় বির্তকে তালডাংরার তৃণমূল বিধায়ক

Arup Chakraborty In Controversy: সিপিএমের যুব সংগঠনের ইনসাফ যাত্রাকে 'ধন্যবাদ' জানিয়ে বিতর্কে তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী, ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: সিপিএমের (CPM Insaaf Rally) যুব সংগঠনের ইনসাফ যাত্রাকে 'ধন্যবাদ' জানিয়ে বিতর্কে তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী (TMC MLA Arup Chakraborty In Controversy), ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। ঘটনা ঘিরে জটিলতা তৈরি হয়েছে বাঁকুড়ার তালডাংরায়। যদিও সিপিএম এতে আমল দিতে নারাজ।

কেন বিতর্ক?
যে ভিডিও থেকে এই বিতর্ক তৈরি হয়েছে, সেটি একটি দলীয় কর্মসূচির বলে দাবি তালডাংরার বাসিন্দাদের একাংশের। ভিডিওটিতে তৃণমূল বিধায়ককে বলতে শোনা যাচ্ছে, 'সিপিএমের মিছিল হচ্ছে শুনলাম। শুনে আমার বুকটা আনন্দে ভরে উঠেছিল। তাঁদের ধন্যবাদ জানাব, যে এত দিন পরে তাঁরা আবার গর্ত থেকে বেরিয়েছেন।' বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতির মুখে এমন 'সিপিএম বন্দনার' ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর থেকে তুমুল জল্পনা দিকে দিকে।  তরজা শুরু হয়েছে শাসক-বিরোধীদের মধ্যে। যদিও ওই ভিডিওতেই তাঁকে বলতে শোনা যায়, 'মুখে ইনকিলাব বলে ভোট কাস্তে হাতুড়িতে দিলে ধন্যবাদ জানাব। কিন্তু এঁরা বিশ্বাসঘাতক। এঁরা মুখে ইনকিলাব বলবেন, আর ভোট দেবেন পদ্মফুলে।' সিপিএম রাজ্য কমিটির সদস্য, অভয় মুখোপাধ্যায়ের কথায়, 'সিপিএম কী করছে, তা সিপিএম বুঝবে। আপনি তৃণমূল সামলান।' অন্য দিকে বাঁকুড়া সাংগঠনিক জেলার কটাক্ষ বিজেপি জেলা সভাপতি বিজেপি জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডলের কটাক্ষ 'তৃণমূল এখন ভোট কাটুয়াদের হাত ধরে লোকসভা ভোটে নামছে। সে জন্য উনি সিপিএমকে ধন্যবাদ জানাচ্ছেন।'

বিশদে...
দলীয় সূত্রে খবর, গত দু'দিন আগে বিজেপির বিরুদ্ধে তালডাংরার একটি প্রতিবাদ সভায় এই বক্তব্য করেছিলেন। এবিপি আনন্দ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। তবে তৃণমূল বিধায়ককে ওই ক্লিপটিতে বলতে শোনা গিয়েছে, '১২ বছর পর এরা আবার গর্ত থেকে বেরিয়েছে...মুখে ইনকিলাব বলব আর ভোটের সময় কাস্তে হাতুড়ির বদলে পদ্মকে ভোট দেব, তা হলে এটা জালি সিপিএম। বাইরে বেরিয়েছেন, ভোটটা সিপিএমকে করবেন তো?' বাম নেতাদের দিকে প্রশ্ন তোলেন শাসকদের বিধায়ক। তবে তাঁর বক্তব্যকে আমল দিতে নারাজ সিপিএম নেতৃত্ব। কটাক্ষের সুর শোনা গিয়েছে বিজেপির গলাতেও। এর আগে, বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর মুখেও সিপিএম নেতাদের একাংশের প্রশংসা শোনা গিয়েছিল। গত অক্টোবরে তিনি বলেন, 'তৃণমূল বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে না। প্রমোদ দাশগুপ্তদের সঙ্গে বামপন্থী আন্দোলন করা নেতারা ১০০ শতাংশ সৎ।' তখনও নানা জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে।
এবার ভিডিও ঘিরে অস্বস্তিতে তৃণমূল।

সেরা শিরোনাম

West Bengal Monsoon : শরতের মতো আকাশ, বর্ষা বিদায় শুরু ? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
শরতের মতো আকাশ, বর্ষা বিদায় শুরু ? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget