এক্সপ্লোর

TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস

Kolkata News: গ্রেফতার হওয়ার পর তৃণমূল বিধায়ক পরেশরাম বলেছেন, 'মুম্বই যাচ্ছিলাম। পুলিশ হঠাৎ করে এখানে (বিমানবন্দর) এসে আমায় গ্রেফতার করে, সই করিয়ে নিয়ে যাচ্ছে। জানি না কী ব্যাপার।'

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : বারুইপুর পুলিশের স্পেশ্যাল অপারেশন টিমের হাতে গ্রেফতার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়ার পর তৃণমূল বিধায়ক বলেছেন, 'পুলিশ আমায় আজ গ্রেফতার করে, সই করিয়ে নিয়ে যাচ্ছে। আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই। মুম্বই যাচ্ছিলাম। পুলিশ হঠাৎ করে এখানে (বিমানবন্দর) এসে আমায় গ্রেফতার করে, সই করিয়ে নিয়ে যাচ্ছে। জানি না কী ব্যাপার। নিয়ে যাচ্ছে... জানি...' 

ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে। মমতা-তৃণমূলের এই বিধায়ককে কালীপুজোর পরের দিন অর্থাৎ ৯ নভেম্বর দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে বারুইপুর পুলিশ জেলার বিশেষ দল। ক্যানিং পশ্চিমের বিধায়ক মুম্বইয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে দাবি করেছে পুলিশ। এর পাশাপাশি পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। 

কী কী অভিযোগ রয়েছে এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে 

কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস 

সরকারি জমি প্লট করে বিক্রি থেকে মাতলা নদীর চর জবরদখল করে বৃদ্ধাশ্রম তৈরি - এমন সব অভিযোগ আগেই উঠেছিল ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে। মাস দুয়েক আগে মমতা-তৃণমূলের এই বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ করেন ক্যানিং থানার এলাকার বাসিন্দা এক মহিলা। অভিযোগকারিণী বলেন, 'পরেশরাম দাস... উনি আমার গায়ে বাজে ভাবে হাত দেয়। আমি চিৎকার করায় উনি আমায় মারধর করে ধর্ষণ করে।' অভিযোগকারিণীর দাবি, ২০২৩-এ পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর স্বামীকে টিকিট পাইয়ে দেওয়ার কথা বলে ৪ লক্ষ টাকা দাবি করেন পরেশরাম দাস। স্বামীর কথা মতো সেই টাকা তিনি পরেশরাম দাসের হাতে পৌঁছে দিতে বিধায়কের তৈরি বৃদ্ধাশ্রমে গেলে তাঁকে শারীরিক হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, ৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পর তাঁকে ঘরের মধ্যে আটকে রেখে ধর্ষণ করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক। 

রাজ্যে পালাবদলের পর, ২ সেপ্টেম্বর ক্যানিংয়ের SDPO-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা। সেই অভিযোগের প্রেক্ষিতেই সোমবার গ্রেফতার করা হয় ক্যানিং পশ্চিমের বিধায়ককে। পুলিশ সূত্রে দাবি, গোপনসূত্রে খবর আসে যে পরেশরাম দাস মুম্বই পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বারুইপুর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ বিধাননগর কমিশনারেটের সাহায্য চায়। কলকাতা বিমানবন্দর থেকে সোমবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার পরেশরাম দাসকে তোলা হবে আলিপুর আদালতে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget