Dilip Mondal: ফিল্মি কায়দায় পালিয়েছিলেন, অবশেষে পুরী থেকে আটক তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
সূত্রের খবর, পুরীর ব্লু লিলি হোটেল থেকে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ককে আটক করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ৫ বারের বিধায়ক দিলীপ মণ্ডল।

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা : ভোটে তৃণমূলকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গবাসী। ২১৫ থেকে টেনে নামিয়েছে ৮০-তে। তবুও কিছু নেতার হুমকি-ধমকি কমেনি। সারা রাজ্যে তৃণমূলের ভরাডুবির পরও বিরাট তর্জন-গর্জন শোনা যায় বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের মুখে। এই হুমকির ভিডিও সামনে আসার পরই কড়া পদক্ষেপ নেয় পুলিশ। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জামিন-অযোগ্য় ধারায় দায়ের হয় FIR । এরপর তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ। পুলিশের চোখ ধুলো দিয়ে পগারপাড় হয়েছিলেন বিধায়ক দিলীপ মণ্ডল ( Dilip Mondal )। অবশেষে তাঁকে ওড়িশার পুরী (Puri) থেকে আটক করল STF টিম। সূত্রের খবর, পুরীর ব্লু লিলি হোটেল থেকে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ককে আটক করা হয়েছে।
১৪ মে তল্লাশির সময় পালানোর অভিযোগ
গত ১৪ মে তল্লাশিতে তার বাড়িতে গিয়েছিল পুলিশ। অভিযোগ, সেই সময় পুলিশকে এড়িয়ে পালিয়ে যান বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। এরপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়। একাধিক জায়গায় খোঁজ চালানোর পর অবশেষে পুরীতে তাঁর অবস্থানের খবর পায় STF। এরপরই বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে সূত্রের দাবি। সূত্রের খবর, পুরীর একটি হোটেলে লুকিয়ে ছিলেন দিলীপ মণ্ডল। ব্লু লিলি হোটেলে STF টিম পৌঁছে তাঁকে আটক করে।
এর মধ্যে বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ পুলিশের জালে ধরা পড়েছেন এই বিধায়কের ছেলেও। গ্রেফতার করা হয় তাঁর ৪ সঙ্গীকে। পুলিশ সূত্রে খবর, তাঁদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় ১টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলি। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় তাঁর একটি গাড়ি।
প্রেক্ষাপট
১৪ তারিখ বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশিতে যায় পুলিশ। পৈলানে তাঁর বিশাল বাগানবাড়ির হদিশ মেলে। পৈলানের বাড়িতে পুলিশি অভিযানের পর সামনে আসে বিধায়কের পালানোর সিসি ক্যামেরার ফুটেজ। বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পরও বিজেপির উদ্দেশে হুমকি দিয়েছিলেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। এরপরই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য় ধারায় FIR দায়ের হয়। বৃহস্পতিবার সকালে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের খোঁজে পৈলানের বাড়িতে পৌঁছোয় পুলিশ। তার ঠিক আগেই চম্পট দেন তৃণমূল বিধায়ক । তারপর পুলিশ তাঁকে তন্ন তন্ন করে খুঁজছিল।
Before You Go
Sukanta Majumdar: "গ্যালারিতে বসে নয়, পিচে নেমে খেলুন", কোন প্রসঙ্গে বললেন সুকান্ত? | KMC Poll





















