এক্সপ্লোর

Humayun Kabir: বিধানসভায় ফোন খোয়া গেল তৃণমূল বিধায়কের, তুমুল হট্টগোল

West Bengal Assembly: মেরেকেটে পাঁচ মিনিটের মধ্যেই ফের ওই আসনে ফিরে আসেন হুমায়ুন। কিন্তু এসে দেখেন ফোনটি যথাস্থানে নেই।

কলকাতা: বিধানসভায় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মোবাইল ফোন খোয়া যাওয়া নিয়ে শোরগোল। বিধানসভার লবিতে রেজিস্টারে সই করার সময় ফোন সেখানে রেখেছিলেন। কিছু ক্ষণের জন্য উঠেছিলেন। কিন্তু ফিরে এসে আর ফোন পাননি বলে জানান হুমায়ুন। বিধানসভার মার্শাল এবং হেয়ার স্ট্রিট থানার পুলিশকে বিষয়টি জানান তিনি। পরে ফোন ফেরত পান যদিও। কিন্তু গোটা ঘটনায় বিতর্ক শুরু হয়েছে। (Humayun Kabir)

হেড অফিসের বড়বাবুর গোঁফ চুরি যাওয়া নিয়ে কবিতা লিখে গিয়েছেন সুকুমার রায়। গোঁফ চুরি না হলেও, শাসকদলের বিধায়কের ফোন 'চুরি'কে ঘিরে মঙ্গলবার উত্তাল হল বিধানসভা।  জানা গিয়েছে, বিধানসভার লবিতে রেজিস্টারে সই করেন হুমায়ুন। সেখানে নিজের আসনে বসেছিলেন তিনি। বেল বাজতে বিধানসভা কক্ষে ঢুকে যান তিনি। দামি কভারে মোড়া, মহার্ঘ আইফোনটি সেখানেই রেখে যান। (West Bengal Assembly)

মেরেকেটে পাঁচ মিনিটের মধ্যেই ফের ওই আসনে ফিরে আসেন হুমায়ুন। কিন্তু এসে দেখেন ফোনটি যথাস্থানে নেই। খোঁজাখুঁজি শুরু করেও দেখতে পাননি ফোনটি। বিধানসভার মার্শালকে বিষয়টি জানান হুমায়ুন। খবর যায় হেয়ার স্ট্রিট থানাতেও। থানার অফিসারের সঙ্গে নিজে কথা বলেন হুমায়ুন। এর প্রায় দেড় ঘণ্টা পর পার্কস্ট্রিট থেকে হুমায়ুনের ফোনটি উদ্ধার করা হয়। নেটওয়র্কের লোকেশন ধরে ফোনটি পুলিশ উদ্ধার করে। 

কিন্তু কড়া নিরাপত্তায় মোড়া বিধানসভা থেকে পার্কস্ট্রিট এলাকার কিড স্ট্রিটে ফোনটি গেল কী করে? বিধানসভায় কারা ঢুকছেন? বিধায়কের ফোনে হাত দেওয়ার সাহস হল কার? বিধানসভা নিরাপত্তায় কি তাহলে কোনও ফাঁক থেকে যাচ্ছে?  এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। যদিও নিরাপত্তায় ফাঁক রয়েছে বলে মানতে নারাজ হুমায়ুন। জানান, থানার আধিকারিকের সঙ্গে নিজে কথা বলেন। মার্শালকে জানান। অন্য একটি নম্বরও দিয়েছিলেন তাঁদের। পরে তাঁরাই  ফোন উদ্ধার করে আনেন। 

কিন্তু পুলিশ অতিসক্রিয় না হলে ফোন কি ফিরে পেতেন হুমায়ুন? বিধানসভা থেকে ফোন চুরি যাওয়া নিয়ে কি চিন্তিত নন তিনি? ফোনটি কার কাছ থেকে উদ্ধার হল, কাউকে পুলিশ আটক করেছে কি না, তাও জানা যায়নি এখনও পর্যন্ত। হুমায়ুন বলেন, "লোকেশন ধরে এমনিই পাওয়া গিয়েছে। কোথাও নিয়ে গিয়ে রেখে দিয়েছিল। হয়ত ইয়ার্কি করেই এটা করেছে কেউ। "

হুমায়ুনের ফোন চুরি যাওয়া নিয়ে প্রতিক্রিয়া জানান রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও। তাঁর কথায়, "বিধানসভার কাস্টোডিয়ান স্পিকার। নিশ্চয়ই ওঁর কাছে অভিযোগ পৌঁছএছে। উনি বিষয়টি দেখে নেবেন।" কিন্তু শাসকদলের বিধায়করা গুরুত্ব না দিলেও, বিধানসভা থেকে ফোন 'চুরি' যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এমবনিতে বেশ কিছু দিন ধরেই তৃণমূলে বেসুরো বাজছেন হুমায়ুন। এই ঘটনার জেরে ফের খবরের শিরোনামে উঠে এলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget