এক্সপ্লোর

Humayun Kabir: 'মুসলিমদের স্বাস্থ্য-শিক্ষায় উন্নয়ন চাই, ৫ জন বাচ্চার কথা ভাবব কেন?' ফিরহাদের উল্টো সুর হুমায়ুনের

Firhad Hakim Comment Controversy: বিজেপির আইটি সেলের প্রধান লেখেন, উনি (ফিরহাদ হাকিম) দাবি করেছেন যে, পশ্চিমবঙ্গ ও দেশের বাকি অংশে মুসলিম সম্প্রদায়ই দ্রুত সংখ্য়াগরিষ্ঠ হবে।

কলকাতা : সংখ্যাগুরু-সংখ্যালঘু বিতর্কে ফিরহাদ হাকিম। এই প্রসঙ্গে মুখ খুললেন হুমায়ুন কবীর ! 'মুসলিমদের উন্নয়ন চাই স্বাস্থ্য-শিক্ষায়, সংখ্যায় নয়। বাংলার মুসলিমদের আর্থ-সামাজিক অবস্থা খুব খারাপ।' সংখ্যাগুরু বিতর্কে ববির উল্টো সুর প্রাক্তন IPS-বিধায়ক হুমায়ুনের। 'সংখ্যা নয়, গুণগত মানের উন্নয়ন চাই, লোক বাড়লে সমস্যা বাড়বে', পুরমন্ত্রীর উল্টো সুরে সংখ্যালঘু নিয়ে বিস্ফোরক মন্তব্য ডেবরার তৃণমূল বিধায়কের।

হুমায়ুন কবীর বলেন, "মুসলমানদের আর্থ-সামাজিক পরিস্থিতি খারাপ। পশ্চিমবঙ্গে তো বেশ খারাপ। সেই অবস্থায়, একটি পরিবারকে যদি সিঙ্গল ইউনিট ধরি, সিঙ্গল ইউনিটের মধ্যে যা রিসোর্স আছে, তাতে আমার যদি দুই বাচ্চাকে ভালো করে পালন করার ক্ষমতা থাকে, পাঁচজন বাচ্চার ক্ষেত্রে নিশ্চয়ই থাকবে না। তাহলে ৫ জন বাচ্চার কথা ভাবব কেন ? দুই জন বাচ্চাকে আমি ভালোভাবে মানুষ করি। আমি যেটা লিখেছি, তাতে হকার, সবজিওয়ালা বা ঠেলাওয়ালাদের কুৎসা বা নিন্দা করার জন্য বলিনি। তাঁরা থাকবেন, নিশ্চয়ই সমাজে থাকবেন। কিন্তু আজ পশ্চিমবঙ্গে যে মুসলিম সমাজ, আদাবিসীদেরও একই অবস্থা। এসসিদের অনেকটা খারাপ আছে। কিন্তু, যেহেতু, মুসলিম বা সংখ্যাগুরু-সংখ্যালঘু নিয়ে কথা হচ্ছে, তাই শুধু মুসলিমদের দিকে আমি বলছি। তাঁদের যে আর্থ-সামাজিক অবস্থা তা দেখুন। তাতে যদি আরও লোক বেড়ে যায়, খারাপ হবে। আমি সেটাই বলতে চেয়েছি ওখানে। কোয়ানটিটি নয়, কোয়ালিটি চাই। কিন্তু যদি উন্নয়ন চাই, তাহলে আর্থ-সামাজিক, শিক্ষার উন্নয়ন চাই। স্বাস্থ্যের উন্নয়ন চাই। তাঁদের জন্য স্পেস চাই। সংখ্য়ায় নয়। মুসলমানদের অবস্থাও আমি বুঝি। বাড়িতে বাড়িতে যাই। গল্প করি। প্রচুর গরিব মুসলমানের সঙ্গে আমার যোগ আছে।"

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যখন অত্যাচারের একের পর এক অভিযোগ, গত কয়েকদিনে সামনে এসেছে, তখনই ভারতে সংখ্যালঘু মুসলিমদের নিয়ে করা রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক! শনিবার বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য়র পোস্ট করা একটি ভিডিওয় মুসলিমদের নিয়ে মন্তব্য করতে শোনা যায় ফিরহাদ হাকিমকে। তিনি বলেন, "আমি এমন একটি সম্প্রদায় থেকে, যে সম্প্রদায় বাংলাতে তো ৩৩ শতাংশ, কিন্তু হিন্দুস্তানে মাত্র ১৭ শতাংশ, আমাদের সংখ্যালঘু বলা হয়। আমি নিজেকে সংখ্যালঘু ভাবি না। আমি মনে করি, যদি আল্লার আমাদের ওপর করুণা হয়, ...তাহলে আমরা একদিন সংখ্যাগুরু হতে পারব। আল্লা সহায় হলে আমরা এটা করেই ছাড়ব। কিছু হলেই মোমবাতি মিছিল করা হয়। উই ওয়ান্ট জাস্টিস... উই ওয়ান্ট জাস্টিস। আমি বলছি মিছিল করে বিচার চেয়ে কিছু হবে না। নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যাতে বিচার চাইতে হবে না, তুমি নিজেই বিচার করবে।"

এই ভিডিও পোস্ট করে কড়া আক্রমণ করেন অমিত মালব্য। বিজেপির আইটি সেলের প্রধান লেখেন, উনি (ফিরহাদ হাকিম) দাবি করেছেন যে, পশ্চিমবঙ্গ ও দেশের বাকি অংশে মুসলিম সম্প্রদায়ই দ্রুত সংখ্য়াগরিষ্ঠ হবে।

এখানেই থেমে থাকেননি অমিত মালব্য। তার দাবি, ফিরহাদ হাকিম এমন ভবিষ্যতের কথা বলছেন, যেখানে মুসলিমরা আর শান্তিপূর্ণ বিক্ষোভ বা মিছিলের ওপর নির্ভর করবে না। বিচারকে নিজেদের হাতে তুলে নেবে। 

কলকাতার পরিস্থিতি নিয়েও আশঙ্কাপ্রকাশ করে লিখেছেন, কলকাতার একটা বড় অংশে বিশেষ করে বস্তি এলাকায় ক্রমশ অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana:
Annapurna Yojana: "ঝাড়ই বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে", কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? বৈঠক থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget