এক্সপ্লোর

Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বৈঠকে ফিরহাদ, কুণাল, নয়না, জাভেদরা, একের পর এক তৃণমূল MLA নবান্ন সভাঘরে

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে দেখা গেল তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ নেতাকে।


কলকাতা
: আরও গভীর হচ্ছে তৃণমূলের অন্দরের সংঘাত।  একদিকে ভোটে হারের একমাসের মধ্যেই দলীয় প্রতীক ও নেতৃত্ব ঘিরে জল্পনা তুঙ্গে, অন্যদিকে নবান্নে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে হাজির হচ্ছেন একের পর এক তৃণমূল বিধায়ক যাঁরা তথাকথিত মমতা-ঘনিষ্ঠ ও ‘বিদ্রোহী’ শিবিরের নন। কার্যত চমকে দিয়েই নবান্নে প্রশাসনিক বৈঠকে প্রবেশ করলেন ফিরহাদ হাকিম, কুণাল ঘোষরা।  এই ঘটনা  রাজনৈতিক মহলে চর্চা আরও জোরদার করল। কারণ এই ছবি কার্যত নজিরবিহীন। গত ১৫ বছরে বিরোধী শিবিরের বিধায়করা প্রশাসনিক বৈঠকে ডাকই পাননি। 

এরই মধ্যে বুধবার সকাল থেকেই পরতে পরতে নাটকীয় পরিস্থিতির সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ বিধানসভা। সকাল ১০টার পর থেকেই একে একে বিধানসভায় আসতে শুরু করেন তৃণমূলের বিদ্রোহী বিধায়করা।  এরপর বিধানসভার নৌসের আলি কক্ষে তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের বৈঠক শুরু হয়।  বৈঠকের শেষে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুকে সাদা কাগজে লিখে তাদের পরিষদীয় দলের পদাধিকারীদের নাম প্রস্তাব করেন বিদ্রোহী তৃণমূল বিধায়করা।  ৮০ জন তৃণমূল বিধায়কের মধ্যে ৫৮ জন বিধায়ক আলাদা করে ‘বহিষ্কৃত’ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছেন বিরোধী দলনেতা হিসেবে। চিঠি দিয়েছেন বিধানসভার অধ্যক্ষকে।  সমর্থনে লিখিতভাবে সই করেছেন । শুধু তাই নয়, বিদ্রোহী শিবির স্পিকারকে চিঠি দিয়ে দাবি করেছে, “আমরাই আসল তৃণমূল”। এই দাবিকে ঘিরেই রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে দেখা গেল তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ নেতাকে। নবান্নে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত হলেন ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, জাভেদ আহমেদ খান, অশোক দেব-সহ একাধিক নেতা।  সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিতে গেলেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাও।   তৃণমূলের অন্দরের  টানাপোড়েন আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। তৃণমূলের অস্তিত্বই বা কীভাবে থাকে , তাও বলবে সময়।                               

১৯৯৮ সালে, কংগ্রেস ভেঙে, তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০১১ সালে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসা। এরপর একের পর এক বিজয়। পশ্চিমবঙ্গে লালের ছিটেফোঁটা মুছে ফেলে সবুজ বিপ্লব শুরু করা।  আর, ২০২৬ এর বিধানসভা ভোটে গোহারা হারার পর, আঠাশ দিনের মাথায় দলের এই হাল। কার্যত তাসের ঘরের মতো  ভেঙে গেল আঠাশ বছরের দলটা।  আর জোড়াফুল প্রতীক হাতছাড়া হওয়ার আশঙ্কার মধ্য়েই, সঙ্গে-সঙ্গে দলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিল তৃণমূল কংগ্রেস।           

    

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: কোথায় অভিষেকের পিএ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget