এক্সপ্লোর

Madan on Partha: হেঁয়ালি ছেড়ে কার টাকা, কী বৃত্তান্ত জানান পার্থ, দাবি মদনের

Madan Mitra: স্কুল শিক্ষক নিয়োগ মামলায় নাম জড়ানোর সময় থেকেই দলের ভিতরে, বাইরে লাগাতার প্রশ্নের মুখে পড়েছেন পার্থ।

কলকাতা: ষড়যন্ত্রের কথা বলায় আগেই সতীর্থদের তোপের মুখে পড়েছেন তিনি। এ বার পার্থ চট্টোপাধ্যায়র  (Partha Chatterjee) ষড়যন্ত্রের দাবি নিয়ে মুখ খুললেন কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্রও (madan Mitra)। তাঁর মতে, বার বার হেঁয়ালি না করে আসল সত্য প্রকাশ করে দেওয়া উচিত পার্থর। মদনের মতে আজ না হোক কাল, আসল সত্য বেরিয়ে আসবেই। তাই গুরুত্ব দিয়ে পরিস্থিতি বোঝা উচিত পার্থর। টাকা কোথা থেকে এল বলে দেওয়া উচিত। 

হেঁয়ালি ছাড়ুন পার্থ, মত মদনের

স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই পার্থর সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিয়েছে তৃণমূল। একে একে মন্ত্রিত্ব গিয়েছে তাঁর।  খোয়া গিয়েছে দলের পদও। সেই পরিস্থিতিতে রবিবার পার্থকে নিয়ে মুখ খোলেন মদন। তিনি বলেন, ‘‘আমি এমন কয়েদি দেখেছি যে ৩৬ বছর পরও মুক্তি পায়নি। তাই এটুকুই বলব যে, পার্থ আস্তে আস্তে নিজেকে ধাতস্থ করে, সমস্ত জিনিসটাকে গুরুত্ব দিয়ে বুঝে সত্যটা বলে দিক। হেঁয়ালি না করে, বার বার ষড়যন্ত্র আছে না বলে, ষড়যন্ত্র বলে কিছু আছে কিনা, কী ঘটেছে, কী ছিল না ছিল বলে দিক। টাকা  যদি সত্যিই ওর না হয়, কে ওকে দিল, এগুলো বলতেই পারে। আজ না হয় কাল সত্যি তো বেরোবেই।’’

স্কুল শিক্ষক নিয়োগ মামলায় নাম জড়ানোর সময় থেকেই দলের ভিতরে, বাইরে লাগাতার প্রশ্নের মুখে পড়েছেন পার্থ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) হাত থেকে গ্রেফতার হওয়ার পর যত সময় এগিয়েছে, ততই পরিস্থিতি ঘোরাল হয়েছে। পার্থর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) একাধিক ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ, গহনা, বিদেশি মুদ্রা পাওয়া গিয়েছে। এমনকি দু’জনের নামে বিপুল সম্পত্তির হদিশও মিলেছে। যৌথ ভাবেও সম্পত্তি পাওয়া গিয়েছে তাঁদের। এমনকি দু’জনের নামে সংস্থার খোঁজও মিলেছে। 

আরও পড়ুন: Madan on Kunal: ‘আদার ব্যবসায়ীর জাহাজের খোঁজ রেখে লাভ কী’! কুণালকে ‘সেন্সর’ করা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের

পার্থ যদিও অর্পিতার সঙ্গে সমীকরণের কথা অস্বীকার করেছেন। ওই টাকা তাঁর নয় বলে জানিয়েছেন। কিন্তু দু’জনের যৌথ সম্পত্তি, অর্পিতার বিমায় নমিনি থাকার সদুত্তর মেলেনি তাঁর কাছ থেকে। বরং তিনি ষড়যন্ত্রের শিকার বলতে শোনা গিয়েছে তাঁকে। তাতে তৃণমূলের নেতাদের তোপের মুখেও পড়েছেন তিনি। ক’দিন আগেই বিধায়ক তাপস রায় তাঁকে একহাত নেন। নিজে সারাজীবন ষড়যন্ত্র করেছেন বলে আজ সবকিছুতে ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন বলে পার্থকে তীব্র কটাক্ষ করেন তিনি। 

ঘরে-বাইরে তীব্র সমালোচনার মুখে পার্থ

তবে এতকিছুর মধ্যেও নিশ্চুপ পার্থ। তিনি তদন্তে সহযোগিতা করছেন না হলে অভিযোগ তদন্তকারীদের। অন্য দিকে, পার্থর আইনজীবী জানিয়েছেন, এখনও দল এবং নেত্রীর উপর আস্থা রয়েছে তাঁর। বিধায়ক পদ থেকেও অব্যাহতি চান না তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Mid Day Meal: কলকাতার পর এবার জেলাতেও মিড-ডে মিলের দায়িত্বে ইসকন
Suvendu Adhikari on Mid Day Meal: কলকাতার পর এবার জেলাতেও মিড-ডে মিলের দায়িত্বে ইসকন
News Live Updates: কলকাতার পর জেলাতেও ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব, ঘোষণা শুভেন্দু অধিকারীর
কলকাতার পর জেলাতেও ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব, ঘোষণা শুভেন্দু অধিকারীর
Annapurna Portal: অন্নপূর্ণা পোর্টালে ঢুকলে এবার এই লেখা দেখা যাচ্ছে? এতে ৩০০০ টাকা পাওয়ার সম্ভাবনা কতটা?
অন্নপূর্ণা পোর্টালে ঢুকলে এবার এই লেখা দেখা যাচ্ছে? এতে ৩০০০ টাকা পাওয়ার সম্ভাবনা কতটা?
Rath Yatra 2026: ৬৩০ বছরে পা, মহা সাড়ম্বরে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী মাহেশের রথযাত্রা
৬৩০ বছরে পা, মহা সাড়ম্বরে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী মাহেশের রথযাত্রা

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget