এক্সপ্লোর

Madan on Kunal: ‘আদার ব্যবসায়ীর জাহাজের খোঁজ রেখে লাভ কী’! কুণালকে ‘সেন্সর’ করা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের

Madan Mitra: শনিবার কুণালকে ‘সেন্সর’ করেছে তৃণমূল। পার্থকে নিয়ে মন্তব্য় করার ক্ষেত্রে মুখে লাগাম টানতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

কলকাতা: দুর্নীতি মামলায় পার্থ চট্টপাধ্যায় (Parth Chatterjee) গ্রেফতার হওয়ার পর থেকেই লাগাতার তাঁকে কটাক্ষ করে যাচ্ছিলেন। তার জেরে দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh) ‘সেন্সর’ করেছে তৃণমূল (TMC)। সেই নিয়ে শোরগোলের মধ্যে এ বার মুখ খুললেন কুণালেরই সতীর্থ, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। জানিয়ে দিলেন, তিনি আদার ব্যবসায়ী, জাহাজের খোঁজ রাখেন না। তাঁকে জিজ্ঞেস করে কুণালকে নিয়োগ করেনি দল, তাই এ ব্যাপারে তাঁর মতামতে কারও কিছু যায় আসে না বলে মত মদনের। 

তৃণমূলে উপেক্ষিত শিকার মদন! ঠারেঠোরে বোঝালেন বিধায়ক 

শনিবার কুণালকে ‘সেন্সর’ করেছে তৃণমূল। পার্থকে নিয়ে মন্তব্য় করার ক্ষেত্রে মুখে লাগাম টানতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। সেই নিয়ে রবিবার সংবাদমাধ্য়মে মুখ খোলেন মদন। তিনি বলেন, ‘‘প্রথম হচ্ছে, দল যখন কুণাল ঘোষকে মুখপাত্র করেছিল, আমাকে জিজ্ঞেস করেনি। কারণ আমাকে উপেক্ষা করা যায়। আমি জিজ্ঞেস করার মতো জায়গায় নেই। আমি জানিই না উনি কোন বিজ্ঞপ্তিতে মুখপাত্র হয়েছেন, তাহলে কোন বিজ্ঞপ্তিতে তাড়ানো হল, তার খোঁজ রাখব কেন! আদার ব্যবসায়ী, জাহাজের খোঁজ রেখে লাভ কী আছে!’’ এর আগেও, পুরসভা নির্বাচনে দলের প্রার্থিতালিকা নিয়ে জেলায় জেলায় বিক্ষোভের সময় নিজেকে তৃণমূলের নগন্য সদস্য বলে উল্লেখ করেছিলেন মদন। তাই তাঁর মন্তব্য নিয়েও জল্পনা শুরু হয়েছে। 

দল ‘সেন্সর’ করার পর গতকাল কুণাল জানিয়েছিলেন, তৃণমূলের সৈনিক তিনি। পার্থকে নিয়ে আর কোনও মন্তব্য করবেন না। এ দিন দলের সিদ্ধান্ত নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করতে শোনা যায় তাঁকেও। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘আমি তৃণমূলের কঠিন দিনের সৈনিক। আমি ছিলাম, আছি, তৃণমূলের সৈনিক থাকব। দল করতে গেলে বহু সময় দলের নানা বক্তব্য় মানতে হয়। আমি মানি।’’

আরও পড়ুন: Kunal Ghosh: লাগাতার পার্থকে নিয়ে মন্তব্যের জের! কুণালকে ‘সেন্সর’ করল তৃণমূল

এর পরই সকলকে চমকে দিয়ে পকেট থেকে বোরেলিনের টিউব বার করেন কুণাল। ক্যামেরার সামনে তা তুলে ধরে বলেন, ‘‘নিশ্চিত ভাবে আগাগোড়া আমি বোরোলিন মেখে চলি। জীবনের ওঠাপড়া গায়ে লাগে না। আমার মন বলছে, আমি তৃণমূলকে ভালবাসি। আমি তৃণমূল করি। কিন্তু বোরোলিন নিয়ে চলি।’’

পার্থকে নিয়ে মন্তব্যের জেরে কুণালকে ‘সেন্সর’ করেছে তৃণমূল

উল্লেখ্য, আইকোর মামলা থেকে স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, পার্থর ভূমিকা নিয়ে গোড়া থেকেই আক্রমণাত্মক কুণাল। আদালতে দাঁড়িয়েও এর আগে আইকোর মামলা নিয়ে পার্থকে নিয়ে নিশানা করতে দেখা গিয়েছে তাঁকে। দুর্নীতি কাণ্ডে ইডি-র হাতে পার্থ গ্রেফতার হওয়ার পর আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছিলেন। সম্প্রতি তাঁকে এমনও বলতে শোনা যায় যে, ‘‘পার্থ চট্টোপাধ্যায় জেলে ঢুকে দেখুন কেমন লাগে। আমি যেমন বন্দিজীবন কাটিয়েছি। আমি চক্রান্তের কথা বলায় তখন এই পার্থ চট্টোপাধ্যায় আমাকে পাগল বলেছিলেন। অপরাধ করিনি বলায় আমাকে দলবিরোধী বলেছিলেন। এখন দেখুন কেমন লাগে।  আমার ক্ষেত্রে যেমন হয়েছিল, পার্থর ক্ষেত্রেও যেন তেমনই হয়।নাগরিক হিসেবে বন্দিজীবনের নিয়ম যেমন আমার ক্ষেত্রে কার্যকর হয়েছিল, আশা করি তাঁর ক্ষেত্রেও তেমনই হবে।’’ এর পরই শনিবার দলের তরফে তাঁকে ‘সেন্সর’ করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: আশিস বন্দ্যোপাধ্য়ায়ের পরিবারের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর, বললেন...
আশিস বন্দ্যোপাধ্য়ায়ের পরিবারের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর, বললেন...
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget