এক্সপ্লোর

Madan Mitra Update: ‘আমি সমব্যথী, মমতা-অভিষেককে চিঠি লিখব’, প্রার্থী নিয়ে বিক্ষোভে বললেন মদন

Madan Mitra Update: তৃণমূলের পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখা দিয়েছে। খড়গপুর, ব্যারাকপুর, নদিয়া, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান সকলেই দলের প্রার্থী তালিকার বিরুদ্ধে সরব হয়েছেন।

কলকাতা: পুরভোটের (WB Municipal Polls 2022) প্রার্থী নিয়ে বিক্ষোভ দেখা দিয়েছে রাজ্যের আনাচে কানাচে। সেই পরিস্থিতিতে বিক্ষুব্ধ নেতা এবং কর্মীদের পাশেই দাঁড়াতে দেখা গেল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে (Madan Mitra) । সকলকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিলেন মদন। সেই সঙ্গে জামালেন, বিষয়টি নিয়ে তিনি দলনেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চিঠি লিখবেন তিনি। ক্ষোভের কথা জানাবেন।

শনিবার সরস্বতী পুজো। কামারহাটিতে সেই উপলক্ষে দেবীর বন্দনায় দেখা যায় মদনকে। কিন্তু সরস্বতীর পুজোর মধ্যেও দলে যে অস্বস্তি তৈরি হয়েছে, তা নিয়ে রাখঢাক করলেন না মদন।  তিনি বলেন, ‘‘এমন অনেক প্রার্থীকে জানি, যাঁরা দেওয়াললিখনও করে ফেলেছিলেন। এটা স্বাভাবিকই। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে আমি যদি জানতে পারি যে প্রথম বিভাগে পাশ করে ফেলেছি। কিন্তু পরে গিয়ে দেখা যায়, তা হয়নি। দুঃখ তো হবেই। ওঁদের জন্য আমি সমব্যথী। কেন এমন হল। দলীয় নেতৃত্ব নিশ্চয়ই বিবেচনা করে দেখছেন। আসলে এই মুহূর্তে তৃণমূল যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তা সর্বশক্তিমান ঈশ্বরের মতো। এখানে যাই হোক না কেন, তৃমমূলই জিতবে। সে রাস্তা অবরোধই হোক বা টায়ারই জ্বলুক।’’

বিষয়টি নিয়ে তিনি নিজে মধ্যস্থতা করবেন বলে আশ্বাসও দেন মদন। বলেন, ‘‘সকলকে বলব, দল ছেড়ে কেউ যাবেন না। কারণ তাতে লাভ হবে না। অন্য কোনও দল সেই জায়গায় নেই। বাংলায় একটাই দল, তৃণমূল। দেখা যাক কী ব্যবস্থা করা যায়। দলীয় নেতৃত্ব হয়ত আমার সঙ্গে কথা বলেননি, আরও উপরের নেতাদের সঙ্গে হয়ত কথা বলেছেন। আমি নিজে ব্যক্তিগত ভাবে চেষ্টা করব। সংযত থাকুন সকলে। দেখা করতে পারব কি না জানি না, তবে  আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে চিঠি লিখব। দু’-একটি ছোট কথা জানাব ওঁদের।’’

আরও পড়ুন: Nadia News: বিক্ষোভ, পথ অবরোধ, প্রার্থী বদলের দাবিতে নদিয়াতেও অশান্তি তৃণমূল কর্মীদের

উল্লেখ্য তৃণমূলের পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখা দিয়েছে। খড়গপুর, ব্যারাকপুর, নদিয়া, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান সকলেই দলের প্রার্থী তালিকার বিরুদ্ধে সরব হয়েছেন। কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নেমেছেন নেতা-কর্মী-সমর্থকেরা। কোথাও আবার পথ অবরোধ, গাড়ি ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে।

অন্য দিকে, সদ্য বিজেপি থেকে তৃণমূলে এসে নেতাদের কোন যুক্তিতে টিকিট দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূল নেতা-কর্মী-সমর্থকদের। আবার প্রার্থী ঘোষণা করেও বেশ কিছু জায়গায় তালিকায় রদবদল ঘটানো হয়েছে। সেই নিয়েও বিক্ষোভ দেখা দিয়েছে। এ নিয়ে বিজেপি-র (BJP) তরফে কটাক্ষ করা হয়েছে জোড়াফুল শিবিরকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget