এক্সপ্লোর

Narendranath Chakraborty Comment Controversy: "খ্যাপা ষাঁড়ের মতো বডি ল্যাঙ্গোয়েজ'' তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নিশানায় কে?

West Burdwan: বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের লাউদোহায় তৃণমূলের একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে আক্রমণ করতে গিয়ে বিরোধী দলনেতাকে তীব্র আক্রমণ শানালেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, "খ্যাপা ষাঁড়ের মতো বডি ল্যাঙ্গোয়েজ।'' বিজেপিতে যোগ দিতে দেওয়া হয়নি বলেই রোষ বলে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির। 

বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের লাউদোহায় তৃণমূলের একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল। সেখানেই কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে আক্রমণ করতে গিয়ে বিরোধী দলনেতাকে খ্যাপা ষাঁড়ের সঙ্গে তুলনা করেন তৃণমূল বিধায়ক। পশ্চিম বর্ধমান তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, "বিরোধী দলনেতার বডি ল্যাঙ্গোয়েজ হল খ্যাপা ষাঁড়ের মতো। মনে হয় যেন কাউকে গুঁতোতে আসছে। আরে বাবা বিরোধী দলনেতা, তিনি পূর্ণমন্ত্রীর সমস্ত ক্ষমতা ভোগ করেন। তিনি সরকারকে পরামর্শ দিন। তিনি সরকারের সমালোচনা করুন। কিন্তু তার লক্ষ্য, কলকাতায় চলে গেলেন, কলকাতা থেকে দিল্লি চলে গেলেন। দিল্লির পঞ্চায়েত মন্ত্রীকে বিজেপির বলে এলেন বাংলার যারা গরিব মানুষ যারা ১০০ দিনের  খেটে খাওয়া মজদুর তাদের ১০০ দিনের টাকা বন্ধ করে দাও।

পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। আসানসোলের বিজেপি নেতা  জিতেন্দ্র তিওয়ারি বলেন, "ভুলে গেছেন কয়েকমাস আগেই তো ওঁর পায়ে গিয়ে পড়ছিলেন, যে পাণ্ডবেশ্বর সিটটা যদি আমাকে দিয়ে দেন তাহলে আমি বিজেপি জয়েন করতে রাজি আছি। উনি দরজা বন্ধ করে দিয়েছেন। আপনার মতো অত্যাচারী ব্যক্তি যিনি লোহা চোর, কয়লা চুরি, বালি চুরির সঙ্গে যুক্ত তাকে উনি দলে ঢুকতে দেবেন না এই সিদ্ধান্ত নিয়েছেন বলে আপনার এত রাগ।''

এর আগে অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। যা নিয়ে আসরেও নামে বিজেপি। বিতর্কের আবহে আবার উল্টো সুর শোনা যায় নরেন্দ্রনাথ চক্রবর্তীর গলায়। কী বলেছিলেন তিনি? "কীভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ, যুদ্ধ খেলা। গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। ফিটিং করে... এরা সিঁদুর খেলতে নেমেছে। কিন্তু এ সিঁদুর বাঙালির রক্তে। এ সিঁদুর  মায়ের সিঁথিতে আছে। তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে, তাঁকে উচিত শিক্ষা দিতে হবে।'' এনিয়ে বিতর্ক শুরু হতেই তৃণমূল বিধায়ক দাবি করেন, তিনি সেনাকে সম্মান করেন এবং তিনি যে মন্তব্য করেছেন, তার অপব্যাখ্যা করা হচ্ছে। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বিজয়গড়ে প্রাক্তন বিধায়ক দেবব্রত মজুমদারের বাড়িতে হামলা, ভাঙচুর, নব্য বিজেপির কর্মী-সমর্থকদের দিকে আঙুল
বিজয়গড়ে প্রাক্তন বিধায়ক দেবব্রত মজুমদারের বাড়িতে হামলা, ভাঙচুর, নব্য বিজেপির কর্মী-সমর্থকদের দিকে আঙুল
TMC News: কসবা জমি কেলেঙ্কারি মামলায় ED-র জিজ্ঞাসাবাদের মুখে সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
কসবা জমি কেলেঙ্কারি মামলায় ED-র জিজ্ঞাসাবাদের মুখে সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
TMC News: ‘মমতা শেষ, আর ফিরবেন না, জোড়াফুল গিয়েছে, চুপসে যাবে ফুটবলও’, বললেন হিমন্ত বিশ্ব শর্মা
‘মমতা শেষ, আর ফিরবেন না, জোড়াফুল গিয়েছে, চুপসে যাবে ফুটবলও’, বললেন হিমন্ত বিশ্ব শর্মা
Nandigram Abu Taher: 'আন্দোলনের সুফল মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন, কিন্তু নন্দীগ্রামবাসী পায়নি', ক্ষোভ উগরে বলছেন আবু তাহের
আন্দোলনের সুফল মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন, কিন্তু নন্দীগ্রামবাসী পায়নি', ক্ষোভ উগরে বলছেন আবু তাহের

ভিডিও

Humayun Kabir : রেজিনগরে উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ | ABP Ananda Live
TMC News:'আমি যেটা বলেছি, পরে সেটা ডিলিট করলেও,সেটা তো বলাই',পোস্ট ডিলিট করলেও নিজের অবস্থানেই অনড়
TMC News: অভিষেকের নির্দেশেই তৃণমূল ছাত্র পরিষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা টাকা জমা, দাবি CID-র
WB By POLL: বাঁশির বদলে উপনির্বাচনে হুমায়ুনে দলের 'টেবিল' প্রতীক, ISF পেল 'আলমারি' | ABP Ananda
TMC Inner Clash: 'দল পাশে নেই, শুধুই বিবৃতি', মন্তব্য আবু তাহেরের | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget