এক্সপ্লোর

TMC MLA Arrest: এবার ধর্ষণের অভিযোগ, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে MLA পরেশরামের বিরুদ্ধে, তালিকায় রয়েছে কী কী ?

Pareshram Das Arrest: মাতলার চার দখল করে যে বৃদ্ধাশ্রম পরেশরাম দাস তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছিল, ক্যানিংয়ের সেই চাঁদমনি বৃদ্ধাশ্রমে রয়েছে বড় বড় এসি ঘর। সামনে বিশাল লন, সাজানো পার্ক।

কলকাতা : ধর্ষণের অভিযোগে ধৃত পরেশরাম দাসের বিরুদ্ধে গত কয়েকমাস ধরে সামনে আসছিল একের পর এক অভিযোগ। বিঘা বিঘা সরকারি জমি জবরদখল থেকে মাতলা নদীর চর-জুড়ে বেআইনি নির্মাণের মতো অভিযোগ। ধর্ষণের মারাত্মক অভিযোগে সোমবার বিমানবন্দর থেকে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করেছে পুলিশ। এই পরেশরাম দাসের বিরুদ্ধে গত কয়েকমাস ধরে সামনে আসছিল একের পর এক অভিযোগ। কখনও বিঘা বিঘা সরকারি জমি জবরদখল, কখনও মাতলা নদীর চর-জুড়ে বেআইনি নির্মাণের মতো অভিযোগ সামনে আসে। 

মাতলার চার দখল করে যে বৃদ্ধাশ্রম পরেশরাম দাস তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছিল, ক্যানিংয়ের সেই চাঁদমনি বৃদ্ধাশ্রমে রয়েছে বড় বড় এসি ঘর। সামনে বিশাল লন, সাজানো পার্ক। পাশেই আবার রয়েছে ভেড়ি। রাস্তার ওপারে একের পর এক রেস্তোরাঁ, দোকান ঘর। অভিযোগ উঠেছিল, মাতলা নদীর চর বুজিয়ে, সরকারি জমি জবরদখল করে এসব অবৈধভাবে তৈরি করেছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক। ক্যানিংয়ের এক স্থানীয় বাসিন্দার কথায়, 'পাট্টা, পাট্টা করে সব বিক্রি করেছে, যারা কিনেছে তারাই তো বানিয়েছে। পরেশরাম দাস করেছিল এখানে।' 

'টাকা দেবে, কেস তুলে নিতে বলছে, নাহলে প্রাণে মেরে দেবে', চাঞ্চল্যকর দাবি পরেশরামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা মহিলার 

২০২৩-এ পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের অভিযোগে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে CID. মামলাকারী সিরাজুল ইসলাম ঘরামির কথায়, ১৪ জুন নির্দল হিসেবে মনোনয়ন জমা দিতে গেলে বিধায়ক পরেশরাম দাসের শতাধিক অনুগামী সশস্ত্র অবস্থায় তাঁকে বাধা দেন। বোমা ছুঁড়তে শুরু করেন। গুলিও চালানো হয়। 

বারুইপুর পুলিশের স্পেশ্যাল অপারেশন টিমের হাতে গ্রেফতার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়ার পর তৃণমূল বিধায়ক বলেছেন, 'পুলিশ আমায় আজ গ্রেফতার করে, সই করিয়ে নিয়ে যাচ্ছে। আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই। মুম্বই যাচ্ছিলাম। পুলিশ হঠাৎ করে এখানে (বিমানবন্দর) এসে আমায় গ্রেফতার করে, সই করিয়ে নিয়ে যাচ্ছে। জানি না কী ব্যাপার। নিয়ে যাচ্ছে।' 

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ 

অভিযোগকারিণী বলেন, 'পরেশরাম দাস... উনি আমার গায়ে বাজে ভাবে হাত দেয়। আমি চিৎকার করায় উনি আমায় মারধর করে ধর্ষণ করে।' অভিযোগকারিণীর দাবি, ২০২৩-এ পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর স্বামীকে টিকিট পাইয়ে দেওয়ার কথা বলে ৪ লক্ষ টাকা দাবি করেন পরেশরাম দাস। স্বামীর কথা মতো সেই টাকা তিনি পরেশরাম দাসের হাতে পৌঁছে দিতে বিধায়কের তৈরি বৃদ্ধাশ্রমে গেলে তাঁকে শারীরিক হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, ৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পর তাঁকে ঘরের মধ্যে আটকে রেখে ধর্ষণ করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Train Accident: ভাইফোঁটার সকালে বড় রেল দুর্ঘটনা, বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস!
ভাইফোঁটার সকালে বড় রেল দুর্ঘটনা, বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস!
Pareshram Das Arrest: 'টাকা দেবে, কেস তুলে নিতে বলছে, নাহলে প্রাণে মেরে দেবে', চাঞ্চল্যকর দাবি পরেশরামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা মহিলার
'টাকা দেবে, কেস তুলে নিতে বলছে, নাহলে প্রাণে মেরে দেবে', চাঞ্চল্যকর দাবি পরেশরামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা মহিলার
RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget