এক্সপ্লোর

Tapas Roy: ‘মমতার রাতের ঘুম কেড়ে নেব’, হুঁশিয়ারি কৌস্তভের, তাপসের জবাব...

Koustav Bagchi: শনিবার ব্যাঙ্কশাল কোর্টে জামিন মঞ্জুর হয় কৌস্তভের। ছাড়া পেয়েই প্রথমে রাস্তায় বসে মাথা কামান তিনি।

কলকাতা: ভোররাতে প্রথমে গ্রেফতারি, তার পর আট ঘণ্টা পেরিয়ে জামিন মঞ্জুর। কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী (Koustav Bagchi) বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে খবরের শিরোনামে। জামিনে মুক্ত হয়েই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। মাথার চুল কামিয়ে জানিয়েছেন, বাংলা থেকে মমতা সরকার উৎখাত না হওয়া পর্যন্ত চুল গজাতে দেবেন না। রাতের অন্ধকারে পুলিশ তুলে আনার ঘটনার শেষ দেখে ছাড়বেন বলেও জানিয়েছেন। তা নিয়ে কৌস্তভ তথা কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায় (Tapas Roy)। 

কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে খবরের শিরোনামে

শনিবার ব্যাঙ্কশাল কোর্টে জামিন মঞ্জুর হয় কৌস্তভের। ছাড়া পেয়েই প্রথমে রাস্তায় বসে মাথা কামান তিনি। তার পর রাজ্য সরকারকে হুঁশিয়ারি ছুড়ে দেন। বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রীকে যতক্ষণ না উৎখাত করতে পারছি, আমার মাথার চুল আমি গজাব না। এর শেষ দেখে ছাড়ব আমি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম কেড়ে নেব।" কৌস্তভ আরও বলেন, "প্রতিহিংসাপরায়ণ রাজনীতি। আবার বলছি, মাতৃসম মুখ্যমন্ত্রী, পুত্রসম কৌস্তভ বাগচীকে ভয় পেয়েছেন।"

কৌস্তভের এই হুঁশিয়ারিতে প্রতিক্রিয়া চাইলে কংগ্রেসকে তীব্র কটাক্ষ ছুড়ে দেন তাপস। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে বলেন, "হ্য়াঁ, ভয়ে ঠকঠক করে কাঁপছি আমরা! কী শেষ দেখে নেবে, আমরাও দেখব। অনেক দেখলাম। বামেদের সমর্থনে একটা আসনে জিতেছে। তাতে একাবের মনে হচ্ছে, কী না কী হয়ে উঠেছে! ভারত থেকে উবে গিয়েছে কংগ্রেস। আর নেই ওরা। শেষ দেখে ছাড়বেন! আমরা কি বসে থাকব?"

আরও পড়ুন: Koustav Bagchi Arrested: ‘কেউ নির্দেশ দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালবাসি’, কৌস্তভের বিরুদ্ধে মুখ খুললেন মামলাকারী

সাগরদিঘিতে কংগ্রেসের জয়ের পর অধীর চৌধুরীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তার জেরে প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অবসরপ্রাপ্ত IAS অফিসার দীপক ঘোষের লেখা বই নিয়ে সাংবাদিক বৈঠকে তৃণমূলনেত্রীকে পাল্টা আক্রমণের পরেই, আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভকে গ্রেফতার করে বড়তলা থানার পুলিশ। জামিন অযোগ্য ধারায় কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা রুজু হয়। তাতে যুক্ত করা হয় শ্লীলতাহানির ধারাও। 

প্রতিক্রিয়া চাইলে কংগ্রেসকে তীব্র কটাক্ষ ছুড়ে দেন তাপস

শনিবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়েছিল কোর্টে। সেখানে কৌস্তভকে ১০ মাসের হেফাজতে চেয়েছিল পুলিশ। কিন্তু তা গৃহীত হয়নি আদালতে। বরং আট ঘণ্টার মাথায় জামিন মঞ্জুর হয় কৌস্তভের। এই ঘটনা স্বভাবতই অক্সিজেন জুগিয়েছে কংগ্রেসকে। আদালতে এ নিয়ে জবাব দেবেন দেবেন বলে জানিয়েছেন কৌস্তভ খোদও। যদিও তাঁর বিরুদ্ধে মামলাকারী সুমিত সিংহ জানিয়েছেন, তিনি তৃণমূল করেন বটে, কিন্তু কেউ অভিযোগ জানাতে প্রভাব খাটাননি তাঁর উপর। মমতাকে ভালবাসেন তিনি। তাই কৌস্তভের মন্তব্যে আহত হন। গিয়ে থানায় অভিযোগ জানান।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget