এক্সপ্লোর

Abhishek Banerjee : CGO কমপ্লেক্সে পৌঁছে গেলেন অভিষেক, ১২ পাতার প্রশ্নপত্র তৈরি ED-র : সূত্র; ম্যারাথন জিজ্ঞাসাবাদ ?

Enforcement Directorate : এদিন সিজিও কমপ্লেক্সে ঢুকতেই অভিষেককে একাধিক প্রশ্ন করা হলেও তিনি কোনও উত্তর দেননি। 

প্রকাশ সিনহা, কলকাতা : CGO কমপ্লেক্সে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam Case) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আজ বেলা ১১টায় তলব করে ED। সেইমতো সকাল সোয়া ১০টায় কালীঘাটের বাড়ি থেকে বের হন তিনি। ১১টা বাজার ৫ মিনিট আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান। আর কিছুক্ষণের মধ্যেই অভিষেককে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে। সিজিও কমপ্লেক্সে সাততলায় ইডি দফতরে উঠে গেছেন তিনি।

তবে আজ যে ব্যবস্থা দেখা গেল, রাজ্য পুলিশের তরফে বা বিধাননগর পুলিশের তরফে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন আসতেন সেদিন রাস্তার সামনের মেন গেট বন্ধ করে দেওয়া হত। সাংবাদিকদের গেটের ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হত না। আজ সেই অতিরিক্ত ব্যবস্থা অভিষেকের জন্য ছিল না।

এদিন সিজিও কমপ্লেক্সে ঢুকতেই অভিষেককে একাধিক প্রশ্ন করা হলেও তিনি কোনও উত্তর দেননি। ইডি সূত্রের খবর, ১২ পাতার প্রশ্নপত্র তৈরি করেছেন ইডি আধিকারিকরা। যেখানে ৫০-৬০টি প্রশ্ন রয়েছে। সেগুলো সামনে রেখেই প্রথম দফার জিজ্ঞাসাবাদ হবে।

বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে রবিবার প্রায় সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, CID জানতে চায়, আসল রেজোলিউশন বুক কার কাছে ? অনুপস্থিত বিধায়কদের হয়ে সই কারা, কার নির্দেশে করেছিলেন ? 

বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে ভবানীভবনে ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাড়ে ৫ ঘণ্টা, রবিবার সাড়ে ৮ ঘণ্টা ধরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করে CID। একই মামলায় রবিবার তলব করা হয় কুণাল ঘোষকেও। দু'জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। 

রবিবার বেলা ১২টায় তলব করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সময়ের বেশ খানিকটা আগে, ১১.৪৩ নাগাদ তিনি ভবানী ভবনে পৌঁছে যান। প্রথমে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ৩.২০ নাগাদ ভবানীভবনে পৌঁছন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। দু'জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্ধে ৭টা নাগাদ কুণাল ঘোষ ভবানীভবন থেকে বেরিয়ে যান। তারও প্রায় দেড় ঘণ্টা পর সেখান থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে উল্লেখ করে যে প্রস্তাব অভিষেক বন্দ্যোপাধ্যায় জমা দিয়েছিলেন--- সেখানে অন্তত ১৪ জন বিধায়কের সই নকল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। আদালতে CID-র তরফে বলা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তালিকার ফটোকপি করে বিধানসভার অধ্যক্ষকে পাঠিয়েছিলেন। ফলে আসল রেজোলিউশন বুক তাঁর কাছেই আছে। CID জানতে চায়, আসল রেজোলিউশন বুক আসলে কার কাছে ? সেদিন যে বিধায়করা হাজির ছিলেন না, তাঁদের হয়ে সই কারা করলেন ? কার নির্দেশেই বা করলেন ?

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Siliguri: পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget