এক্সপ্লোর

Abhishek Banerjee: সারদার টাকায় নিরাপত্তার খরচ মেটাচ্ছেন! জনগণের টাকার অপচয়, শুভেন্দুকে নিশানা অভিষেকের

Suvendu Adhikari: মেদিনীপুরের বীরভূমের ছেলে হলেও, সিবিআই-ইডি থেকে বাঁচতে শুভেন্দু অমিত শাহের পদলেহন করে বিজেপি-তে গিয়েছেন বলে দাবি করেন অভিষেক।

কলকাতা: ১০০ দিনের কাজ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এ বার তাঁর নিরাপত্তা খাতে সাধারণ মানুষের টাকা অপচয় নিয়ে পাল্টা সুর চড়ালেন তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সিআইএসএফ এবং সিআরপিএফ, যাদের কাজ ভারতের প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করা, তারা কেন 'চার আনার' বিজেপি নেতাদের পিছনে ঘুরে বেড়াবে প্রশ্ন তুললেন অভিষেক।

মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চাঁচাছোলা ভাষায় শুভেন্দুকে আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, ৫০০ সিআইএসএফ, সিআরপিএফ নিয়ে ঘুরে বেড়ান (শুভেন্দু অধিকারী)। কোথা থেকে টাকা দেন! সারদার থেকে নেওয়া টাকা থেকে মেটান! লজ্জা নেই, নির্লজ্জ, দুই কান কাটা। ক্যামেরার সামনে দুই হাত বাড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে। তিনি আবার সততার কথা বলছেন! বলছেন এক্সচেকার নিয়ে কথা বলা ওঁর দায়িত্ব! আগে নিরাপত্তা ছাড়ুন, তার পর কথা বলুন।"

সম্প্রতি তাজবেঙ্গলে অভিষেকের ছেলে আয়াংশের জন্মদিন পালনে বিপুল নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বলে দাবি করেন শুভেন্দু। পরে জানা যায়, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের প্রিমিয়ার লিগ খেলা নিয়ে অনুষ্ঠান ছিল সেখানে। সেই প্রসঙ্গ টেনে এ দিন শুভেন্দুকে নিশানা করেন অভিষেক। তিনি বলেন, "বলছেন, তাজবেঙ্গলে ৫০০ পুলিশ গিয়েছিল বলে দাবি করেছেন। সিসিটিভি ফুটেজ এনে প্রমনাণ করে দেখান! আমি চ্যালেঞ্জ করছি। ট্যুইট করে বাজার গরম করছেন। নিজে ক'টা গাড়ি নিয়ে ঘোরেন! সাধারণ মানুষের টাকা অপচয় না করতে চাইলে, সংসদে বিল আনতে বলুন নিজের দলকে।"

শুভেন্দুর মতো ৫ হাজার নেতাকে নিরাপত্তা দিয়ে জন সাধারণের করের টাকা বিজেপি নষ্ট করছে বলেও দাবি করেন অভিষেক। এ দিন অভিষেক বলেন, "খুব কম করে হলেও দেশে নিজেদের ৫ হাজার নেতাকে নিরাপত্তা দিচ্ছে বিজেপি। একজনের নিরাপত্তায় যদি বছরে ১ কোটি টাকা খরচ হয়,তাহলে ৫ হাজার জনের নিরাপত্তায় বছরে ৫ হাজার কোটি টাকা খরচ হয়। সংসদে বিল আনুন। প্রথম ভোটটা আমি দেব। দলগত ভাবে কাউকে নিরাপত্তা দিলে, দল তার টাকা মেটাবে। তৃণমূলও নিজেদের খরচ মেটাবে। খেটে খাওয়া মানুষের টাকার অপচয় হবে কেন?"

শুভেন্দুকে নিশানা করে অভিষেক বলেন, "নিজে ৫০০ পুলিশ নিয়ে ঘুরবেন! যাঁদের সীমান্ত পাহারা দেওয়ার কথা, এয়ারপোর্টে, কোলিয়ারিতে পাহারা দেওয়ার কথা, তারা চার আনার নকুলদানাদের পিছনে ঘুরে বেড়াচ্ছে। তাই এই অবস্থা আজ। কোলিয়ারি থেকে কয়লা লুঠ হয় কেন? কারণ পাহারা দেওয়ার দায়িত্ব যাদের, তারা শুভেন্দু অধিকারী, দিলীপ অধিকারী, রাহুল সিনহার মতো চার আনার নেতাদের পিছনে ঘুরে বেড়াচ্ছে। সিআইএসএফ-এর তো নিরাপত্তা দেওয়া কাজ নয়! সংবিধান অনুযায়ী, প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করা দায়িত্ব ওদের। কিন্তু নেতাদের নিরাপত্তা দিতেই ৫ হাজার কোটি খরচ হচ্ছে বছরে। মিথ্যা বললে আমার বিরুদ্ধে মামলা করুন।"

মেদিনীপুরের বীরভূমের ছেলে হলেও, সিবিআই-ইডি থেকে বাঁচতে শুভেন্দু অমিত শাহের পদলেহন করে বিজেপি-তে গিয়েছেন বলে দাবি করেন অভিষেক। সারদায় টাকা নেওয়ার কথা তুলে অভিষেক জানান, সুদীপ্ত সেন খোদ কোটি কোটি টাকা হাতিয়েছেন বলে শুভেন্দুর বিরুদ্ধে চিঠি দিয়েছেন। নারদায় ভিডিওো-তে শুভেন্দুকে টাকা নিতে দেখা গিয়েছিল, তাঁর এমন কোনও ভিডিও অডিও রেকর্ডিং থাকলে, প্রকাশ করে দেখাক বিজেপি, এমন চ্যালেঞ্জও ছুড়ে দেন অভিষেক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget