এক্সপ্লোর

TMC On Humayun Kabir: তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করল দল ! নেপথ্যে কী কারণ ?

TMC Send Show Cause Notice Humayun Kabir : ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করল দল !

কলকাতা:'চ্যাংদোলা' VS 'ঠুসে দেব', তৃণমূল-বিজেপির 'ধর্মযুদ্ধে' সরগরম রাজনীতি। হুমায়ুন কবীরকে শোকজ বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটির। বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে ভরতপুরের তৃণমূল বিধায়ককে শোকজ। ২৪ ঘণ্টার মধ্যে হুমায়ুন কবীরের জবাব তলব।

তৃণমূলের মুসলিম বিধায়কদের শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্য নিয়ে এদিনও বিধানসভা উত্তাল। মূলত  শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'ওদের (তৃণমূল) যে ক'টা মুসলমান বিধায়ক জিতে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব।' বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট।তার আগে হিন্দু-মুসলমানের রাজনীতি খুল্লমখোল্লা চলছে! শুভেন্দু অধিকারী বলেন, বিমান বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব, আর ওদের (তৃণমূল) যে ক'টা মুসলমান বিধায়ক জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব। এই রাস্তায় ফেলব। ১০ মাস পরে এই রাস্তায় ফেলব।' 

পাল্টা পুরমন্ত্রী  ফিরহাদ হাকিম বলেছিলেন, 'ওরা এরকমই করে। ভেদাভেদ করে। এটা কোনও রাজনীতির ভাষা? এর কী উত্তর দেব। হিন্দু-মুসলমান নিয়ে এই রাজনীতি বেশ কয়েক বছর ধরেই শুরু হয়েছে। সম্প্রতি তা জোরাল হয়েছে।' বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেছিলেন , 'নন্দীগ্রামে ৬৫% হিন্দু আমাকে ভোট দিয়েছে। আর ১০০% মুসলিম আপনাকে ভোট দিয়েছে। আমি আপনাকে হারিয়েছি ১ হাজার ৯৫৬ ভোটে।' হিন্দু-মুসলমানের রাজনীতি যত বাড়বে, কাদের লাভ, কাদের ক্ষতি? সব মিলিয়ে মেরুকরণের রাজনীতি ক্রমেই জোরাল হচ্ছে।'

আরও পড়ুন, শুধু হাওড়া নয়, 'দোলযাত্রা'-র দিনে একগুচ্ছ ট্রেন বাতিল এই শাখাতেও ! কী বলছে রেল ?

অধিবেশন শুরুর আগে ফের বিস্ফোরক হুমায়ুন কবীর। এখনও 'ঠুসে দেওয়া'র মন্তব্যে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক ।'ঠুসে দেওয়ার কথা শুনেই তো ভয় পেয়ে গেছে। স্পিকারের সচিবালয়ে নিরাপত্তা বাড়ানোর জন্য চিঠি দিচ্ছে। যার দম নেই, সে সেকথা বলে কেন? গোটা সম্প্রদায়কে আক্রমণ করে কেন? আমাদের সম্প্রদায়ের সব লোক তো এখনও মুখ খোলেনি। আমি একা মুখ খুলেছি, তাতেই বলছে বিধানসভার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাদের দলের বিধায়ক বলছে খুন হয়ে যেতে পারে। আমরা কি খুন করতে আসি না কি? সেও বিধানসভার সদস্য আমরাও সদস্য। সে যদি আমাকে তুলে ফেলতে পারে। আমিও তাকে ঠুসে দিতে পারি', মন্তব্য হুমায়ুন কবীরের ।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget