এক্সপ্লোর

Mahua Moitra: ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ, BJP-কে ধারাল আক্রমণ মহুয়ার

Mahua Moitra News: এদিন সোশ্যাল মিডিয়ায় মহুয়ার একাধিক ছবি ছড়িয়ে পড়তে দেখা যায়।

কলকাতা: সংসদে জ্বালাময়ী ভাষণের জন্যও পরিচিত তিনি। এবার বিজেপি-র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। গেরুয়া শিবির তাঁর ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ তুললেন তিনি।  সেই নিয়ে বিজেপি-কে তীব্র কটাক্ষও ছুড়ে দিয়েছেন মহুয়া। (Mahua Moitra News)

যে সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে ওই ছবিগুলি ছড়িয়ে পড়ে, তাতে বিজেপি-র সঙ্গে সংযুক্ত এবং দলের কর্মী-সমর্থকদের সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলগুলিও রয়েছে। এর পরই বিষয়টি নিয়ে মুখ খোলেন মহুয়া। সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বিজেপি-র ট্রোল সেনা সোশ্যাল মিডিয়ায় আমার ব্যক্তিগত কিছু ছবি ছড়িয়ে দিতে দেখে আমোদ পাচ্ছি। তবে সাদার চেয়ে সবুজ পোশাকটিতে আমাকে বেশি ভাল দেখাচ্ছে। আর ছবি থেকে বাকিদের বাদই বা দেওয়া হল কেন? নৈশভোজে আর কারা ছিলেন, তাঁদেরও দেখান। কারণ  বাঙালি মেয়েদের জীবন আছে, মিথ্যেয় বাঁচে না'।

এদিন সোশ্যাল মিডিয়ায় মহুয়ার একাধিক ছবি ছড়িয়ে পড়তে দেখা যায়। তার কোনওটিতে ছোটঝুলের পশ্চিমি পোশাক পরে রয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া, কোনওটিতে পানীয়ের গ্লাস হাতে ধরা তাঁর, কোনওটিতে মুখের সামনে ধরা সিগার, আবার কোনওটিত কংগ্রেস সাংসদ শশী তারুরের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। 

আরও পড়ুন: Mahua Moitra: শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এবার মহুয়ার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ নিশিকান্তের

এদিন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকেও  তীব্র আক্রমণ করেন মহুয়া। ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা এবং উপহারের বিনিময়ে মহুয়া লোকসভায় আদানিকে নিয়ে প্রশ্ন করেছেন বলে অভিযোগ করেছেন নিশিকান্ত। তাঁর দাবি, আদানি গোষ্ঠীকে বদনাম করতে হীরানন্দানি গ্রুপ থেকে টাকা নিয়েছিলেন মহুয়া। তার পরই আদানিদের নিয়ে লোকসভায় প্রশ্ন তোলেন তিনি। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে  মহুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জিও জানান নিশিকান্ত। 

এর আগে নিশিকান্তের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় ভুয়ো ডিগ্রি দেখানোর অভিযোগ তুলেছিলেন মহুয়া। এদিন ফের একই অভিযোগে নিশিকান্তকে আক্রমণ করেন মহুয়া। সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বিজেপি-র ভুয়ো ডিগ্রিধারীদের বিরুদ্ধে একাধিক বিধিভঙ্গের অভিযোগ পড়ে রয়েছে। তার পর আমার বিরুদ্ধেও বিধিভঙ্গের অভিযোগ নিয়ে এগোতে পারেন স্পিকার। আমার দরজায় আসুক ইডি, তবে তার আগে আদানি এবং বাকিদের বিরুদ্ধে কয়লা দুর্নীতি নিয়ে পদক্ষেপ করুক'।  

মহুয়া আরও লেখেন, 'ঘুষবাবদ পাওয়া টাকা এবং উপহারের বিনিময়ে আমি একটি কলেজ বা বিশ্ববিদ্যালয় কিনব ভাবছি, যেখান থেকে আসল ডিগ্রি কিনতে পাবেন দুবে। স্পিকারকে অনুরোধ, ভুয়ো হলফনামা দেওয়ার জন্য ওঁর বিরুদ্ধে তদন্ত শেষ করুন এবং তার পর আমার বিরুদ্ধে তদন্তকমিটি গড়ুন'।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
Koustav Bagchi: কৌস্তভ বাগচীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ! সরব দলেরই একাংশর, কে কী দাবি করছে ?
কৌস্তভ বাগচীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ! সরব দলেরই একাংশর, কে কী দাবি করছে ?
CM Suvendu Adhikari: 'এগুলো এদের কাছে নস্যি, ডেলি রোজগার, ওদের মাথার এক ঘণ্টার রোজগার', মুখ্যমন্ত্রীর নিশানায় কে ?
'এগুলো এদের কাছে নস্যি, ডেলি রোজগার, ওদের মাথার এক ঘণ্টার রোজগার', মুখ্যমন্ত্রীর নিশানায় কে ?

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget