এক্সপ্লোর

Mahua Moitra: শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এবার মহুয়ার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ নিশিকান্তের

Mahua Moitra News: শুধুমাত্র অভিযোগ তুলেই থামেননি নিশিকান্ত। সরাসরি লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তিনি।

কলকাতা: সংসদে দাঁড়িয়ে জ্বালাময়ী ভাষণের জন্য়ই পরিচিত তিনি। আবারও খবরের শিরোনামে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra), তবে কারণ সম্পূর্ণ ভিন্ন। মহুয়া ঘুষ নিয়েছেন বলে বিস্ফোরক দাবি তুললেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি (BJP) সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey)। তাঁর দাবি, ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা এবং উপহারের বিনিময়ে মহুয়া লোকসভায় প্রশ্ন করেছেন। (Mahua Moitra News)

শুধুমাত্র অভিযোগ তুলেই থামেননি নিশিকান্ত। সরাসরি লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তিনি। তাঁর দাবি, আদানি গোষ্ঠীকে বদনাম করতে হীরানন্দানি গ্রুপ থেকে টাকা নিয়েছিলেন মহুয়া। তার পরই আদানিদের নিয়ে লোকসভায় প্রশ্ন তোলেন তিনি।  মহুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন নিশিকান্ত। মহুয়াj বিরুদ্ধে অভিযোগ তুলে, সিবিআই প্রধানকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অনন্ত দেহাদরাইও।

সোশ্যাল মিডিয়ায় এর জবাব দিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া। তিনি লেখেন, 'বিজেপি-র ভুয়ো ডিগ্রিধারীদের বিরুদ্ধে একাধিক বিধিভঙ্গের অভিযোগ পড়ে রয়েছে। তার পর আমার বিরুদ্ধেও বিধিভঙ্গের অভিযোগ নিয়ে এগোতে পারেন স্পিকার। আমার দরজায় আসুক ইডি, তবে তার আগে আদানি এবং বাকিদের বিরুদ্ধে কয়লা দুর্নীতি নিয়ে পদক্ষেপ করুক'।  

আরও পড়ুন: Adani Group: ‘কয়লার দাম বাড়িয়ে ৬০০০ কোটি পকেটে, বিদ্যুৎবাবদ মাশুল গুনেছেন মানুষ’, ফের কাঠগড়ায় আদানিরা

একই সঙ্গে সিবিআই-কেও স্বাগত জানিয়েছেন মহুয়া। লেখেন, 'সিবিআই-কেও স্বাগত জানাচ্ছি। আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখুক। তার আগে আদানির বিরুদ্ধে ওঠা হাওয়ালা, বেনামি টাকার তদন্ত করুক সিবিআই। বিমাবন্দর কিনতে বা প্রতিযোগীদের মাত দিতে, আদানি বিজেপি-র সংস্থাগুলিকে ব্যবহার করতেই পারেন। আমার সঙ্গেও করে দেখান'।

মহুয়ার বিরুদ্ধে এই অভিযোগের নেপথ্যে নিশিকান্তের সঙ্গে তাঁর পুরনো সংঘাতের সংযোগ রয়েছে বলেও মনে করছেন বিরোধীদের একাংশ। কারণ এবছরই মার্চ মাসে নিশিকান্তের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এর আগে প্রশ্ন তুলেছিলেন মহুয়া। মহুয়া দাবি করেন, ২০০৯ সালে জমা দেওয়া নির্বাচনী হলফনামায় দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে MBA করেছেন বলে দাবি করেছিলেন নিশিকান্ত। কিন্তু ওই বছর তাঁর নামে কোনও ছাত্র ছিলেন না। দিল্লি বিশ্ববিদ্যালয়ও তাতে সিলমোহর দিয়েছে বলে জানান মহুয়া। শুধু তাই নয়, প্রতাপ ইউনিভার্সিটিতে পিএইচডি-র জন্য আবেদনেও কোথাও MBA-র উল্লেখ করেননি নিশিকান্ত, এমন দাবিও তোলেন। সেই সংক্রান্ত নথিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন মহুয়া। স্পিকারকে নিশিকান্তের বিরুদ্ধে পদক্ষেপ করতে আর্জি জানান।

এবার মহুয়ার বিরুদ্ধে অভিযোগ তুললেন নিশিকান্ত। তবে তাতেও থেমে থাকেননি মহুয়া। আবারও নিশিকান্তকে 'ভুয়ো ডিগ্রি'র খোঁচা দিয়েছেন তিনি। 'ঘুষবাবদ পাওয়া টাকা এবং উপহারের বিনিময়ে আমি একটি কলেজ বা বিশ্ববিদ্যালয় কিনব ভাবছি, যেখান থেকে আসল ডিগ্রি কিনতে পাবেন দুবে। স্পিকারকে অনুরোধ, ভুয়ো হলফনামা দেওয়ার জন্য ওঁর বিরুদ্ধে তদন্ত শেষ করুন এবং তার পর আমার বিরুদ্ধে তদন্তকমিটি গড়ুন'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
Gold Money Found: ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর
ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget