এক্সপ্লোর

Rachana Banerjee: 'যদি ব্রিজের তলায়ও...', মহাকুম্ভে গিয়ে কী অভিজ্ঞতা তৃণমূল সাংসদ রচনার ?

Maha Kumbh 2025: দিনকয়েক আগেই মহাকুম্ভে বিশাল জমায়েতের জেরে পদপিষ্টের ঘটনা ঘটে। যা নিয়ে তোলপাড় শুরু হয় জাতীয় রাজনীতিতে।

কলকাতা : এক বছর ধরে প্রস্তুতি, তাও কীভাবে অমৃত-স্নানে অঘটন ঘটল ? কাদের গাফিলতিতে দুর্ঘটনা ? কুম্ভমেলার পাশে বিকল্প সেতু থাকলেও কেন বন্ধ ছিল ? মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিলের পর এমনই একের পর এক প্রশ্ন তুলে যোগী সরকারকে বিঁধেছিল রাজনৈতিক মহল। রাহুল গান্ধী থেকে শুরু করে অখিলেশ যাদব সকলেই নিশানা শানিয়েছিলেন উত্তরপ্রদেশের বিজেপি সরকারের দিকে। গঙ্গাসাগরের প্রস্তুতির সঙ্গে মহাকুম্ভের তুলনা টেনে এক্স হ্যান্ডেলে খোঁচা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। যদিও এই দুর্ঘটনার পর মহাকুম্ভের সামগ্রিক চিত্র অনেক পাল্টে গেছে বলে দাবি করলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বসন্ত পঞ্চমীতে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান এবং সেখানকার ব্যবস্থাপনায় আপ্লুত তৃণমূল সাংসদ।

রচনা বলেন, "সার্বিক ব্যবস্থাপনা ঠিকঠাকই লেগেছে। ভীষণ সুসংগঠিত। বাথরুম থেকে আরম্ভ করে, মানুষের থাকা থেকে আরম্ভ করে, যাঁরা হোটেলে থাকতে পারছেন না তাঁদের জন্য রাস্তায় রাস্তায় ত্রিপল খাটিয়ে, কাপড় টাঙিয়ে ঢেকে দেওয়া যাতে মানুষ থাকতে পারেন মাথা গুঁজে। রাস্তার ওপরেও যাতে মানুষকে শুতে না হয়, তার উপরে কাপড় লাগানো রয়েছে। সবথেকে বড় কথা হোটেলে জায়গা নেই। থাকবে কোথায় গিয়ে মানুষ ? যাঁরা ঢুকছেন, লাখো লাখো মানুষ হেঁটে ঢুকছেন। তাঁরা থাকবেন কোথায় ? তাঁরা যদি ব্রিজের তলায়ও থাকেন, সেটাও কাপড় দিয়ে ঢেকে রেখে দেওয়া হয়েছে। প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা করে বাথরুম তৈরি করা হয়েছে রাস্তায় রাস্তায়। সব জায়গায় বাথরুম। খুবই ভালো ব্যবস্থাপনা।"

তাঁর সংযোজন, "হ্যাঁ নিশ্চয়ই একটা অঘটন ঘটে গেছে। ওরকম একটা ঘটনা ঘটছে। সেটা তো নিশ্চয়ই খুব চিন্তার বিষয়। সেই ঘটনা ঘটার পর থেকে তাঁরা আরও সজাগ হয়ে গেছে। এখন সাঙঘাতির রকমের সবকিছু বিধি-নিষেধ হয়ে গেছে। কিন্তু, সামগ্রিক ব্যবস্থাপনা ভালো।" 

তৃণমূল সাংসদ আরও বলেন, "একটা অঘটন ঘটেছে। যেটা হওয়ার কথা ছিল না। যদি প্রশাসনিক ব্যবস্থা এত সুন্দর, তাহলে সেরকম ঘটনা হওয়া উচিত হয়নি। কিন্তু, যা-ই হোক, যেটা হয়েছে সেটা ভীষণই দুর্ভাগ্যজনক। সেটা হওয়ার পরে...যাতে কোনও রকম স্পেশাল কিছু না থাকে...যাতে সবাই সাধারণভাবে যেতে পারেন। রাস্তাঘাটে গাড়ি-ঘোড়া বন্ধ করে দেওয়া হয়েছে। যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়। মানুষ যাতে নিরাপদে হাঁটতে-চলতে পারে। একটা নির্ধারিত জায়গার পর থেকে আর গাড়ি চলছে না। কোনও স্পেশাল দর্শন কিছু নেই। সবাইকে হেঁটে যেতে হবে। একটা পয়েন্টের পর আর কোনও গাড়ি ঢুকবে না। তুমি যত বড়ই লোক হও না কেন, তোমায় হেঁটেই যেতে হবে। স্পেশাল দিনগুলির জন্য বেশি রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। মানুষের ভিড় প্রচুর হচ্ছে। সেই জন্য স্পেশাল দিনগুলোতে রেস্ট্রিকশন করে দিয়েছে।  সাধারণ দিনগুলোতে তবুও একটু গাড়ি-ঘোড়া চলছে। তাও সাধারণ মানুষের চলার জন্য এখন যথেষ্ট ভালো ব্যবস্থাপনা করে দিয়েছে। ওভারঅল অভিজ্ঞতা খুব ভালো।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট, রয়েছে প্রোমোটরের থেকে ব্যাপক তোলাবাজির উল্লেখ
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট, রয়েছে প্রোমোটরের থেকে ব্যাপক তোলাবাজির উল্লেখ
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget