এক্সপ্লোর

Saugata Roy: 'পুলিশের দেখা উচিত', প্রতিবাদীদের মার খাওয়া নিয়ে সরব তৃণমূল সাংসদ; সৌগত বললেন, 'খুব অন্যায় হচ্ছে, দুর্ভাগ্যজনক'

Kolkata News: খাস কলকাতায় ফের প্রতিবাদীকে বেধড়ক মার ! সঙ্গে ধর্ষণের হুমকির অভিযোগ উঠেছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • গড়িয়ায় শোভাযাত্রা থেকে বোমা ছোঁড়ার প্রতিবাদে দম্পতিকে মার
  • পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের সরব
  • শব্দবাজির দূষণ ও শব্দদূষণ নিয়ে সাংসদের উষ্মা প্রকাশ
  • আক্রান্ত দম্পতির অভিযোগ, হাসপাতালে পুলিশি নিরাপত্তাতেও হুমকি

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : শোভাযাত্রা থেকে, চকোলেট বোমা ছোড়ার প্রতিবাদ করায় দম্পতিকে বেধড়ক মারের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে গড়িয়ায়। প্রতিবাদীদের মার খাওয়া নিয়ে এবার পুলিশের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, 'পুলিশের দেখা উচিত'। পাশাপাশি উৎসবের আবহে দেদার বাজি ফাটানো নিয়ে নিজের অসুবিধার কথাও জানান বর্ষীয়ান সাংসদ। তিনি বলেন, "রাতে তো বোমা ফাটছেই। দূষণ নিয়ন্ত্রণ বোর্ড খুব ভাল। নির্দেশেনামা জারি করেছে। বাজিতে প্রথম সমস্যা, দূষণ বেড়ে যাচ্ছে। এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড খারাপ হচ্ছে। আর তারপর শব্দের যে ব্যাপারটা। সেটা তো ঘটছে ব্যাপকভাবে। আমি এই শব্দবাজির বিরুদ্ধে।" 

তৃণমূল সাংসদকে প্রশ্ন করা হয়, ব্যক্তিগত অভিজ্ঞতা কী ? কালীপুজো বা দীপাবলিতে কোনও অসুবিধা হয়েছে ? উত্তরে সৌগত বলেন, "সব জায়গায় দেখছি, বাজি ফাটাচ্ছে। এই আর কী। রাতে বাড়ি ফিরে দেখলাম তখনও বাজি ফাটছে। সুতরাং অসুবিধা তো হচ্ছেই। বয়স্ক লোক আমরা। বেশি বাজি ফাটালে অসুবিধা তো হবেই। পুলিশের করার আছে। কিন্তু, সেই করার পরিকাঠামো তো নেই। প্রত্যেক পাড়ায়, প্রত্যেক গলিতে কি পুলিশ পোস্টিং করা সম্ভব ?" একইভাবে প্রতিবাদীদের মার খাওয়া নিয়ে বর্ষীয়ান সাংসদের সংযোজন, "সেটা খুব অন্যায় হচ্ছে। দুর্ভাগ্যজনক। হওয়া উচিত নয়। সে ব্যাপারে পুলিশের দেখা উচিত যারা মারধর করছে এইসব কারণে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।" 

কী হয়েছে গড়িয়ায় ?

খাস কলকাতায় ফের প্রতিবাদীকে বেধড়ক মার ! সঙ্গে ধর্ষণের হুমকির অভিযোগ উঠেছে। গড়িয়ার লক্ষ্মীনারায়ণ কলোনিতে, শোভাযাত্রা থেকে, চকোলেট বোমা ছোড়ার প্রতিবাদ করায় দম্পতিকে বেধড়ক মারের অভিযোগ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটে এই ঘটনা। বাড়ির সামনের রাস্তায় ফেলে মারধর করা হয়। ১৪ বছরের সন্তানের সামনেই গলা চেপে বেধড়ক মারধর, মহিলার স্বামীকেও এলোপাথাড়ি মারধর করা হয়েছে বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে ফ্ল্যাটে ঢুকলে, সেখানেও ফের হামলা। অভিযোগ, কোলাপসিবল গেট ভেঙে সোজা ৩ তলার ঘরে চলে আসে হামলাকারীরা। টেনে সিঁড়িতে নামানোর চেষ্টা করা হয় মহিলাকে। শ্লীলতাহানিও করা হয়। সেইসময় চলে গেলেও, এরপর, নীচের রাস্তা থেকেও ফ্ল্যাট লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। বেশ কিছুক্ষণ এমন হামলার পর চলে যায় হামলাকারীরা। আক্রান্ত দম্পতির দাবি, এইসময়, নেতাজি নগর থানায় ফোন করেও না পাওয়ায় ১০০ নম্বরে ডায়াল করা হয়। অভিযোগ, এমনকী বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে গেলে, সেখানেও পুলিশের সামনে হুমকি দেয় হামলাকারীরা। মেডিক্যাল পরীক্ষা না করানোর চাপ দিতে থাকে অভিযুক্তরা। ওখানে দাঁড়িয়ে ফের ১০০ নম্বরে ডায়াল করায় বাহিনী সমেত হাজির হয় পুলিশ। তারাই এসকর্ট করে নিয়ে যায় এম আর বাঙুর হাসপাতালে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
West Bengal News Live : অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget