এক্সপ্লোর

Sushmita Dev : কেন তৃণমূল ছাড়লেন সুস্মিতা? এবার কোন দলে? ইস্তফা দিয়েই দিলেন বড় বার্তা

'আমি মমতা দিদিকে নিয়ে কোনো মন্তব্য করব না।' বলেন সুস্মিতা


নয়াদিল্লি : তৃণমূল কংগ্রেসে ফের বড় রাজনৈতিক চাঞ্চল্য। দলের সব পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। চলতি সপ্তাহে তিনিই দ্বিতীয় তৃণমূল রাজ্যসভার সাংসদ, যিনি দলীয় পদ ছাড়লেন। তাঁর এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। 

দল ছাড়ার পরই তিনি বললেন, গণতান্ত্রিক দেশে ও স্বাধীন দেশে , কে কোন দলে যাবে, তা ব্যক্তিগত সিদ্ধান্ত। সেই সঙ্গে তিনি বললেন, বাংলার রাজনীতির সঙ্গে তাঁর সরাসরি যোগ কোনওদিনই ছিল না। আর তৃণমূলের ভিতরে কী হচ্ছে , না হচ্ছে, তা নিয়ে তিনি মন্তব্য করতে চান না। তিনি অসমে মানুষের জন্য কাজ করতে চান। 

তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর সুস্মিতা দেব বলেন, “এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে আমার রাজনৈতিক এবং ব্যক্তিগত— দু’ধরনের কারণ রয়েছে। একটি স্বাধীন দেশে একজন রাজনীতিবিদ তাঁর রাজনৈতিক জীবনে যে কোনও সিদ্ধান্ত নিতে পারেন। বাংলার মানুষের প্রতি আমি কৃতজ্ঞ, কিন্তু আমাকে অসমে কাজ করতে হবে। সেই কথা মাথায় রেখেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও বলেন, “বিজেপি এবং কংগ্রেস দু’টিই জাতীয় দল। কিন্তু এই মুহূর্তে আমি কোনও দলের সঙ্গে নেই। আমি কোন দলে যোগ দেব, সেটা এখনই কীভাবে ঠিক করতে পারি? সেটি সংশ্লিষ্ট দলেরও সিদ্ধান্তের বিষয়। রাজনীতিতে ‘সুযোগসন্ধানী’ বলে কিছু হয় না।” 

কেন তৃণমূল ছাড়লেন, এই প্রসঙ্গে সুস্মিতা বলেন, 'আমি কেন টিএমসি ছেড়েছি, তার পেছনে একটি দীর্ঘ কাহিনী আছে। আমি এমন পরিস্থিতিতে পড়তে চাই না যেখানে আমি একই সাথে দুটি নৌকায় থাকব। আমি মমতা দিদিকে নিয়ে কোনো মন্তব্য করব না।'

এদিন রাজ্যসভার সাংসদের পদ থেকে ইস্তফা দেওয়ার পরই অসমের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে বৈঠক করেন সুস্মিতা । সুস্মিতা একসময় কংগ্রেস নেত্রী ছিলেন । তারপর তিনি যোগ দেন তৃণমূলে। তারপর এখন সেই দলও ছাড়লেন। এখন কি তবে তিনি পদ্মগামী? প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতার সঙ্গে হিমন্ত বিশ্বশর্মার বৈঠকে দিল্লির রাজনৈতিক মহলে নতুন জল্পনা ছড়িয়েছে ৷  তৃণমূল ছাড়ার পর সুস্মিতা  বলেন, “ আমি একজন স্বাধীন মহিলা। হিমন্তদা (অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা)-কে আমি অনেক দিন ধরেই চিনি। সৌজন্য সাক্ষাৎ করতেই আমি ওঁর সঙ্গে দেখা করেছি।” তিনি আরও বলেন, “কে কী করছে, সে বিষয়ে আমি অবগত নই। তাছাড়া আমি সরাসরি বাংলার রাজনীতির সঙ্গে যুক্ত নই, কারণ  আমি অসমের মানুষ।”            

আরও পড়ুন : দিল্লিতে এবার নতুন সমীকরণ? ভেঙে চুরচুর তৃণমূল, সেই সময়ই অভিষেক ছুটলেন কার কাছে?

 

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget