এক্সপ্লোর

দিল্লিতে এবার নতুন সমীকরণ? ভেঙে চুরচুর তৃণমূল, সেই সময়ই অভিষেক ছুটলেন কার কাছে?

টালমাটাল পরিস্থিতিতে দিল্লিতে  বৈঠকে বসলেন তৃণমূলের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ( Rahul Gandhi )। 

নয়াদিল্লি : তৃণমূল কংগ্রেসে ফের বড় রাজনৈতিক চাঞ্চল্য। 'টালমাটাল বললেও কম বলা হয়। ঝড়ের মুখে কার্যত চুরচুর হয়ে ভাঙল তৃণমূল।  পশ্চিমবঙ্গে মমতাপন্থী-তৃণমূলের তরী একেবারেই ডুবন্ত। অন্যদিকে দিল্লিতে বুধবার বড় ধাক্কায় খেল তৃণমূল। এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব। সেই সঙ্গে ছাড়লেন তৃণমূলের সব পদও। দলের সব পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যসভার সাংসদ সুশ্মিতা দেব। চলতি সপ্তাহে তিনিই দ্বিতীয় তৃণমূল রাজ্যসভার সাংসদ, যিনি দলীয় পদ ছাড়লেন। তাঁর এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। আর সটান চলে গেলেন হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে বৈঠক করতে। এমন টালমাটাল পরিস্থিতিতে দিল্লিতে  বৈঠকে বসলেন তৃণমূলের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ( Rahul Gandhi )।  ১০ জনপথে হওয়া এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

এই বৈঠকের মাত্র একদিন আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়  ( Mamata Banerjee ) সাক্ষাৎ করেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর (  Sonia Gandhi ) সঙ্গে। সূত্রের খবর, বিরোধী জোট INDIA-কে আরও শক্তিশালী করা এবং আগামী রাজনৈতিক কৌশল নিয়েই আলোচনা হয়েছে দুই নেত্রীর মধ্যে।

অন্যদিকে ২০২১ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন সুস্মিতা। উত্তর-পূর্ব ভারতের রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্বও দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। ইস্তফার পর তিনি জানিয়েছেন, জীবনের “নতুন অধ্যায়” শুরু করতে চলেছেন এবং জনসেবার ক্ষেত্রেই কাজ চালিয়ে যাবেন। সুখেন্দু শেখর রায়ের পর সুস্মিতার ইস্তফা, নিঃসন্দেহে তৃণমূলের কাছে বিরাট ধাক্কা। ইস্তফার পরেই অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে গিয়েছেন সুস্মিতা দেব । তাহলে তি সুস্মিতা যোগ দিচ্ছেন অসম বিজেপিতে? সাক্ষাৎ ঘিরে রাজধানীতে তুমুল জল্পনা। 

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একদিকে বিরোধী ঐক্য জোরদারের চেষ্টা, অন্যদিকে তৃণমূলের অন্দরেই গুরুত্বপূর্ণ নেতাদের পদত্যাগ— এই দুই ঘটনাই জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে সুশ্মিতা দেবের পদত্যাগের সময়কাল নিয়ে উঠছে নানা প্রশ্ন।

যদিও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে দিল্লির রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। আগামী দিনে সুশ্মিতা দেব কোন রাজনৈতিক পথে হাঁটেন এবং INDIA জোটে তৃণমূল-কংগ্রেস সম্পর্ক কোন দিকে যায়, সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Badrinath Theft: বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
AI Training: লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
মাসে ২৫০০ টাকা, বিজেপি সরকারের নতুন উদ্যোগে উচ্ছ্বসিত মহিলারা ; দিল্লি লক্ষ্মী যোজনা-র শিবিরে লম্বা লাইন
মাসে ২৫০০ টাকা, বিজেপি সরকারের নতুন উদ্যোগে উচ্ছ্বসিত মহিলারা ; দিল্লি লক্ষ্মী যোজনা-র শিবিরে লম্বা লাইন
PM Narendra Modi : 'আমার ১৫ বছর বয়স, ভুল করেছি, ক্ষমা করুন', ভিডিও করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন কিশোরী
'আমার ১৫ বছর বয়স, ভুল করেছি', ভিডিও করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন কিশোরী
Advertisement

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget