এক্সপ্লোর

Murshidabad: তৃণমূলের খুনের তত্ত্ব খারিজ, ঝাড়খণ্ডে 'আত্মঘাতী' বেলডাঙার পরিযায়ী শ্রমিক! জানিয়ে দিল পুলিশ

Murshidabad Beldanga News: এর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে সেই পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে। তবে তৃণমূলের তত্ত্ব খারিজ করে জানিয়ে দিল পুলিশ। 

বেলডাঙ্গা: মুর্শিদাবাদের বেলডাঙার পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে জলঘোলা শুরু। তৃণমূলের খুনের তত্ত্ব খারিজ করেছে পুলিশ। খুন নয়, ঝাড়খণ্ডে 'আত্মঘাতী' বেলডাঙার পরিযায়ী শ্রমিক! এমনটাই জানানো হয়েছে মুর্শিদাবাদের পুলিশের পক্ষ থেকে। এর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে সেই পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে। তবে তৃণমূলের তত্ত্ব খারিজ করে জানিয়ে দিল পুলিশ। 

মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে ময়নাতদন্তের পর বিবৃতিতে জানানো হয়েছে, ''ঝুলন্ত অবস্থায় আলাউদ্দিনের দেহ উদ্ধার, মেলেনি খুনের চিহ্ন। বেলডাঙার বাসিন্দা শ্রমিকের দেহে যে ক্ষত মিলেছে, তাও পুরনো।'' মুর্শিদাবাদ পুলিশের পক্ষে আরো জানানো হয়েছে, ''যেখানে আলাউদ্দিন শেখের মৃত্যু, সেই ঘর পরীক্ষা করা হয়েছে। যারা আলাউদ্দিনের দেহ দেখেছে, তাদের সঙ্গে কথা বলেছে পুলিশ। আলাউদ্দিনের সঙ্গী পরিযায়ী শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ঝাড়খণ্ডের বিশরামপুর থানার ASI-র সঙ্গেও কথা বলেছে পুলিশ,'' পুরো তদন্তপ্রক্রিয়ার ভিডিও দেখিয়েছেন মুর্শিদাবাদ পুলিশ। এদিকে, মুর্শিদাবাদ সাংগঠনিক তৃণমূল জেলা সভাপতি অপূর্ব সরকার জানিয়েছেন, ''আমরা তদন্তকারী সংস্থা নই। পরিবারের অভিযোগ থাকতেই পারে। সত্য উঠে আসুক। দোষীরা গ্রেফতার হোক।''

ঠিক কী হয়েছিল বেলডাঙ্গার সেই শ্রমিকের সঙ্গে?
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর অনুযায়ী, ঝাড়খন্ডের বিশ্রামপুরে একজন ফেরিওয়ালা হিসেবে কাজ করতেন বেলডাঙার সুজাপুরের বাসিন্দা যুবক মহম্মদ আলাউদ্দিন শেখ। গত ১৫ জানুয়ারি বৃহস্পতিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এরপরই স্থানীয়দের দাবি ছিল যে খুন করা হয়েছে ওই যুবককে। এদিকে, এই ঘটনার পর থেকেই রাজ্যের শাসক দল ও বিরোধী শিবির একে অপরের দিকে আঙুল তোলা শুরু করে দিয়েছে। এই ঘটনার প্রতিবাদে বেলডাঙার মহেশপুর  এলাকায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। লালগোলা থেকে শিয়ালদহগামী মেমু ট্রেন বাতিল করা হয়েছিল ২ দিন।

এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'বেলডাঙা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে। আমি আর নতুন করে বলতে চাই না।' আবার পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'আগুন লাগাচ্ছে তৃণমূল, পুড়বে তৃণমূল, মরবে তৃণমূল। এতদিন বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার ও খুনের অভিযোগ উঠেছে। এবার সেই অভিযোগ উঠল JMM ও কংগ্রেস শাসিত ঝাড়খণ্ডের মাটিতে।' মুর্শিদাবাদের সাংসদ ইউসুফ পাঠানের ঘটনার বেশ কিছুদিন পরে সেই এলাকায় যাওয়া নিয়েও প্রশ্ন উঠেছিল।

 

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget