এক্সপ্লোর

Ujjal Biswas: এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে ছোড়া হল ডিম, প্রাক্তন তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ

Former Minister Ujjal Biswas Faces Agitation: তৃণমূলের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়িতে রাশি রাশি সরকারি ত্রাণ, ঘিরে ধরে বিক্ষোভ, ধেয়ে এল ডিম।

নদিয়া: তৃণমূলের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়িতে রাশি রাশি সরকারি ত্রাণ, ঘিরে ধরে বিক্ষোভ, ধেয়ে এল ডিম। কৃ্ষ্ণনগরের প্রাক্তন তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ। 

আরও পড়ুন, কালীঘাটে তৃণমূলের দলীয় অফিসে ও অভিষেকের অফিসে CID, তল্লাশিতে কোন গুরুত্বপূর্ণ ফাইল উদ্ধার ?

রাজ্যে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর গোপন আস্তানা থেকে ইতিমধ্য়েই বেরিয়ে এসেছে সরকারি নানা ত্রাণ সামগ্রি। আর এবার অভিযোগের কাঠগড়ায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। কৃ্ষ্ণনগরের প্রাক্তন তৃণমূল বিধায়কও রয়েছেন সেই তালিকায়। এদিন তাঁকে ঘিরে ধরে বিক্ষুব্ধ জনতা ক্ষোভ প্রকাশ করে। ছুড়ে মারে ডিম। 

মূলত , রাজ্যে পালাবদলের পর একের পর এক পর নেতা পৃথক পৃথক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই গ্রেফতার বা  প্রিজন ভ্যান তোলা বা নামানোর মুহূর্তে ছোড়া হচ্ছে ডিম। রাজ্যের প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে, তৃণমূল কাউন্সিলর একের পর একজনকে, তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তীব্র ধীক্কার জানাচ্ছেন অভিযুক্তর এলাকার বাসিন্দারা। সম্প্রতি অভিষেকের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়ে ডিম ছুড়ে মেরেছিল কিছু মানুষ। 

মূলত, ত্রিপল থেকে পোশাক যেগুলো পাওয়ার কথা ছিল দুর্যোগ বিধ্বস্ত অসহায় মানুষদের সেই ত্রাণসামগ্রীই মজুত করে রাখার অভিযোগ উঠছে তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর লাভলি রায়ের পার্টি অফিসে মিলল সরকারি প্রকল্পের বালতি-সহ,শয়ে শয়ে গামছা, সাদা থান, ধুতি, এমনকী ধারালো অস্ত্র।

বিজেপি তফসিলি মোর্চা সাধারণ সম্পাদক  স্বাধীন রায় বলেন, খবর আসে কালকে রাতে লাভলি রায়ের অফিসে প্রচুর পরিমাণে অস্ত্র এবং ত্রিপল, প্রধানমন্ত্রীর দেওয়া বাড়ি বাড়ি বালতিগুলো সাদা থান জমা করা আছে।আমরা এলাকার লোকেদের সঙ্গে নিয়ে তালাটা ভাঙি। ভেঙে দেখি সত্য়ি কথা। প্রতিক্রিয়ার জন্য় ফোন করা হলে, ফোন সুইচড অফ ছিল প্রাক্তন তৃণমূল কাউন্সিলর লাভলি রায়ের। এদিকে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে, তালাবন্ধ গুদাম থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল।

তাঁর অভিযোগ, তৃণমূলের আমলে বিজেপি করায় জোর করে তাঁর গুদাম দখল করে নেওয়া হয়। এরপর সেই গুদামে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল মজুত করে রাখেন জেলা পরিষদের তৃণমূল সদস্য় জয়ন্ত ভদ্র। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের অভিযোগকারী  দেবব্রত রায় বলেন, ২০২১ সালের আগে তো দখল করে নিয়েছিল। ২০২১ সালের আগে থেকে আমাকে ব্য়বসাও করতে দেয়নি। জয়ন্ত ভদ্র, তাপস ভদ্র, ওরাই জোর করে রেখেছিল। এখানে আরও অনেক কিছু ছিল।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Advertisement

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget