এক্সপ্লোর

TMC News: গরহাজির তৃণমূল কাউন্সিলররা, কলকাতা পুরসভার চেয়ারপার্সনের বৈঠক বাতিল

TMC Councillor Meet: বৈঠকে বেশিরভাগ কাউন্সিলর না যাওয়ায় বাতিল কলকাতা পুরসভার চেয়ারপার্সনের বৈঠক

কলকাতা: গরহাজির তৃণমূল কাউন্সিলররা, কলকাতা পুরসভার চেয়ারপার্সনের বৈঠক বাতিল। তৃণমূল ভবনে বৈঠক ডাকেন কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়। সূত্রের খবর, বৈঠকে বেশিরভাগ কাউন্সিলর না যাওয়ায় বাতিল বৈঠক । বৈঠকে যেতে চাননি বেশিরভাগ তৃণমূল কাউন্সিলরই, খবর এধরনের বৈঠকে ডাকলে যাব না, জানিয়েছিলাম আগেই, দাবি ৭৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। অসুস্থতার কারণ দেখিয়ে বৈঠকে গরহাজির ১১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। যোগাযোগের চেষ্টা হলেও প্রতিক্রিয়া মেলেনি মালা রায়ের।

আরও পড়ুন, “একমাসের মধ্যেই..”, গুরুত্বপূর্ণ বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

এখন কোন পথে এগোবে ছোট লালবাড়ির ভবিষ্যৎ? ভেঙে দেওয়া হবে পুরনো পুর-বোর্ড? কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ করবে রাজ্য সরকার? নাকি, 'ঋতব্রত মডেল' দেখা যাবে কলকাতা পুরসভাতেও? কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর ও পদত্যাগী মেয়র পারিষদ  তারক সিং বলেন, এই যে একটা ব্লক হয়েছে তৃণমূলের থেকে, যদি এরকম কোন ব্লক তারা গিয়ে দাবি করতে পারে যে আমরা নতুন করে মেয়র চাই, আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। আমাদের পাঁচ বছর চালানোর কথা, পাঁচ বছর পূর্ণ হয়নি। তারা দাবি করতেই পারে। ফিরহাদ হাকিমের মেয়র পদ থেকে ইস্তফার দিনই কলকাতা পুরসভাকে নোটিস ধরিয়েছে রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতর।পুর-নগরোন্নয়ন দফতরের পাঠানো নোটিসে বলা হয়েছে,রাজ্যপাল কলকাতা পুরসভাকে ৩ দিন সময় দিয়েছেন নিজেদের বক্তব্য জানানোর জন্য। পুরসভাকে ব্যাখ্যা করতে হবে কেন পুরবোর্ড ভেঙে দেওয়া হবে না?
 
 তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ও মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, আমরা তো কলকাতা পুর আইনের, ১৯৮০-এর যে পুর আইন, সেই অনুযায়ী তো আমরা চলব। তাতে আমার মনে হয়েছে এই নোটিসটা দেখে, এটা একটা ভিত্তিহীন, অসত্য একটা নোটিস, যেখানে কোনও ব্যাখ্যা করা হয়নি, গ্রাউন্ডস দেওয়া হয়নি। আপনি আমাকে যদি অযোগ্য বলেন, অযোগ্য বলতে গেলে আপনাকে বলতে হবে কী গ্রাউন্ডে আপনি বলছেন অযোগ্য।’ পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বিজেপি বিধায়ক সজল ঘোষ, আমার ধারনা ভবিষ্যতে প্রশাসক বসতে চলেছে পুরসভায়। তৃণমূলও তো এখন ভিত্তিহীন। কোন তৃণমূল বলছে? ঋতব্রত তৃণমূল না ভাইপো তৃণমূল না মমতা তৃণমূল? এখন তো তৃণমূল যাঁরা করত সবাই Fool হয়ে গেছে। '

 কলকাতা পুরসভা আইনজীবী ও প্রাক্তন মেয়র  বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, প্রশাসক নিয়োগ করতে পারেন। সরকারের যিনি মন্ত্রী আছেন তিনি চালাতে পারেন।  যিনি মেয়র তিনি যদি পুরমন্ত্রী হতে পারেন,  তাহলে মেয়র না থাকলে পুরমন্ত্রী কাজ করতে পারেন। ‘ বৃহস্পতিবার, বিধাননগরের মেয়র পদে ইস্তফা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। তাঁর পদত্যাগের ২ দিনের মাথায় বিধাননগর পুরসভায় প্রশাসক হিসাবে পুর-কমিশনারকে নিয়োগ করল রাজ্য সরকার। আগামী ৬মাস বিধাননগরের পুর কমিশনার রবি আগরওয়াল প্রশাসকের দায়িত্ব সামলাবেন।

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
Advertisement

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget