এক্সপ্লোর

Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...

TMC News : মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সঙ্গী। তাঁর মন্ত্রিসভার হেভিওয়েট সদস্য ছিলেন। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র থেকে, তৃণমূলের ৩ বারের বিধায়ক।

ব্রতদীপ ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : প্রাক্তন মন্ত্রী শশী পাঁজা কি কালীঘাটের সঙ্গ ছাড়ছেন ? তিনি কি NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে বৈঠক করেছেন ? এই জল্পনার উত্তরে কাকলি ঘোষ দস্তিদার বললেন, শশী পাঁজা এখনও ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে কাজ করেন। অন্যদিকে কুণাল ঘোষও দাবি করলেন, শশী পাঁজা কালীঘাট-তৃণমূলের সঙ্গেই আছেন। যদিও শশী পাঁজার দেখা মিলল না। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সঙ্গী। তাঁর মন্ত্রিসভার হেভিওয়েট সদস্য ছিলেন। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র থেকে, তৃণমূলের ৩ বারের বিধায়ক। কিন্তু, ভোটে হারার পর থেকেই অন্তরালে শশী পাঁজা। দেখা নেই, খবর নেই। কিন্তু, সম্প্রতি না কি তিনি তৃণমূলের বিদ্রোহী ও NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে দেখা করেছেন। প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? বিজেপি নেতৃত্বাধীন NDA-র শরিক 'NCPI'-এর হাত ধরছেন তিনি ?

এ প্রসঙ্গে NCPI সাংসদ (বিদ্রোহী তৃণমূল সাংসদ)কাকলি ঘোষ দস্তিদার বলেন, "আমার প্রথম স্টুডেন্টস হচ্ছেন ডঃ শশী পাঁজা। সেই থেকে সে এখনও অবধি, আজ অবধি ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে এই যে পার্টিকুলার আলট্রাসাউন্ডটা এখনও সে সেই কাজটা করে। সেজন্য সে (শশী পাঁজা)প্রতিদিন সেখানে আসে।"

জল্পনা উস্কে দিয়ে NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার একটি ফেসবুক পোস্টে লিখেছেন, আমার মা কাকলি ঘোষ দস্তিদার আমাদের IVF কেন্দ্রে, দু'জন প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী এবং তিনজন বর্তমান সাংসদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। আমি তাঁদের নাম প্রকাশ করতে পারছি না, তবে আমি নিশ্চিত যে যথাসময়ে সংবাদমাধ্যমকে এ বিষয়ে জানানো হবে।

এই দু'জন প্রাক্তন হেভিওয়েট মন্ত্রীর মধ্যে কি একজন শশী পাঁজা ? এই ইস্যুতে্ 'কালীঘাট-তৃণমূল'-এর অন্যতম সদস্য তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, "ডক্টর শশী পাঁজা, তিনি প্রাক্তন মন্ত্রী। সমাজসেবা করতেন, পরবর্তীকালে রাজনীতি করেছেন। পরবর্তীকালে তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক। নির্বাচনের পর তিনি তাঁর ছোট কন্যার কাছে তিনি বাইরে গিয়েছিলেন। ফেরার পর তিনি কলকাতায় আছেন। বাড়িতে আছেন। যেহেতু চিকিৎসক তাঁর পুরনো পেশাগত যে কাজগুলো করতেন, সেটা আবার সেগুলো শুরু করেছেন। বাকি দেখা যাক। সর্বশেষ আমি যেটুকু জানি, আমার সঙ্গে যা কথা হয়েছিল, তিনি তো তৃণমূলেরই (কালীঘাট-তৃণমূল)। তারপর নতুন করে ওঁর কোনও অবস্থান বদলের কোনও খবর পাইনি।"

কিন্তু শশী পাঁজা নিজে কী বলছেন ? সোমবার শশী পাঁজার গিরিশ পার্কের বাড়ি, পার্টি অফিস, কোথাও তাঁর দেখা মেলেনি। তবে এদিনও ভবানীপুরের ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে গিয়েছিলেন শশী পাঁজা। তবে দুপুরেই এখান থেকে বেরিয়ে যান তিনি। 

শশী পাঁজার মেয়ে, প্রাক্তন কাউন্সিলর পূজা পাঁজার সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও, তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে মেসেজেরও কোনও প্রতিক্রিয়া দেননি।

১৪ মার্চ, নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশের দিন তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গিরিশ পার্ক। ভাঙচুর হয়েছিল শশী পাঁজার বাড়িতে! সেদিন তিনি বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন। এবার কি শশী পাঁজাও শিবির বদলে বিজেপি ঘেষা হতে চলেছেন ?

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Advertisement

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget