এক্সপ্লোর

Malda News: TMC নেত্রীর স্বামীর 'দাদাগিরি', দলের প্রভাব খাটিয়ে সেনা জওয়ানের 'জমি দখল' !

Malda Army Land Occupy Allegation: মালদায় দলের প্রভাব খাটিয়ে সেনা জওয়ানের 'জমি দখল' ! কী বলছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ?

করুণাময় সিংহ, মালদা: তৃণমূল নেত্রীর স্বামীর 'দাদাগিরি' ! দলের প্রভাব খাটিয়ে সেনা জওয়ানের জমি দখলের অভিযোগ। এমনকি নিজের জায়গায় গেলে সেনা কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সহ সভানেত্রী হাসি খাতুনের স্বামী মোঃ আনারুল হক।মালদার ইংলিশ বাজার থানার বাগবাড়ি লক্ষ্মীপুর এলাকার ঘটনা।আক্রান্ত সেনা জওয়ান দারস্থ জেলা পুলিশ সুপারের।সেই সঙ্গে অবৈধ ভাবে তার জমি দখলের অভিযোগে নালিশ জানানো হয়েছে বিভিন্ন সরকারি দফতরে। 

আক্রান্ত সেনা জওয়ান মোহাম্মদ রাজ্জাক হোসেন জানান,উত্তরাখন্ডে তার পোস্টিং। ২০০৯ সালে বাগবাড়ি লক্ষ্মীপুর এলাকায় তিনি পৌনে তিন কাঠা জমি কিনেন।দলের প্রভাব খাটিয়ে  বর্তমানে তৃণমূলের সংখ্যালঘু সেলের সহ সভানেত্রীর স্বামী ওই জায়গা দখল করে নিয়েছে।জমির দখল নিতে গেলে সম্প্রতি তাকে পুলিশের সামনেই মারধর করা হয় বলে অভিযোগ সেনা জওয়ানের।ঘটনায় তিনি আবারও লিখিত অভিযোগ দায়ের করেছেন ইংলিশ বাজার থানায়।পাশাপাশি জমি ফিরে পাবার জন্য তিনি পুলিশ সুপার ও বিভিন্ন দফতরে জানিয়েছেন। 

আক্রান্ত সেনা জওয়ান আরও জানান, মালদার মানিকচক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গন কবলিত বালুটোলা এলাকায় তার বাড়ি।এক ছেলে এবং দুই মেয়েকে নিয়ে বসবাস।যে কোন মুহূর্তে গঙ্গায় তলিয়ে যেতে পারে তার বাড়ি,সেই কারণেই শহর লাগোয়া লক্ষ্মীপুর এলাকায় বাড়ি তৈরি করবেন বলে তিনি এই জায়গা কিনেছিলেন। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই তৃণমূল  সহ সভানেত্রীর স্বামী মোঃ আনারুল হক তিনি বলেন,ওই জমি তার। কোর্টের অর্ডার ছাড়া ওই জমিতে তিনি কাউকে প্রবেশ করতে দেবেন না। 

আরও পড়ুন, দিল্লির আর্থিক প্রতারণার মামলার জের, কলকাতার ৩ জায়গায় একযোগে ED-র হানা !

এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, 'কে জমির ব্যবসা করছে কে কী করছে সেই সব বিষয়ে দল জানেনা।পুলিশ ঘটনার তদন্ত করছে। প্রয়োজনে দল ও বিষয়টি খতিয়ে দেখবে। পাল্টা কটাক্ষ বিজেপির। বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী জানান, 'তৃণমূলের কালচার এটি।এখানে সাধারণ মানুষ থেকে সেনা কর্মী কারোরই সুরক্ষা নেই।তৃণমূলের অঙ্গুলী হেলান ছাড়া পুলিশ কোন কাজ করে না।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

Hotel Fire: তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
Durga Puja 2026 : কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Kidney Smuggling: চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য
চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Amit Shah : 'শুভেন্দুজিকে খুব খুব ধন্যবাদ ও সাধুবাদ দিতে চাই', বললেন অমিত শাহ | ABP Ananda
Titagarh News: রমরমিয়ে চলছিল বেআইনি কারবার, ভোটার কার্ড তৈরির চক্র ফাঁস টিটাগড়ে
BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget