এক্সপ্লোর

Kolkata ED Raid :দিল্লির আর্থিক প্রতারণার মামলার জের, কলকাতার ৩ জায়গায় একযোগে ED-র হানা !

ED Raid In Kolkata On Delhi Fraud Case: দিল্লির সংস্থার বিরুদ্ধে প্রচুর টাকা বিদেশে পাচারের অভিযোগ, কলকাতার ৩ জায়গায় একযোগে ED-র হানা !

কলকাতা: দিল্লির একটি আর্থিক প্রতারণার মামলায় কলকাতার ৩ জায়গায় একযোগে তল্লাশি ইডির। দিল্লির এই সংস্থার বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও আমানত নয়ছয়ের অভিযোগ রয়েছে।

কলকাতার বালিগঞ্জের গুরু সদয় রোডে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে। শেক্সপিয়ার সরণির জেসমিন টাওয়ারের তিনতলায় একটি অফিসেও তল্লাশি। ২০১৪-১৫ সালে প্রথম এই মামলার তদন্ত করছিল আয়কর দফতর। দিল্লির সংস্থার বিরুদ্ধে প্রচুর টাকা বিদেশে পাচারের অভিযোগ থাকায় তদন্তভার গ্রহণ করে ইডি। সেই মামলায় দেশের একাধিক জায়গায় চলছে তল্লাশি।রাজ্যের একাধিক দুর্নীতি মামলার তদন্তে কেন্দ্রীয় সংস্থা। গরুপাচার, নিয়োগ দুর্নীতি, আবাস দুর্নীতি থেকে শুরু করে একাধিক ইস্যুতে হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত গিয়েছে ইডি-সিবিআই-র হাতে।

সম্প্রতি শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায়, ফের ED-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। CGO কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। সূত্রের দাবি, বাজেয়াপ্ত হওয়া ফোন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চন্দ্রনাথ সিংহকে তলব করা হয়েছে। আর জি কর হাসপাতাল-কাণ্ডে রাজ্যজুড়ে তোলপাড় চলছে। ধর্ষণ-খুনের পাশাপাশি আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তও করছে CBI। এর মধ্যেই এবার, শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায়, তৎপর হল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ED-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। সকাল সাড়ে ১০টা নাগাদ, CGO কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। শিক্ষা-নিয়োগ দুর্নীতি মামলায় গত, ২২ মার্চ, চন্দ্রনাথ সিংহর বাড়িতে তল্লাশি চালায় ইডি। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে তল্লাশিতে উদ্ধার হয় ৪১ লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয় চন্দ্রনাথ সিংহর মোবাইল ফোন। সূত্রের দাবি, সেই ফোন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তাঁকে তলব করা হয়েছে। অখিলি গিরি পদত্য়াগ করার পর ক্ষুদ্র ও কুটিরশিল্প দফতরের পাশাপাশি সম্প্রতি চন্দ্রনাথ সিংহকে কারা দফতরের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।
 

আরও পড়ুন, পুজোর আগে সুখবর ! টাকা ফেরত পেতে শুরু করলেন রোজভ্য়ালির আমানতকারীরা

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget