এক্সপ্লোর

Mamata Banerjee : দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে কী বার্তা দিলেন মমতা ?

TMC News: তৃণমূলের হাইভোল্টেজ নাটকীয় সোমবার। তৃণমূল সাংসদদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

আশাবুল হোসেন, অনির্বাণ বিশ্বাস ও সুদীপ চক্রবর্তী, কলকাতা : ঘড়ি ধরে ১২ মিনিট... লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সূত্রের খবর, রাজ্য়সভার সাংসদদের ভূমিকা নিয়ে প্রশংসা করলেও, লোকসভার সাংসদের ভূমিকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তিনি। বলেন, শৃঙ্খলাভঙ্গের জন্য় যদি বিধায়কদের বিরুদ্ধে শাস্তি হয়, সাংসদদের বিরুদ্ধে হবে না কেন ? এদিকে, '২৬-এর ভোটের আগে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

তৃণমূলের হাইভোল্টেজ নাটকীয় সোমবার। একদিকে, তৃণমূল সাংসদদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূলের লোকসভার দলনেতা করা হল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে। দলের 'মুখ্য় সচেতকে'র পদ থেকে ইস্তফার ঘোষণা করলেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। একই দিনে উত্তরবঙ্গের ২ জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

সোমবার ঘড়ি ধরে ঠিক ১২ মিনিট ভার্চুয়ালি দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূল সূত্রে খবর, দলের রাজ্য়সভার সাংসদদের ভূমিকার প্রশংসা করেন তিনি। কিন্তু, লোকসভার সাংসদের ভূমিকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। শারীরিক অসুস্থতার কারণে, বাদল অধিবেশনে একদিনও উপস্থিত থাকতে পারেননি সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়। এদিনের বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তিনি। সূত্রের খবর, সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়কে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আপনি যতদিন না সুস্থ হচ্ছেন, বিশ্রাম নিন। আপাতত তৃণমূলের লোকসভার দলনেতা হিসাবে কাজ করবেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সূত্রের খবর, সেই সময় সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় বলেন, তিনি এখন সুস্থ। দলনেত্রী চাইলে, পরদিনই তিনি দিল্লি পৌঁছতে পারেন। কিন্তু, মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, এখন বিশ্রাম নিন। সূত্রের খবর, মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, সংসদে কারা কোন বিষয়ে কখন বক্তৃতা করবেন, তা, তাঁর সঙ্গে কথা বলে ঠিক করবেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। দলের 'হুইপ' কী হবে, না হবে, সেই বিষয়টাও তাঁর সঙ্গে কথা বলে অভিষেকই তৃণমূল সাংসদদের জানিয়ে দেবেন। তৃণমূলের এদিনের বৈঠকে উঠে আসে NRC থেকে শুরু করে, ভিন রাজ্য়ে বাঙালিদের হেনস্থার প্রসঙ্গও। সূত্রের খবর, মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, সংসদে এই বিষয়গুলি নিয়ে বিজেপির বিরুদ্ধে যেভাবে সরব হওয়ার দরকার ছিল, সেটা হয়নি। পাশাপাশি, তিনি বলেন, পার্টির ৩-৪ জন নিজেদের মধ্য়ে একে অপরকে আক্রমণ করছেন। পার্টির শৃঙ্খলা মানছেন না। এটা দল বরদাস্ত করবে না। এরকম চলতে থাকলে দল ব্য়বস্থা নেবে। এনিয়ে ডিসিপ্লিনারি কমিটি হবে বলেও তিনি জানান। সূত্রের খবর, তৃণমূলনেত্রী বলেন, শৃঙ্খলাভঙ্গের জন্য় যদি বিধায়কদের বিরুদ্ধে শাস্তি হয়, সাংসদদের বিরুদ্ধে হবে না কেন?

পাশাপাশি, এদিন তিনি জানিয়েছেন, লোকসভার দলনেতার কাজে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সহযোগিতা করবেন, কাকলি ঘোষ দস্তিদার। 

এদিকে, ২৬-এর ভোটের আগে সংগঠনকে কেমনভাবে ঝাঁপাতে হবে, তা নিয়ে এদিন কোচবিহার ও আলিপুরদুয়ার জেলা নেতৃত্বের সঙ্গে ক্য়ামাক স্ট্রিটের অফিসে বৈঠক করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে, স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে। নিজেদের মধ্য়ে কোনও দ্বন্দ্ব যেন না হয়। ব্লক ভিত্তিক প্রচারে আরও বেশি করে জোর দিতে হবে। নিজের এলাকায় যত বেশি সম্ভব সময় দিতে হবে। সর্বোপরি, কোচবিহার জেলার ক্ষেত্রে অবশ্য়ই লোকসভা ভোটের ফলাফল ধরে রাখার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বর্তমানে অসম সরকারের NRC নোটিস ঘিরে তপ্ত কোচবিহারের রাজনীতি। তৃণমূল সূত্রে খবর, এই প্রেক্ষিতে আরও বেশি তৎপর হতে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। ভিন রাজ্য়ে বাঙালি শ্রমিকদের ওপর অত্য়াচার প্রসঙ্গে আরও বেশি সোচ্চার হওয়ার নির্দেশ দেন। এদিন আলিপুরদুয়ার জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেন তিনি। 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget