এক্সপ্লোর

Mamata On Abhishek: ভেস্তে গিয়েছে কালীঘাটের বৈঠক, অভিষেকের বাড়িতে মমতা, সঙ্গে মদন

Mamata At Abhishek House: ৮০ জনের মধ্যে অনুপস্থিত ৬০ জন তৃণমূল বিধায়ক, ভেস্তে গিয়েছে কালীঘাটের বৈঠক, অভিষেকের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়

 কলকাতা:  ভেস্তে গিয়েছে কালীঘাটের বৈঠক, অভিষেকের বাড়িতে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এদিন ৮০ জন বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ২০ জন। এরপরেই মমতার ডাকা বৈঠক বাতিল হয়ে যায়। ঠিক তার পরপরই অভিষেকের বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় , সঙ্গে মদন।

আরও পড়ুন, ৮০ জন বিধায়কের মধ্যে উপস্থিত মাত্র ২০, বাতিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠক

৮০ জন বিধায়কের মধ্যে উপস্থিত মাত্র ২০, বাতিল মমতার ডাকা বৈঠক, তারপরেই অভিষেকের বাড়িতে তৃণমূল নেত্রী

গতকাল জনরোষের মুখে পড়ে আক্রান্ত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, বাড়িতেই তাঁর জন্য চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এদিন  কিছুক্ষণ আগেই গিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এবং সেখানে গিয়ে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নেন। ঠিক কী ঘটনা ঘটেছিল,সেই বিষয়ে জানতে চান। এবং এদিন বিকেল চারটে নাগাদ একটি বৈঠক হওয়ার কথা ছিল। তৃণমূলের বিধায়কদের নিয়ে সেই বৈঠক তিনি বাতিল করেন। পরবর্তী সময়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছেন। অভিষেকের এই মুহূর্তে শারীরিক অবস্থা কী , তার খোঁজ নিয়ে জানার চেষ্টা করছেন। মমতার সঙ্গে মদন মিত্রও অভিষেকের বাড়িতে গিয়েছেন।

বিধানসভা ভোটে ভরাডুবি তৃণমূলের

বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের, ১০০-র গণ্ডিও পার করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। নিজের কেন্দ্র ভবানীপুরে হেরেছেন খোদ দলনেত্রী। মুখ থুবড়ে পড়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা-মন্ত্রীরাও। এই প্রেক্ষাপটে রাজনীতির ময়দানে ফের ঘুরে দাঁড়াতে চাইছে তৃণমূল।  সম্প্রতি গত রবিবার কালীঘাটে ২০ জেলার জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি ও কর্মাধ্যক্ষদের নিয়ে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজনীতিতে চড়াই উতরাই থাকবেই। সকলে একসঙ্গে কাজ করুন, দলবদ্ধ ভাবে থাকুন। ভোট পরবর্তী হিংসায় যে সমস্ত কর্মীরা আক্রান্ত তাদের পাশে থাকুন।

সূত্রের খবর, তিনি আরও বলেছিলেন, জেলা পরিষদ নির্বাচিত বোর্ড। সহজে ভেঙে দেওয়া যায় না। তারপরও কেউ কোথাও যেতে চাইলে যেতে পারেন। সূত্রের খবর, দলের কর্মীদের চাঙ্গা করতে নিজেই পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে কলকাতায় তৃণমূলের অফিস রং করার কাজে হাত লাগাবেন তিনি নিজেই। সূত্রের খবর, ওই দিনই রাজ্যের সব জায়গায় তৃণমূলের অফিস রং করবেন নেতা-কর্মীরা। রাজ্যে গোহারা হারের পর দলেরই একাংশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন বীরভূমের হাসনের তৃণমূল বিধায়ক কাজল শেখ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
Advertisement

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget