Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
ABP Ananda LIVE : এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার গতকাল রাতে গ্রেফতার টুলু ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের ম্যানেজার ধৃত সীতেশ প্রামাণিক টুলুর 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল টুলু মণ্ডলের এক ম্যানেজারকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতে গ্রেফতার করা হয় সীতেশ প্রামাণিক নামে টুলু মণ্ডলের এক ম্যানেজারকে। মূলত ক্রিমিনাল সিন্ডিকেট দেখভালের দায়িত্ব ছিল এই সীতেশের ওপর। ক্রিমিনাল সিন্ডিকেটের লিয়াজোঁ হত টুলু মণ্ডলের এই ম্যানেজারের মাধ্যমেই।
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
শনিবারের পর রবিবার। ফের একবার নাম না করে সিন্ডিকেট ও তোলাবাজির বিরুদ্ধে দলীয় কর্মীদের একাংশকে বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। হুঁশিয়ারি দিলেন এসব করলে পার্টি রেয়াত করবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন রাজ্য বিজেপির সভাপতিকে বারবার একই বার্তা দিতে হচ্ছে? এ নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। পর্যবেক্ষকদের মতে, এসবের লাগামছাড়া বাড়বাড়ন্ত থেকে মুক্তি পেতেই রাজ্য়ে পরিবর্তন করেছে পশ্চিমবঙ্গবাসী। কিন্তু, বিজেপি সরকার আসার পরেও কি সেই ছবিটা পাল্টায়নি? প্রশ্নটা উঠছে, কারণ এনিয়ে দলীয় নেতা-কর্মীদের একাংশের উদ্দেশে ফের সতর্কবার্তা দিতে শোনা গেল খোদ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। বিজেপি সাংসদ ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, সে পুলিশই হোক, আর সে বিজেপির কোনও নেতাই হোক, কাউকে প্রোটেকশন দিতে গেলে আর মিউনিসিপ্যালিটি অফিসে যাতায়াত বাড়িয়ে দিলে পার্টি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যা করবে সরকার করবে। এটা প্রথমবার নয়। শনিবারও এক অনুষ্ঠান থেকেও তাঁর গলায় শোনা গেছিল কার্যত একই সুর।

















