এক্সপ্লোর

Debasish Kumar: এবার তৃণমূলের প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমারের দলীয় কার্যালয়ে যৌথ অভিযান, যা মিলল...

TMC News: বুধবার দেশপ্রিয় পার্কে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা 'হেভিওয়েট' তৃণমূল নেতা দেবাশিস কুমারের কার্যালয়ে যৌথ অভিযান চালানো হয়। এই যৌথ অভিযান চালায় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ।

কলকাতা: পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর প্রায় প্রতিদিন প্রকাশ্যে আসছে একাধিক তৃণমূল নেতার (TMC Leader) বাড়ি কিংবা দলীয় কার্যালয় থেকে ত্রাণ সামগ্রী মেলার খবর। এবার ঘটনাস্থল খাস কলকাতা (Kolkata)। জানা যাচ্ছে, তৃণমূলের প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমারের (Debasish Kumar) দলীয় কার্যালয়ে মিলেছে ত্রাণ সামগ্রী। বুধবার দেশপ্রিয় পার্কে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা 'হেভিওয়েট' তৃণমূল নেতা দেবাশিস কুমারের কার্যালয়ে যৌথ অভিযান চালানো হয়। এই যৌথ অভিযান চালায় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ। মেলে থরে থরে সাজিয়ে রাখা ত্রিপল। 

দক্ষিণ কলকাতার অত্যন্ত পরিচিত মুখ দেবাশিস কুমার। নিজের 'খাস জায়গা' রাসবিহারী (Rashbehari) বিধানসভা কেন্দ্র থেকে লড়লেও ২০২৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মেলেনি জয়। পরাজিত হন বিজেপি প্রার্থী তথা পশ্চিমবঙ্গের মন্ত্রী স্বপন দাসগুপ্তের (Swapan Dasgupta) কাছে। আজ সেই দেবাশিস কুমারের দলীয় কার্যালয়ে ত্রাণ সামগ্রী মেলার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। জানা যাচ্ছে, বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ শরৎ বোস রোডে দেবাশিস কুমারের কার্যালয়ে ত্রাণসামগ্রী উদ্ধারকাজ শুরু হয়। এসে পৌঁছান রবীন্দ্র সরোবর থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দলের আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ের সামনে ভিড় জমান অনেকে। 

তাঁদের অনেকেরই প্রশ্ন, এতদিন ধরে এই ত্রাণ সামগ্রী মজুত ছিল কেন? কেন এতদিন ধরে এই সামগ্রী বণ্টন হয়নি? যদিও আজকের এই উদ্ধারকাজ প্রসঙ্গে বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা জানিয়েছেন যে প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার নিজেই চিঠি দিয়ে ওই ত্রাণ সামগ্রীর কথা জানিয়েছেন। যেহেতু ওই ত্রাণ বণ্টন করা যায়নি তাই, ওই ত্রাণসামগ্রী নিয়ে যাওয়ার জন্য চিঠি দেন তিনি।   

তবে সে কথা শুনতে নারাজ স্থানীয়রা। অভিযোগের সুরে এক স্থানীয় বাসিন্দা বলেন, "৭০০ ত্রাণ সামগ্রী দুটো গাড়ি করে চলে যাচ্ছে। এতদিন পর্যন্ত দেবাশিস কুমার এই সম্পর্কে কিছু জানাননি। বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক বলছেন ওঁদের চিঠি দেওয়া হয়েছে, তাই ওঁরা এগুলো নিয়ে যাচ্ছেন। কিন্তু এই সামগ্রী তো ফেরত নেওয়ার কথা নয়। আমফান, ইয়াসের মত ঝড়ের সময় এই সামগ্রী গরিব মানুষদের দেওয়ার কথা ছিল। কিন্তু তা না দিয়ে তাঁরা নিজেদের এখানে বাক্সবন্দি করে রেখে দিয়েছিল"। ক্ষোভ উগড়ে দিয়ে তিনি আরও বলেন, "এখন যেহেতু পট পরিবর্তন হয়েছে, নতুন বিধায়ক এসেছেন, যাতে দেবাশিস কুমার কোনওভাবে ধরা না পড়ে যান তাই এগুলিকে এখন বের করে দিচ্ছেন। এটা তো আমরা মেনে নেব না।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
Advertisement

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget