এক্সপ্লোর

Haroa Agitation : হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি

TMC News : দুর্নীতির অভিযোগে হাড়োয়ার তৃণমূল বিধায়ককে তাড়ার ছবি ভাইরাল।

সমীরণ পাল, হাড়োয়া : রাজ্যে পালাবদল হতেই তৃণমূলের একের পর এক নেতা-কর্মী জনরোষের মুখে পড়ছেন। ভূরিভূরি অভিযোগ উঠছে তাঁদের বিরুদ্ধে। এবার তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া করলেন স্থানীয় মহিলারা। ঘটনাকে কেন্দ্র করে হাড়োয়ায় গোপালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচাকি গ্রামে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্নীতির অভিযোগে হাড়োয়ার তৃণমূল বিধায়ককে তাড়ার ছবি ভাইরাল।

বিস্তারিত...

এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে আব্দুল মাতিন দাঁড়ানোর সময় থেকেই তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি স্বেচ্ছাসেবী সংগঠনের নামে নানারকম দুর্নীতি করছেন। আজ তিনি গোপালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচাকি এলাকায় এসে পৌঁছালে গ্রামবাসী তাঁকে তাড়া করেন। তিনি গাড়ি থেকে নামতেও পারেননি। পুলিশ ছিল সঙ্গে। তা সত্ত্বেও তিনি গ্রামবাসীর বিক্ষোভের মুখে পড়েন। স্বেচ্ছাসেবী সংগঠনের টাকা নয়ছয়- আত্মসাতের অভিযোগে বিক্ষোভ দেখান বাসিন্দারা। বিক্ষোভের মুখে পড়ে গাড়ি থেকে না নেমে অন্যত্র চলে যান তিনি।

এদিকে বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেনকে ঘিরেও বিক্ষোভের ঘটনা সামনে আসে এদিন। বিধায়কের বাড়ির সামনে এসে ঝাঁটা-জুতো হাতে মহিলাদের বিক্ষোভ। খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষুব্ধদের অভিযোগ, অরুণাভ সেন দীর্ঘদিন ধরে তাঁদের ওপর অত্যাচার করেছেন। তোলাবাজি করেছেন। শুধু তা-ই নয়, অনেকের বাড়ির পুরুষরা এখনও ভয়ে বাড়িছাড়া রয়েছেন। এনিয়ে বাগনান থানার পুলিশের কাছে বারবার জানানো হয়েছিল। কিন্তু, তারা কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। রাজ্যে রাজনৈতিক পালাবাদলের পর তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। বিধায়কের ছবিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। চোর চোর স্লোগান উঠতে থাকে। কার্যত ক্ষোভে ফেটে পড়েন মহিলারা। তাঁরা ছবিতে ঝাঁটা-জুতো পেটা করতে থাকেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।  

আবাসের ঘর বণ্টনে অনিয়ম ও পরিষেবা না দেওয়ার অভিযোগে গতকাল কোচবিহারের জামালদহ পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী। পঞ্চায়েত প্রধান গীতা বর্মনের বাড়ি লক্ষ্য করে পচা ডিম ছোড়া হয়। বাড়ি ঘিরে চলে বিক্ষোভ। এলাকাবাসীর অভিযোগ, গ্রামে জব কার্ডের তালিকা থেকে বহু মানুষের নাম বাদ পড়েছে, পাশপাশি দীর্ঘদিন ধরে প্রধান অফিসে না যাওয়ার ফলে পরিষেবা ব্যাহত হচ্ছে। অসুস্থতার কারণে পঞ্চায়েত অফিয়ে যেতে পারছেন না বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। খুনের চেষ্টার অভিযোগও করেছেন তিনি। 

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget