এক্সপ্লোর

JP Nadda in Bengal: দ্বিতীয় ইনিংসের শুরুতেই বাংলায় নাড্ডা, মায়াপুর দর্শনের পর নদিয়ায় সভা

BJP: বৃহস্পতিবার সকালে কলকাতায় বাঙালি সংস্কৃতি মেনে নাড্ডাকে সম্বর্ধনা দেবে রাজ্য বিজেপি নেতৃত্ব।

শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রুমা পাল, কলকাতা: বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে দ্বিতীয় ইনিংস শুরুর পরে প্রথমেই বঙ্গ সফরে জেপি নাড্ডা (JP Nadda)। বুধবারই কলকাতায় এসেছেন তিনি। 

নাড্ডাকে সম্বর্ধনা:
বৃহস্পতিবার সকালে কলকাতায় বাঙালি সংস্কৃতি মেনে নাড্ডাকে সম্বর্ধনা দেবে রাজ্য বিজেপি (BJP) নেতৃত্ব।

মায়াপুরে নাড্ডা:
কলকাতা (Kolkata) থেকে হেলিকপ্টারে মায়াপুর যাবেন নাড্ডা। ইস্কনের (ISCON) মন্দির দর্শনের পর সেখানে প্রসাদ খাওয়ার কথা রয়েছে তাঁর। এরপর সড়কপথে নদিয়ার (Nadia) বেথুয়াডহরিতে যাবেন। সেখানে দলের জন সম্পর্ক যাত্রায় যোগ দেবেন জে পি নাড্ডা। কর্মসূচির শেষে হোটেলে নদিয়া উত্তর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। এরপর মায়াপুর হয়ে কলকাতায় ফিরে আসবেন তিনি।

সদ্য শেষ হওয়া বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রীর মুখে উঠে এসেছে বাংলার প্রসঙ্গ!! বাংলার বিজেপি কর্মীদের লড়াইয়ের প্রশংসা করেছেন নরেন্দ্র মোদি। আর ২০২৪'এর জুন পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে মেয়াদ বৃদ্ধির পর দ্বিতীয় ইনিংসের শুরুটা বাংলা দিয়েই করছেন জে পি নাড্ডা।বৃহস্পতিবার সকাল থেকেই এরাজ্যে একগুচ্ছ কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির।  

আগামী নির্বাচনের প্রস্তুতি?
তাহলে কি এই সফর দিয়ে পঞ্চায়েতের পাশাপাশি বাংলায় লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিচ্ছে বিজেপি? বুধবার রাতে নিউটাউনের একটি হোটেলে থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। 

রাজ্য় বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্য়ায়, 'কৃষ্ণনগর লোকসভা সফর করবেন। বেথুয়াডহরি রেল স্টেশন সংলগ্ন মাঠে জনসভা হবে। শুধুমাত্র কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের  কার্যকর্তারা এই সভায় উপস্থিত থাকবেন।'
নাড্ডার বাংলা সফরের ঠিক আগেই, বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রীর মুখে উঠে আসে এরাজ্য়ের প্রসঙ্গ। বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, 'সুকান্ত মজুমদার রিপোর্টিং করতে উঠলেন। উনি বলতে শুরু করলেন যখন, অস্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী থামালেন তাঁকে। থামিয়ে আমাদের সবাইকে বললেন, আমি চাই যে সবাই যাঁরা এই রিপোর্টিং শুনছে, তাঁরা একটি কথা মাথায় রেখে যেন এই রিপোর্টিংটা শোনে। উনি বললেন, পশ্চিমবাংলায় অমানবিক অত্যাচার হয়েছিল ভারতীয় জনতা পার্টির কর্মীদের ওপর ইলেকশনের পরে। একসময় মনে করা হয়েছিল, হয়ত সেখানে পার্টি আর ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু পার্টি ঘুরে দাঁড়িয়েছে। যতই সাধুবাদ আমরা করি, সেটা যথেষ্ট নয়।'

এই সফরকে কটাক্ষ করেছেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, 'পরিযায়ী পাখিরা আসবেন, নিজের দলকে জেতাতে পারেন না।'

বৃহস্পতিবার বিকেলেই কলকাতা ছাড়বেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। 

আরও পড়ুন: বিমানের আপদকালীন দরজা খোলার অভিযোগ বিজেপি সাংসদের বিরুদ্ধে, কেন্দ্র বলল, 'ভুল করে হয়ে গিয়েছে'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget