এক্সপ্লোর

Tarakeswar News: সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণের চেষ্টা তৃণমূলের পঞ্চায়েত সদস্যের, রুখল পুলিশ

TMC News: সরকারি জায়গা দখল করে বেআইনিভাবে নির্মাণ কাজ করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের একজন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার তারকেশ্বরের বালিগোড়ি এক নম্বর পঞ্চায়েতে।

সোমনাথ মিত্র, তারকেশ্বর: খালের ওপর সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ উঠল তৃণমূলের একজন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই তৃণমূল সদস্যকে ধমক দিয়ে অবৈধ নির্মাণের কাজ আটকাল পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার তারকেশ্বর (Tarakeswar) বালিগোড়ি ১ নম্বর পঞ্চায়েত এলাকায়।

যদিও অভিযুক্ত ওই পঞ্চায়েত সদস্য অনিল বাগের দাবি, "আমি মানুষের অসুবিধা করে কিছু করিনি। যদি প্রয়োজন হয় তবে ভেঙে দেবে প্রশাসন।" এদিকে স্থানীয় পঞ্চায়েত প্রধান দীনবন্ধু মাটি জানিয়েছেন, এই বিষয়ে কোনও অনুমতি ওনাকে দেওয়া হয়নি। ওনাকে নির্মাণ কাজ বন্ধ করতে বলা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

তারকেশ্বর ব্লকের বালিগোড়ি ১ নম্বর পঞ্চায়েতের জ্যোৎশম্ভু এলাকায় রাস্তার পাশে এবং একটি খালের উপর বাঁশ দিয়ে নির্মাণ কাজ চলছিল। অবৈধ নির্মাণ নিয়ে প্রচার করার পাশাপাশি তারকেশ্বরে কয়েকদিন আগে বুলডোজার চালিয়েছে প্রশাসন। তাই এক্ষেত্রে নতুন করে অবৈধ নির্মাণের খবর পেয়েই সরাসরি নির্মাণস্থলে পৌঁছান  তারকেশ্বর থানার ওসি। ঘটনাস্থলে হাজির হয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন পাশাপাশি যিনি নির্মাণ করাচ্ছিলেন তাঁকে ডাক করান। স্থানীয় পঞ্চায়েত সদস্য অনিল বাগ ঘটনাস্থলে পৌঁছতেই রীতিমত ধমক দেন পুলিশ আধিকারিক। "কার অনুমতি নিয়ে আপনি এটা করছেন " পুলিশ আধিকারিকের এই প্রশ্নের মুখে পড়েন ওই তৃণমূল সদস্য। পাশাপাশি তিনি নিজেই পুলিশকে জানান এটা পিডব্লুডির র জায়গা। এরপরই যেটুকু কাজ হয়েছে তা ২ ঘণ্টার মধ্যে খুলে ফেলার নির্দেশ দেন পুলিশ আধিকারিক।

এই বিষয়ে তৃণমূল সদস্য অনিল বাগ বলেন, "আমি কোনও জায়গা ভরাট করিনি। পাশে একটা নির্মাণ আছে, তাই আমি বাঁশ দিয়ে আর একটা নির্মাণ কাজ করছিলাম। তবে এত যদি কারও অসুবিধা হয়,যদি বেআইনি হয় তাহলে খুলে নেব। সরকারের যখন মনে হবে ভেঙে দেবে, সেখানে আমাদের কোনও কথা চলবে কি ? তবে পাশে একটা নির্মাণ আছে, সেটা যদি বেআইনি না হয়, তাহলে আমারটা কি করে বেআইনি হবে? তবে এটা করার জন্য কেউ আমায় অনুমতি দেয়নি।"

বালিগোড়ি ১ নম্বর পঞ্চায়েত প্রধান দীনবন্ধু মাটি জানিয়েছেন, "এ বিষয়ে কোন অনুমতি ওনাকে দেওয়া হয়নি। ফুটপাত দখল করে কোনও কিছু নির্মাণ করা যাবে না এটা আগেও বলা হয়েছে। হয়তো ভুল করে নির্মাণ করছিলেন। আমাদের পঞ্চায়েত সমিতির এক সদস্য ওনাকে নির্মাণ কাজ করতে বারণ করেছেন । উনি সিনিয়ার সদস্য নির্মাণ কাজ বন্ধ রেখেছেন।"

এপ্রসঙ্গে তারকেশ্বরের বিজেপি নেতা গণেশ চক্রবর্তী বলেন, "পুলিশ যে কাজ করেছে তা খুব ভালো কাজ করেছে। কিন্তু বিষয়টা হচ্ছে তৃণমূল সদস্য সরকারি জায়গা দখল করে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের জন্য দোকান করাচ্ছেন। যেখানে রাজ্যের অনেক জায়গায় দখলদারকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেখানে তিনি কে হরিদাস পাল যে তাঁর নির্মাণ করতে হবে ? আইন সবার জন্যই সমান হওয়া উচিত।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন:

সেরা শিরোনাম

News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
BJP Workers Attacked: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের

ভিডিও

Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Kunal Ghosh : ঋতব্রতর বিরুদ্ধে যে চিঠি দিয়েছেন কুণাল, তার উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Jadavpur BJP Attacks News: প্রতিবাদ করায় যাদবপুরে বিজেপি কর্মীদের মারধর! কাঠগড়ায় তৃণমূল
Nepal Flood News : নেপালে অলৌকিক উদ্ধার,৯দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার জলবিদ্যুৎ প্রকল্পের ২কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget