এক্সপ্লোর

BJP Poster: বিজেপি প্রার্থীর ব্যানারের মুখে তৃণমূলের স্টিকার! বড় অভিযোগ গেরুয়া শিবিরের

BJP Poster Allegation: বিজেপি প্রার্থীর ব্যানারের মুখে তৃণমূলের প্রার্থীর স্টিকার লাগিয়ে দেয় তৃণমূল কংগ্রেসের লোকেরা, এমনটাই অভিযোগ বিজেপির। 

বিশ্বজিৎ দাস, খড়গপুর: বিজেপি প্রার্থীর ব্যানারের মুখে তৃণমূলের স্টিকার লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীর ব্যানার ও পোস্টার লাগানো হয়েছে গতকাল রাতে। এদিকে, বিজেপি প্রার্থীর ব্যানারের মুখে তৃণমূলের প্রার্থীর স্টিকার লাগিয়ে দেয় তৃণমূল কংগ্রেসের লোকেরা, এমনটাই অভিযোগ বিজেপির। 


বিজেপি প্রার্থী অভিষেক আগরওয়াল বলেন, সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম। দেখলাম আমার ব্যানারের প্রার্থীর মুখে স্টিকার লাগিয়ে দিয়েছে। এরা গণতন্ত্রের হত্যা করে আমাদের প্রচার করতে দেবে না তাই স্টিকার লাগিয়ে দিয়েছে। আমি দলের শীর্ষ নেতৃত্বকে জানাবো। আর ঘুরে ঘুরে মানুষকে বলবো তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজ করছে ওদের একটাও ভোট নয়।

অন্যদিকে, তৃণমূল প্রার্থী রমেশ আগারওয়াল অভিযোগ অস্বীকার করে বলেন বিজেপির এই অভিযোগ মিথ্যে। বিরোধীদল দেখছে, ১৬ নম্বর ওয়ার্ডে আমি এগিয়ে আছি তাই এইসব নোংরা রাজনীতি করে আমাদের দলকে বদনাম করছে। 

এদিকে, পুরভোট নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করল বিজেপি।  রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে দ্রুত শুনানির আর্জি জানানো হল দলের তরফে। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। আগামীকাল সকাল সাড়ে ১০টায় শুনানি হওয়ার কথা। বিজেপির অভিযোগ, সরকারের বিভিন্ন প্রকল্প চালিয়ে নিয়ে অনুমতি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।  প্রচারে সেগুলিকেই হাতিয়ার করছে শাসক দল। সেইসঙ্গে বিজেপির অভিযোগ, যাঁরা নির্দল হিসেবে মনোনয়ন দাখিল করতে পেরেছেন, তাঁদেরও মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে।  

এদিকে, বিজেপি সূত্রে খবর, তাদের হয়ে পুর মামলায় সওয়াল করবেন প্রাক্তন সলিসিটর জেনারেল রঞ্জিত কুমার।  মোদি জমানার প্রথম দিকে, ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত রঞ্জিত কুমার সলিসিটর জেনারেল পদে ছিলেন।                                 

সেরা শিরোনাম

Kolkata News: স্ত্রী কুকুরকে নির্মম অত্যাচার, বেহালার পর্ণশ্রী থানা এলাকায় গ্রেফতার অভিযুক্ত যুবক
স্ত্রী কুকুরকে নির্মম অত্যাচার, বেহালার পর্ণশ্রী থানা এলাকায় গ্রেফতার অভিযুক্ত যুবক
Food Safety: অ্যাবসোলিউট বারবেকিউ -এর স্টোররুমে পচা মাংস, লাইসেন্স বাতিল রং দে বাসন্তি ধাবার, একাধিক নামী রেস্তরাঁয় শনিবার অভিযান
অ্যাবসোলিউট বারবেকিউ -এর স্টোররুমে পচা মাংস, লাইসেন্স বাতিল রং দে বাসন্তি ধাবার, একাধিক নামী রেস্তরাঁয় শনিবার অভিযান
West Bengal News Update: বেসরকারি BEd-এর কলেজের আড়ালে কোটি কোটি টাকার লেনদেন? বিক্রি হচ্ছে ডিগ্রি?
বেসরকারি BEd-এর কলেজের আড়ালে কোটি কোটি টাকার লেনদেন? বিক্রি হচ্ছে ডিগ্রি?
West Bengal: দই বসানোর ঘরে ঘুরছে সাপ! মিষ্টি তৈরিতে কাঠের আসবাবে ব্যবহার করার রং, ভয়ঙ্কর ছবি!
দই বসানোর ঘরে ঘুরছে সাপ! মিষ্টি তৈরিতে কাঠের আসবাবে ব্যবহার করার রং, ভয়ঙ্কর ছবি!

ভিডিও

Sumit Roy | শনির সন্ধ্যায় Abhishek Banerjee-এর আপ্তসহায়কের বাড়িতে পুলিশ! কেন?
Rail Service Dispute Update | রেললাইন ধসে ভরসার জায়গা বাস! কিন্তু টিকিটের দামে নাজেহাল যাত্রীরা
Rail Service Dispute Update | মেরামতির কাজ শেষ হতেই শুরু হয়েছে ট্রায়াল রান
Rail Service Dispute Update | New Farakka-য় অবশেষে শুরু হল ট্রায়াল রান
Rail Service Dispute Update | শুরু হয়েছে ট্রায়াল রান, লাইন-জটে আজও বাতিল একাধিক ট্রেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget