এক্সপ্লোর

TMC's Martyrs' Day: ২১ জুলাই-এর মেনুতে সয়াবিনের তরকারি আর ডিম, ভাত! আরও এলাহি আয়োজন, তুঙ্গে শেষমুহূর্তের প্রস্তুতি

সল্টলেকের সেন্ট্রাল পার্কে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর ও দার্জিলিঙের কর্মী-সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

কলকাতা: ২১ জুলাইয়ের (TMC's Martyrs' Day) জন্য দূরের জেলা থেকে আসতে শুরু করেছেন তৃণমূল (TMC) নেতা-কর্মীরা। কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে মালদা এবং মুর্শিদাবাদের তৃণমূল কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। গতকাল এখানকার ব্যবস্থাপনা ঘুরে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কথা বলেন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে।

গীতাঞ্জলি স্টেডিয়ামে মেনুতে থাকছে সয়াবিনের তরকারি আর ডিম, ভাত। অন্যদিকে, সল্টলেকের (Saltlake) সেন্ট্রাল পার্কে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর ও দার্জিলিঙের কর্মী-সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। উত্তরবঙ্গ থেকে আসা তৃণমূল কর্মী, সমর্থকদের ভিড় শিয়ালদা স্টেশনে (Sealdah Station)। একের পর এক ট্রেনে কলকাতায় আসছেন তাঁরা। তৃণমূল কর্মী, সমর্থকদের আনতে ব্যবস্থা করা হয়েছে স্পেশাল ট্রেনের। স্টেশন থেকে নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যবস্থাও করা হয়েছে। 

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই বিশাল জন সমাবেশ।  পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের পরে এটা ইতৃণমূলের  প্রথম সমাবেশ! ২৪-এর লোকসভার মহাযুদ্ধের আগে শেষ ২১ জুলাই! তার আগে তৃণমূলের বার্ষিক সমাবেশ থেকে কী বার্তা দেবেন তৃণমূল নেত্রী? তা জানতেই কোচবিহার থেকে কাকদ্বীপ, তৃণমূল কর্মী ও সমর্থকরা দলে দলে পৌঁছচ্ছেন কলকাতায়। ২১ জুলাই এর মূল মঞ্চটি তিন ভাগে ভাগ করা। মঞ্চের প্রথম ভাগে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের প্রথম সারির নেতা-নেত্রী ও আমন্ত্রিতরা। 

ইতিমধ্যেই তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের জন্য় রাস্তা থেকে উধাও অধিকাংশ বাস। আজ দিনভর হয়রানির শিকার হয়েছেন বাস যাত্রীরা। ট্রেনে করে জেলা থেকে কলকাতার পথে তৃণমূল কর্মীরা (TMC Worker)। ফলে ট্রেনেও অতিরিক্ত ভিড় হয়েছে সারাদিন। নাকাল হয়েছেন  রেল যাত্রীরাও।                                                                                                 

আরও পড়ুন: TMC Shahid Diwas : ২১ জুলাইয়ের সভার জন্য তুলে নেওয়া হয়েছে প্রচুর সরকারি-বেসরকারি বাস, জেলায় জেলায় ভোগান্তি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
Mamata Banerjee : '১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
'১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
West Bengal News Live : সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
Nandigram IC Change: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?
উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget