এক্সপ্লোর

TMC Shahid Diwas : ২১ জুলাইয়ের সভার জন্য তুলে নেওয়া হয়েছে প্রচুর সরকারি-বেসরকারি বাস, জেলায় জেলায় ভোগান্তি

TMC : অভিযোগ, দলের দেওয়া কার্ড ঝুলিয়ে বিনা ভাড়ায় কলকাতায় আসার জন্য ট্রেনে চড়ছেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। দলের কার্ডই রেলের টিকিট, দাবি বিনা ভাড়ায় ট্রেনে ওঠা তৃণমূল কর্মী, সমর্থকদের।

কলকাতা : রাত পোহালেই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস (TMC Shahid Diwas )। বিভিন্ন জেলা থেকে কলকাতায় ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছেন ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকরা। আর ২১ জুলাইয়ের সভার জন্য তুলে নেওয়া হয়েছে প্রচুর সরকারি-বেসরকারি বাস। যার ফলে ভোগান্তির শিকার যাত্রীরা। জেলায় জেলায় দেখা মিলেছে ভোগান্তির ছবি।

হাওড়া স্টেশন (Howrah Station) থেকে কার্যত উধাও হয়ে গিয়েছে সরকারি বাস। যার জেরে অফিস টাইমে বাস পেতে নাজেহাল হতে হয়েছে যাত্রীদের। যা নিয়ে যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন সমবায়মন্ত্রী অরূপ রায়। তিনি জানিয়েছেন, বৃহত্তর স্বার্থে বাস নেওয়া হয়েছে। যাত্রী হয়রানির ছবি বর্ধমানেও, বাস স্ট্যান্ডও ছিল শুনশান। অন্যান্য কাজের দিনের মতো যাত্রী থাকলেও বাস ছিল অমিল।

আবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেশনে আরেক ছবি। অভিযোগ, দলের দেওয়া কার্ড ঝুলিয়ে বিনা ভাড়ায় কলকাতায় আসার জন্য ট্রেনে চড়ছেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। দলের কার্ডই রেলের টিকিট, দাবি বিনা ভাড়ায় ট্রেনে ওঠা তৃণমূল কর্মী, সমর্থকদের। যা নিয়ে খানিক উত্তপ্ত পরিস্থিতিও তৈরি হয়। 

আগামী বছর লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। তার আগে সদ্য শেষ হওয়া, পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল। এই আবহে ২১ শে জুলাই দিনটিকে 'শ্রদ্ধা দিবস' (Sradhha Diwas) হিসাবে পালন করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দূরের জেলাগুলি থেকে ইতিমধ্যেই কলকাতায় (Kolkata) আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

গীতাঞ্জলি স্টেডিয়ামে (Gitanjali Stadium) মালদা এবং মুর্শিদাবাদের তৃণমূলকর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বুধবার দুপুরে ব্যবস্থাপনা ঘুরে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কথা বলেন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে। সল্টলেকের সেন্ট্রাল পার্কে (Central Park) থাকার ব্যবস্থা করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কর্মী-সমর্থকদের। তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায় জানিয়েছেন, '২১-এর মঞ্চ হবে আগাম রাজনৈতিক কর্মসূচি ঘোষণার মঞ্চ। আট মাস পরে লোকসভা ভোট। সেটা মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন৷'

এদিকে, ২১ জুলাইয়ের দিন রাস্তায় নামবে অতিরিক্ত ৫ হাজার পুলিশ। নিরাপত্তা সামলানোর দায়িত্বে থাকবেন ডেপুটি কমিশনার পদমর্যাদার ৩১ জন অফিসার। যুগ্ম কমিশনার পদমর্যাদার ৮ ও  অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার ৮০ জন অফিসার রাস্তায় থাকবেন। সব জমায়েত, সমস্ত মিছিলই হবে ধর্মতলামুখী। ২০টি বহুতলের ছাদ থেকে নজরদারি চালাবে পুলিশ। প্রস্তুত থাকবে ১৮টি অ্যাম্বুল্যান্স। থাকবে ৪৮টি হেল্প ডেস্ক। বিপর্যয় মোকাবিলা দফতরের ৪টি দলকে মোতায়েন রাখা হবে। প্রস্তুত থাকবে ৬টি। ক্যুইক রেসপন্স টিম। আগামীকাল মেট্রোয় বিশেষ নজরদারি চালাবে পুুলিশ। ৪৫টি সিসি ক্যামেরায় চলবে নজরদারি। 

আরও পড়ুন- 'ক্ষমতায় তৃণমূল, সরকার তৃণমূলের, তাহলে তৃণমূল মারা যায় কী করে?' পুলিশের ভূমিকায় প্রশ্ন মদনের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Supply News: আর সিলিন্ডার নয়, এবার পাইপলাইনেই রান্নাঘরে পৌঁছে যাবে গ্যাস! জোরকদমে চলছে কাজ
আর সিলিন্ডার নয়, এবার পাইপলাইনেই রান্নাঘরে পৌঁছে যাবে গ্যাস! জোরকদমে চলছে কাজ
Suvendu Adhikari: 'সিন্ডিকেট বা কাটমানির কথা জানতে পারলেই ভেঙে গুঁড়িয়ে দেব', বাঁকুড়া থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'সিন্ডিকেট বা কাটমানির কথা জানতে পারলেই ভেঙে গুঁড়িয়ে দেব', বাঁকুড়া থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Trinamool: কালীঘাট নাকি ঋতব্রত শিবির, আসল তৃণমূল কে? প্রশ্নের উত্তরে কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
কালীঘাট নাকি ঋতব্রত শিবির, আসল তৃণমূল কে? প্রশ্নের উত্তরে কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
West Bengal LIVE News:অভিষেকের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, একাধিক নার্সিংহোম থেকে বাজেয়াপ্ত X-RAY-USG মেশিন
অভিষেকের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, একাধিক নার্সিংহোম থেকে বাজেয়াপ্ত X-RAY-USG মেশিন

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget