এক্সপ্লোর

TMC Shahid Diwas 2022: আজ তৃণমূলের ২১ জুলাই, সকাল থেকেই শহরের একাধিক স্থানে কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড়

TMC 21st July: একুশের সমাবেশে জেলা থেকে আসা তৃণমূল কর্মী, সমর্থকদের জন্য শিয়ালদা স্টেশনে খোলা হয়েছে অ্যাসিস্ট্যান্স বুথ, মেডিক্যাল ক্যাম্প। সকালে উত্তরবঙ্গ থেকে ট্রেনে পৌঁছেছেন কর্মী, সমর্থকরা।

কলকাতা: আজ তৃণমূলের (TMC) একুশে জুলাই (21 July)। পঞ্চায়েত ভোটের আগে কী বার্তা দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? জেলা থেকে কলকাতার উদ্দেশে রওনা তৃণমূলকর্মী ও সমর্থকদের। মিছিলের আসার কথা অন্তত ৮টি পথে।

সকাল থেকে উন্মাদনা তৃণমূল কর্মীদের

সকাল থেকেই শুরু একুশে জুলাইয়ের মিছিল। পায়ে পায়ে ধর্মতলায় (Dharmatala) ভিড় জমাচ্ছেন তৃণমূল কর্মী ও সমর্থকেরা। শহরের বিভিন্ন জায়গার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধিরা। 

হাওড়া স্টেশনে উপচে পড়া ভিড়। বিভিন্ন জেলা থেকে আসছেন তৃণমূল কর্মী, সমর্থকরা। ট্রেন থেকে নেমে রওনা দিচ্ছেন ধর্মতলায় সভাস্থলের দিকে। সকাল সকাল খাবার খেয়ে সমাবেশস্থলে রওনা। মেয়ো রোডে চলছে রান্না। মেনুতে রয়েছে মাংস-ভাত, ডাল আর ছ্যাঁচড়ার তরকারি। 

একুশের সমাবেশে জেলা থেকে আসা তৃণমূল কর্মী, সমর্থকদের জন্য শিয়ালদা স্টেশনে খোলা হয়েছে অ্যাসিস্ট্যান্স বুথ, মেডিক্যাল ক্যাম্প। সকালে উত্তরবঙ্গ থেকে ট্রেনে পৌঁছেছেন কর্মী, সমর্থকরা। তদারকিতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

অন্যদিকে ফেয়ারলি প্লেসেও সকাল থেকেই ভিড়। হাওড়া থেকে স্ট্র্যান্ড রোড ধরে আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী, সমর্থকরা। একুশের সমাবেশ উপলক্ষে ভোর থেকেই ধর্মতলামুখী একাধিক মিছিল। একটু একটু করে ভিড় জমছে। দূরের জেলা থেকে এসে পৌঁছেছেন তৃণমূল কর্মী, সমর্থকরা। 

ভোররাতেই ধর্মতলায় সভাস্থলে চলে এসেছেন তৃণমূল কর্মী, সমর্থকরা। আগে এলে সামনে জায়গা মিলবে, সেই উদ্দেশ্যেই আগেভাগে চলে আসা। টুপিতে ঘাসফুল, বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে একুশের সমাবেশে হাজির তৃণমূল কর্মী, সমর্থকরা।

আরও পড়ুন: TMC Shahid Diwas 2022: আজ তৃণমূলের একুশে জুলাই, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকাতাকে

সাতসকালে এন এন ব্যানার্জি রোড ধরে এগিয়ে চলেছে তৃণমূল কর্মী, সমর্থকদের মিছিল। ভিড় সামলাতে ভোর ৪টে ৫২-য় বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। বন্ধ গণেশচন্দ্র অ্যাভিনিউ, বেন্টিঙ্ক স্ট্রিট, আর এন মুখার্জি রোড। চাঁদনি চক থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। 

জেলা থেকে আসা তৃণমূল কর্মী, সমর্থকরা জড়ো হচ্ছেন ডোরিনা ক্রসিংয়ে। ঘাসফুল আঁকা পতাকায় সেজে উঠেছে গোটা চত্বর। 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget