এক্সপ্লোর

Kunal Ghosh Update: কাশীপুরের কুম্ভীরাশ্রু সৌরভের বাড়িতে গিয়ে মুছলেন বিজেপি নেতৃত্ব! কটাক্ষ কুণালের

Kunal Ghosh on Amit Shah:

কলকাতা: রাজনৈতিক নয়, ব্যক্তিগত সম্পর্কের খাতিরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বাড়িতে অমিত শাহকে (Amit Shah) আপ্যায়ন করা হয় বলে দাবি উঠছে দু’তরফেই। কিন্তু কাশীপুরে (Cossipore ) বিজেপি (BJP) নেতার রহস্যমৃত্যু নিয়ে দিনভর চাপানউতোরের পর মহারাজের বাড়িতে বিজেপি নেতৃত্বের ভোজ খেতে যাওয়া নিয়ে এ বার কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। দিনভর কাশীপুর নিয়ে ‘কুম্ভীরাশ্রু’ ফেলার পরিশ্রম বিজেপি নেতৃত্ব ভোজ খেয়ে মেটালেন বলে কটাক্ষ করেছেন কুণাল।

শুক্রবার রাতে সৌরভের বাড়িতে নৈশভোজ বিজেপি নেতৃত্বের

শুক্রবার রাতে সৌরভের বেহালার বাড়িতে নৈশভোজ সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। খাবার টেবিলে শাহ এবং সৌরভের পাশাপাশি দেখে গিয়েছে বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য, রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তকেও।

সৌরভের বাড়িতে নৈশভোজের সেই ছবি তুলে ধরেই বিজেপি নেতৃত্বকে তীব্র কটাক্ষ করেন কুণাল। টুইটারে তিনি লেখেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিখ্যাত ক্রিকেটারের বাড়িতে যেতেই পারেন। ব্যক্তিগত সম্পর্ক। প্রশ্ন,বিজেপি-র অন্য নেতারাও কি আমন্ত্রিত ছিলেন, নাকি পিছনে ঘুরতে ঘুরতে বিনা আমন্ত্রণে ঢুকে খেতে বসে গিয়েছেন?’ এর সঙ্গেই কুণালের সংযোজন, ‘কাশীপুরে মৃত্যু নিয়ে দিনভর কুৎসা আর কুম্ভীরাশ্রুতে যা পরিশ্রম গেল’!

আরও পড়ুন: Darjeeling: চাকরি চেয়ে রাস্তায় উত্তরবঙ্গের ২০১৪-র টেট উত্তীর্ণরা, আন্দোলনে বাধা পুলিশের

শাহের বঙ্গ সফরে শুরু থেকেই সৌরভের বাড়িতে তাঁর পা রাখার বিষয়টি আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল। এর মধ্যে রাজনৈতিক সংযোগ নেই বলে দু’পক্ষই যদিও দাবি করেছে, কিন্তু গত বিধানসভা নির্বাচনের আগে থেকেই বিসিসিআই প্রেসিডেন্ট-এর সঙ্গে গেরুয়া শিবিরের রসায়ন নিয়ে জল্পনা তুঙ্গে। শাহ-পুত্র জয় শাহের সঙ্গেও দহরম মহরম রয়েছে সৌরভের। বিধানসভার নির্বাচনের আগে, বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা নিয়ে যখন আলোচনা চলছে, সেই সময় সৌরভের সঙ্গে দেখা করতে চেয়ে জল্পনা বাড়িয়ে তুলেছিলেন শাহ। যদিও সৌরভ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায়, সে যাত্রায় আলোচনা থিতিয়ে যায়।

সৌরভের বাড়িতে শাহের পদার্পণ নিয়ে রাজনৈতিক টানাপোড়েন

তাই এ বারেও সৌরভের বাডি়তে শাহের পদার্পণে রাজনৈতিক অনুষঙ্গ এসেই পড়েছে। তবে শাহের সফরের মধ্যেই কাশীপুরে বিজেপি যুব মোর্চার এক নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তোলপাড় শুরু হয়েছে। এই রহস্যমৃত্যুকে গতকাল সরাসরি রাজনৈতিক হত্যা বলে দাগিয়ে দেন শাহ। তার জন্য একটি সমারোহও বাতিল করে দেন তিনি। দিন ভর সেই নিয়ে দাপিয়ে বেরিয়েছেন বিজেপি নেতৃত্ব। সেই আবহেই দলবেঁধে বিজেপি নেতৃত্বের ভোজ খেতে যাওয়াকে বিঁধেছেন কুণাল।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget