এক্সপ্লোর

TMC: হল ভাঙতে ‘তোলাবাজি’ চেয়েছেন সুজিত বসুর আপ্ত সহায়ক? মেয়রকে চিঠি দিলেন ঠিকাদার

Sujit Bose Personal Assistant: সিনেমা হল ভাঙা নিয়ে তোলাবাজির অভিযোগ। মন্ত্রী সুজিত বসুর আপ্ত সহায়কের বিরুদ্ধে অভিযোগ করলেন এক ঠিকাদার।

সন্দীপ সরকার, কলকাতা: সিনেমা হল ভাঙা নিয়ে তোলাবাজির অভিযোগ উঠল লেকটাউনে। এক ঠিকাদারের অভিযোগ, মন্ত্রী সুজিত বসুর আপ্ত সহায়ক বিপুল অঙ্কের টাকা চান। বিহিত চেয়ে মুখ্যমন্ত্রী ও কলকতার মেয়রকে চিঠি দিয়েছেন ওই ঠিকাদার। সুজিত বসুর পাল্টা অভিযোগ, নেপথ্যে ষড়যন্ত্র আছে।

লেকটাউনে সিনেমা হল ভাঙা নিয়ে তোলাবাজির অভিযোগ। মন্ত্রী সুজিত বসুর আপ্ত সহায়কের বিরুদ্ধে অভিযোগ করলেন এক ঠিকাদার। এই নিয়ে পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ করেছেন দমকলমন্ত্রী। মাস তিনেক আগে লেকটাউনের জয়া ও মিনি জয়া সিনেমা হল ভাঙার বরাত পান পাতিপুকুরের বাসিন্দা আনন্দ পোদ্দার। ঠিকাদারের অভিযোগ, গত ২৫ জানুয়ারি কয়েক জন দুষ্কৃতী এসে কাজ বন্ধ করে দেয়।

কাজ শুরুর বিষয়ে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর সঙ্গে যোগাযোগ করতে বলতে বলা হয়। যিনি মন্ত্রী সুজিত বসুর আপ্ত সহায়ক। ঠিকাদারের দাবি, তৃণমূল নেতা নিতাই দত্ত ২১ লক্ষ টাকা চান। বরাত পাওয়া সত্ত্বেও কাজ করতে না পারায়, মুখ্যমন্ত্রী, পুরমন্ত্রী ও তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে নালিশ জানিয়েছেন ঠিকাদার। 

গোটা পরিবার আতঙ্কে  রয়েছে।  অভিযোগকারী ঠিকাদারের স্ত্রী, হুমকি দিচ্ছে, আতঙ্কে আছি। ঠিকাদারের চাঞ্চল্যকর দাবি, তিনি সব্যসাচী দত্তের অনুগামী বলেই হেনস্থার শিকার হয়েছেন। অভিযোগকারী ঠিকাদার  আনন্দ পোদ্দার বলেন, "আমি বরাবর তৃণমূল করি। সব্যসাচীদার সঙ্গে থাকি। আমি বিজেপিতে যাইনি।" 

এবিষয়ে দক্ষিণ দমদমের ভাইস চেয়ারম্যানকে একাধিক ফোন করা হলেও, তিনি ধরেননি। মন্ত্রী ও তৃণমূল বিধায়ক সুজিত বসু বলেন, "আনন্দ পোদ্দারকে চিনি। বিধানসভা ভোটের সময় আমাদের ছেলেদের উপর অত্যাচার করেছে। এখন আমাদের দলে ফিরতে চাইছে। ফেরাব না বলেছি। গভীর ষড়যন্ত্র হচ্ছে, কে করছে তাও জানি।" 

তোলাবাজি বিতর্কে জয়া সিনেমা হলের মালিক জানিয়েছেন, ঠিকাদারের সঙ্গে কার কী ঝামেলা হয়েছে তা তিনি জানেন না। কাজ বন্ধ আছে। তাঁর থেকে কেউ টাকা চাননি। ওই ঠিকাদার আগাম হিসেবে যে অর্থ দিয়েছিলেন, তা তিনি ফেরত দিয়ে দিয়েছেন। 

 

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget