এক্সপ্লোর

Mamata Banerjee: '৩৪ বছর মানুষের মুণ্ডু নিয়ে খেলেছে সন্ত্রাসবাদী সিপিএম, তাদের সঙ্গে আপোস নয়', ঘোষণা মমতার

DYFI Rally: সম্প্রতি মীনাক্ষী মুখোপাধ্য়ায় থেকে মহম্মদ সেলিম, ব্রিগেডের সভামঞ্চ থেকে একযোগে তৃণমূল ও বিজেপির আঁতাঁতের অভিযোগ তোলেন বাম নেতা-নেত্রীরা


জয়নগর : লোকসভা ভোটকে (Lok Sabha Election) কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে একমঞ্চে আসার ইঙ্গিত একেবারের জন্যও দেখা যায়নি। সিপিএম-কংগ্রেসের রাজ্য নেতৃত্ব বরাবরই এনিয়ে অনীহা দেখিয়ে এসেছেন। তৃণমূলের তরফেও শীর্ষ নেতৃত্ব কংগ্রেসের ব্যাপারে নরম মনোভাব দেখালেও, সিপিএমকে (CPM) নিয়ে সেঅর্থে আগ্রহ দেখায়নি। তবুও, বিষয়টি ঝুলেছিল । শেষ মুহূর্তে কি বিজেপিকে রুখতে যাবতীয় বৈরিতা কাটিয়ে একমঞ্চে আসবে সিপিএম-তৃণমূল ও কংগ্রেস ? এনিয়ে রাজনৈতিক মহলে যাবতীয় জল্পনার কার্যত অবসান ঘটল। অন্তত তৃণমূলনেত্রীর আজকের ঘোষণা 'কফিনে শেষ পেরেক' পুঁতে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 'সিপিএমের সঙ্গে আপোস করব না (No Compromise with CPM)', বলে ঘোষণা করে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Supremo Mamata Banerjee)।

জয়নগরে প্রশাসনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে একাধিক বিষয়ে সুর চড়ান তৃণমূল নেত্রী। তার পাশাপাশি বলেন, '৩৪ বছর মানুষের মুণ্ডু নিয়ে খেলেছে সন্ত্রাসবাদী সিপিএম, তাদের সঙ্গে আপোস করব না। টিভির পর্দায় বসে আজ বড় বড় কথা বলে। ৩৪ বছর যখন ছিল কী করেছিল ? নাপিত বয়কট, ধোপা বয়কট, স্কুল বয়কট, কলেজ বয়কট, মানুষের মুণ্ডু নিয়ে খেলা। কৃষিজমি দখল করা, কত কী করেছে !'

গত পরশু মীনাক্ষী মুখোপাধ্য়ায় (Minakshi Mukherjee) থেকে মহম্মদ সেলিম (Md. Salim), ব্রিগেডের সভামঞ্চ (Brigade Rally) থেকে একযোগে তৃণমূল ও বিজেপির আঁতাঁতের অভিযোগ তুলেছেন বাম নেতা-নেত্রীরা। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের বুকের পাটা আরও বেড়ে গেছে বলে কটাক্ষ করতেও ছাড়েননি মহম্মদ সেলিম। যে বিধায়করা বিধানসভার ভিতরে বিজেপি, বাইরে তৃণমূলের, দম থাকলে, তাঁদের MLA-শিপ বাতিলের আবেদন করুন, শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) চ্য়ালেঞ্জও ছোড়েন মীনাক্ষী। 

এর পাল্টা জবাবও এসেছিল রাজ্যের শাসক দলের তরফে। তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, '২০২১ সালেও তো ব্রিগেড করেছে, তারপর শূন্য পেয়েছে। ব্রিগেডে লোক আসছে, শিয়ালদা থেকে লোক ঢুকছে, ব্রিগেডে এত মানুষ এল...আরে ঘোড়ার ডিম, সিট তো সেই গিয়ে শূন্য। বিজেপিকে ভোট দিচ্ছে সিপিএম।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন ; ‘আমি সেই উৎসবে বিশ্বাস করি...’ অযোধ্যার রামমন্দির নিয়ে বার্তা মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget