এক্সপ্লোর

Mamata Banerjee : কাল নেতাজি ইন্ডোরে তৃণমূলের কর্মিসভা, মূল মঞ্চে শুধুই মমতার ছবি; নেই অভিষেক ; কোন পথে দল ?

Bengal Political News: মনে করা হচ্ছে, এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্বাচনী বার্তা দেবেন, তেমন আগামীদিনে দল কীভাবে চলবে তার দিশাও দেখাতে পারেন।

কলকাতা : তৃণমূলের কর্মিসভায় মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্য়ায়। মূল মঞ্চে ছবিও একমাত্র নেত্রীরই রয়েছে। কাল নেতাজি ইন্ডোরে মূল মঞ্চে তৃণমূলের সর্বস্তরের কর্মিসভায় মূল বক্তা দলনেত্রীই। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু, মঞ্চের ব্যানারে দলের 'সেকন্ড ইন কমান্ডের' কোনও ছবি না থাকায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

২০২৩ সালের ২৩ নভেম্বর এই নেতাজি ইন্ডোরেই তৃণমূলের কর্মিসভা হয়েছিল। সেই কর্মিসভার মূল মঞ্চের ব্যানারে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিই ছিল। সেবার চোখের অসুস্থতার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় মূল অনুষ্ঠানে ছিলেন না। কিন্তু, তিনি ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন। যদিও পরবর্তীকালে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই তা নিয়ে কিছু নেতা বিতর্কের সৃষ্টি করেছিলেন। কিন্তু, সেই বিতর্কের অবসান হয়েছে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের রাশ পুরোপুরি নিজের হাতে নিয়েছেন।

এবারও মূল মঞ্চের ব্যানারে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই কর্মিসভা। ফলে, মনে করা হচ্ছে, এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্বাচনী বার্তা দেবেন, তেমন আগামীদিনে দল কীভাবে চলবে তার দিশাও দেখাতে পারেন। বেশ কিছু সাংগঠনিক রদবদলও হতে পারে এবারের সভা থেকে।

এদিকে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার তালিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। বিভিন্ন জায়গায় তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন। যা অনেক জায়গায় সত্যি হতে দেখা যাচ্ছে। ফলে, আগামীদিনে বুথ স্তর থেকে ভোটার তালিকা সংশোধনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন বলেও মনে করা হচ্ছে।

পাশাপাশি, তাঁর সরকার কীভাবে উন্নয়ন করছে, সেই বার্তা কীভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে, সেই দিশাও তৃণমূলনেত্রী দেখাতে পারেন বলে অনুমান রাজনৈতিক মহলের। 

দলের রাশ তাঁরই হাতে, দিনকয়েক আগে পরিষদীয় দলের বৈঠকে আরও একবার বুঝিয়ে দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ২১ জুলাইয়ের মঞ্চে থেকে রদবদলের প্রথম বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সূত্রের খবর, সেই সংক্রান্ত রিপোর্টও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে জমা দিয়েছিলেন তিনি। কিন্তু ইঙ্গিতপূর্ণ বিষয় হল, পরিষদীয় দলের বৈঠকে সাংগঠনিক রদবদল প্রসঙ্গে অভিষেকের রিপোর্টের কোনও উল্লেখই করেননি মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাশাপাশি একাধিক নেতা-মন্ত্রী-বিধায়ককের উদ্দেশ্য়ে বার্তা দেন তৃণমূল নেত্রী। বলেন, দল-বিরোধী মন্তব্য় কোনওভাবেই গ্রহণযোগ্য় নয়। একই ভুল বারবার করলে ক্ষমা করা যায় না। পাশাপাশি, দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও একাধিক নেতাকে কড়া বার্তা দেন তৃণমূলনেত্রী।  

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget