এক্সপ্লোর

Governor Jagdeep Dhankhar: ‘পুলিশ-প্রশাসনকে উস্কানি’, বিধানসভায় রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনবে তৃণমূল, জানালেন পার্থ 

Governor Jagdeep Dhankhar:তৃণমূল জানাল রাজ্য বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনা হবে। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন,  জগদীপ ধনকড়ের  বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনা হবে।


কলকাতা: নানা ইস্যুতেই রাজ্য ও রাজ্যপাল সংঘাত তুঙ্গে উঠেছে। রাজ্যপালে জগদীপ ধনকড়ের বিরুদ্ধে সংসদেও সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এরইমধ্যে তৃণমূল জানাল রাজ্য বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনা হবে। তৃণমূলের মহাসচিব তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন,  রাজ্যপাল জগদীপ ধনকড়ের  বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনা হবে।

গতকাল প্রশাসনিক সভায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে মুখ্যমন্ত্রীর ধমকের ঘটনা নিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন রাজ্যপাল। আইএএস ও আইপিএসদের সংগঠনকে ট্যাগ করে ট্যুইটে ফের মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন রাজ্যপাল। তিনি লিখেছেন, কী উদ্বেগজনক পরিস্থিতি। সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের এসপিকে জিজ্ঞেস করছেন, রাজ্যপাল আপনাকে ফোন করেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দুর্ভাগ্যজনক। পুলিশের মেরুদণ্ডে আঘাত মুখ্যমন্ত্রীর।

এর প্রতিক্রিয়ায় পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘কার মেরুদণ্ড সোজা সেটা তো মানুষ দেখছেন। নির্বাচিত সরকারের বিরুদ্ধে পুলিশকে উস্কানি দিচ্ছেন রাজ্যপাল। এভাবে  সংবিধান বিরোধিতার কাজ রাজ্যপাল  করে যাচ্ছেন। নির্বাচিত সরকারের বিরোধিতায় পুলিশ-প্রশাসনকে রাজ্যপাল উস্কানি দিচ্ছেন। এর প্রতিবাদে রাজ্যপালের বিরুদ্ধে  বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল’। 

এদিকে রাজ্য ও রাজ্যপাল সংঘাত নিয়ে  প্রতিক্রিয়া জানিয়েছে সিপিএম। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, তৃণমূল বা বিজেপি বিপদে পড়লেই মুখ্যমন্ত্রী-রাজ্যপালের সংঘাত সামনে আসে।

বাংলায় যখন রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকার এবং তৃণমূলের বাগ্‍যুদ্ধ বেনজির জায়গায় পৌঁছেছে, তখন ফের একবার রাজ্যপাল-ইস্যুকে দিল্লির দরবারে নিয়ে গেল তৃণমূল।রাজ্যপাল-প্রসঙ্গে শুক্রবার, সংসদের বাজেট অধিবেশনে রাজ্যসভায় সরব হন DMK’র সাংসদরা। DMK’র অভিযোগ, বিধানসভায় পাস হওয়া বিলকে অনুমোদন দিচ্ছেন না তামিলনাড়ুর রাজ্যপাল।এ’নিয়ে আলোচনার দাবি করেন তাঁরা। যদিও, তার অনুমতি দেননি রাজ্যসভার চেয়ারম্যান। এরপরই, রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান DMK’র সাংসদরা।

রাজ্যসভা থেকে ওয়াকআউটও করেন। DMK’কে সমর্থন জানিয়ে, রাজ্যসভা থেকে ওয়াকওউট করেন কংগ্রেস, তৃণমূল ও সিপিএমের সাংসদরাও।

রাজ্যপালকে খোঁচা দিয়ে, বিজেপির সাময়িক বরখাস্ত নেতা জয়প্রকাশ মজুমদারের ট্যুইট,   ‘রাজ্যের সঙ্গে দ্বন্দ্বে আমাদের প্রিয় পশ্চিমবঙ্গ কি উপকৃত হচ্ছে? সংবাদমাধ্যম ও ট্যুইটই কি সব কিছু সমাধান করবে? আপনার অবস্থান কি শাসক দলকেই সহানুভূতি জোগাচ্ছে না?মানুষ আপনার থেকে প্রকৃত রাষ্ট্রনেতার মতো আচরণ প্রত্যাশা করে।’

সেরা শিরোনাম

Kolkata News:ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Municipal Election 2026: পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
CPM News: বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget