এক্সপ্লোর

TMC : সৌগত-পার্থর সঙ্গে 'বাগযুদ্ধে' মদন, কী বলল দলের শীর্ষনেতৃত্ব ?

TMC : পুরভোটের মুখে সৌগত রায়, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মদন মিত্রর প্রকাশ্য বাগযুদ্ধ রাজ্য রাজনীতিতে চর্চার বিষয় উঠেছে

অর্ণব মুখোপাধ্যায়, সমীরণ পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : পুরভোটের (Municipal Election) মুখে সৌগত রায়, পার্থ চট্টোপাধ্যায়দের সঙ্গে কার্যত বাগযুদ্ধে জড়িয়েছেন মদন মিত্র। এই প্রেক্ষাপটে বিষয়টিতে রাশ টানতে তৎপর হল শীর্ষনেতৃত্ব।  ফিরহাদ হাকিম (Firhad Hakim) বললেন, আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়া উচিত। যদিও, বিরোধীরা এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি।

তৃণমূল বিধায়ক ও মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, দুই জনেই খুব সিনিয়র নেতা। যদি কোনও অসুবিধা থাকে দুই জনের একে অপরের সাথে কথা বলে মিটিয়ে নেওয়া উচিত। 

পুরভোটের মুখে সৌগত রায়, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মদন মিত্রর প্রকাশ্য বাগযুদ্ধ রাজ্য রাজনীতিতে চর্চার বিষয় উঠেছে। এই প্রেক্ষাপটে বিষয়টিতে রাশ টানতে বার্তা দিল তৃণমূলের শীর্ষনেতৃত্ব। 

২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৭টি পুরসভায় ভোট। প্রচার শুরু হয়ে গেছে। তার মধ্যেই আচমকাই দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়কে নিশানা করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, একজন নেতা, বার বার এখানে এক কথা বলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে ভুল বোঝান। কর্মীদের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করেন। আর শুধু লুঙ্গি পরে বসে বসে কাজু খান, কাবাব খান।
 
এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায়ের বক্তব্য, যে সব নোংরা জঘন্য কথা বলছে, তার জবাব দিতে রুচিতে বাধে। যতক্ষণ রাজনীতিতে আছি, মাথা উঁচু করেই থাকব। আর ধুতি পরেই থাকব, কারও কথায় আমার পরিবর্তন হবে না।

শুধু সৌগত রায় নন, তার আগে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও বাগযুদ্ধে জড়ান মদন মিত্র। বলেন, পার্থ চ্যাটার্জী...দিদিমণি দায়িত্ব দিলে, আমি জানি না। পার্থ আদৌ পশ্চিমবঙ্গের সবাইকে চেনে বলে আমার মনে হয় না। এনিয়ে পাল্টা পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ওর সম্পর্কে না বলাই ভাল। ওর কথা শুনে কোনও লাভ হবে না । কিছু যায় আসে না, ওর ছেলের বউ যাতে জেতে সেই চেষ্টা আমি করব।

লাগাতার এই বাগযুদ্ধ নিয়ে অবশেষে মুখ খুলল তৃণমূলের শীর্ষনেতৃত্ব। ফিরহাদ বলেন, কাউকে সম্মান দিলে নিজের সম্মান বাড়ে, কারও সম্মানহানি করলে নিজের সম্মানহানি হয়।

এদিকে মদন মিত্রের বক্তব্য, আগে দল শৃঙ্খলারক্ষা কমিটি তৈরি করুক। আমি সেই শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজিরা দেব। যদি অন্যায় করে থাকি, শাস্তি মাথা পেতে নেব।

তৃণমূলের অন্দরে বাগযুদ্ধ। কটাক্ষের সুর বিরোধীদের গলায়। কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার বলেন, বিরোধীদের ওপর আক্রমণ হচ্ছে। সেটা যাতে পিছনে চলে যায় তাই পশ্চিমবঙ্গে এই কৌশল নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সিনিয়র নেতাদের দেখিয়ে দিতে চাইছেন, অভিষেকই সবকিছু। এটা সুকৌশলে আর একটা চাপিয়ে দেওয়া। 

কামারহাটি পুরসভায় মদন মিত্রর পুত্রবধূকে প্রার্থী করেছে তৃণমূল। বুধবার তাঁর হয়ে দেওয়াল লেখেন মদন। তারপর ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রচার করেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget