এক্সপ্লোর

TMC-BJP Clash: তৃণমূল কর্মীকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP, ফের উত্তেজনা কোচবিহারে

Dinhata TMC Worker Attacked: দিনহাটার ভেটাগুরিতে ফের উত্তেজনা। দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: দিনহাটার ভেটাগুরিতে ফের উত্তেজনা। দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে (TMC Leader) মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সম্প্রতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বনাম উত্তরবঙ্গ মন্ত্রীর মহাভারতে কুরুক্ষেত্রের আকার নিয়েছিল কোচবিহারের দিনহাটা। আর এবার সেই কোচবিহারের দিনহাটাতেই ফিরল তৃণমূল-বিজেপির সংঘর্ষ (TMC- BJP Clash)। 

প্রসঙ্গত, সম্প্রতি কোচবিহারে দিনহাটায় আক্রান্ত হয়েছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়। বোমা-পাথরবৃষ্টি, গাড়ি ভেঙে চুরমারের ঘটনা ঘটেছিল। এমনকি এলাকায় গুলি চলার অভিযোগও উঠেছিল সেবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুড়েছিল পুলিশ। সেদিন নিশীথের কনভয়কে কালো পতাকা দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস। কালো পতাকা দেখানো ঘিরে তৃণমূল (TMC) বিজেপি (BJP) সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়েছিল। পাল্টা তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর চালানো হয়েছিল, বলে অভিযোগ উঠেছিল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। আর এবারও শিরোনামে সেই কোচবিহার।

  সেবার হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর গলায়। দিনহাটায় উদয়ন গুহ বলেছিলেন, 'একজনও বিজেপি কর্মী যেন এলাকা ছাড়়তে না পারে। নিশীথের গুন্ডামির খেসারত দিতে হবে বিজেপিকে, হুমকি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর'। নিশীথ এও বলেন, 'বিজেপির কোনও কর্মীকে বুড়িরহাটের রাস্তায় যেন না দেখা যায়। নিশীথের চক্রান্ত, ৩৬টা গাড়ি নিয়ে এখানে এসেছে।গাড়িতে অ্যান্টিসোশাল ছিল।দিনহাটায় ঢুকেছে গোলমাল করার জন্য, চোখের সামনে দেখলেন কীভাবে বুড়িরহাটে আক্রমণ করেছে, গুলি ছুড়েছে, সাধারণ ব্যবসায়ীর ট্যাঙ্কের, এই হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাজ।'

আরও পড়ুন, রামনবমীর মিছিলে আক্রান্ত হওয়া ব্যক্তিকে দেখতে PG হাসপাতালে শুভেন্দু

সেদিনটা ছিল শনিবার। দিনহাটার বুড়িরহাটে, আক্রান্ত এক দলীয় কর্মীর বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  এবং বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। আগে থেকেই এলাকায় কালো পতাকা নিয়ে মিছিল করছিল তৃণমূল। প্রায় ৪০টি গাড়ির কনভয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এলাকায় ঢুকতেই, মিছিল আটকে দিয়েছিল পুলিশ।দলীয় কর্মীর সঙ্গে দেখা করে দিনহাটার দিকে রওনা দিয়েছিলেন নিশীথ প্রামাণিক। কিন্তু, বাসন্তীরহাট পেরনোর পরে, গাড়ি ঘুরিয়ে ফের বুড়িরহাটে ফিরে আসেন তিনি। ঠিক কনভয়ের মুখোমুখি চলে আসে তৃণমূলের মিছিল। স্লোগান, পাল্টা স্লোগানের মধ্যেই ইটবৃষ্টি শুরু হয়। ভেঙে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ির কাচ।রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগে বারবার শিরোনামে উঠে এসেছে দিনহাটা। এবার দুই মন্ত্রীর দ্বন্দ্বের রেশে পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহারের এই জনপদ। 

 

সেরা শিরোনাম

CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget