এক্সপ্লোর

TMCP Foundation Day: মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন অভিষেকও; রাত পোহালেই TMCP-র প্রতিষ্ঠা দিবস

TMCP News: প্রতি বছর এই দিনে মেয়ো রোডে কর্মসূচিতে উপস্থিত থাকেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

কলকাতা: রাত পোহালেই TMCP-র প্রতিষ্ঠাদিবস। মেয়ো রোডে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্য়বারের মতোই, আগামীকাল সেখানে মূল বক্তা মমতা বন্দ্য়োপাধ্য়ায়। থাকবেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও। ইতিমধ্য়েই জেলা থেকে শহরে আসতে শুরু করেছেন TMCP-র কর্মী সমর্থকরা। এদিকে এই সমাবেশ নিয়ে আক্রমণ শানাতে ছাড়েনি বিরোধীরা। 

রাত পোহালেই ২৮ অগাস্ট, তৃণমূলের ছাত্র সংগঠন, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর এই দিনে মেয়ো রোডে কর্মসূচিতে উপস্থিত থাকেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। TMCP কর্মী-সদস্য়দের উদ্দেশে বার্তা দেয় শীর্ষ নেতৃত্ব। এ বছর, একদিকে ২৬-এর বিধানসভা ভোটের আগে শেষ ২৮ অগাস্ট। তারওপর, এই দিনেই কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের পরীক্ষা নিয়ে অন্তর্বর্তী উপাচার্যের সঙ্গে বেনজির সংঘাত। এই আবহে, মেয়ো রোডে জোরকদমে চলছে মেগা-সমাবেশের প্রস্তুতি।

এ বছর মঞ্চের আকার অন্য় বারের থেকে অনেকটাই বড়। গাঁধী মূর্তির পাদদেশে মূল মঞ্চ, প্য়ান্ডেল চলে গেছে পার্কস্ট্রিট অবধি। মাথার ওপর রয়েছে ছাউনি। মেয়ো রোডের একটা দিক আটকে  মণ্ডপ তৈরি হয়েছে। এখানেই কাল মমতা, অভিষেক ভাষণ দেবেন। এবিষয়ে তৃণমূল ছাত্র পরিষদ রাজ্য় সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, "এবারের ২৮ অগাস্ট সমাবেশ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছাত্র সমাবেশ হতে চলেছে ভারতবর্ষের নিরিখে, এটা আমি ওপেন চ্য়ালেঞ্জ জানাচ্ছি।''

তৃণমূলকে পাল্টা খোঁচা দিয়েছে বিরোধীরা। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী বলেন, "তৃণমূলের এই দুর্নীতি, এই রংবাজি, এই অত্য়াচার, এই জুলুম, এই ধর্ষণ চলবে। সেটা যদি চলে সেটাকে চিরস্থায়ী করার জন্য় এই কলেজে কলেজে সন্ত্রাসের বাতাবরণ তৃণমূল কায়েম করবে'' বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের ১৪টি বিষয়ের পরীক্ষা রয়েছে। সমাবেশের কারণে যাতে কোনও সমস্য়া না হয়, তার জন্য় তৃণমূল ছাত্র পরিষদের তরফে হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হল - 86704 13778

সেরা শিরোনাম

LPG Price : আমেরিকায় ট্রাম্পের ধাক্কা, হরমুজ খুলল ভারতের জন্য, তার জেরে কমল রান্নার গ্যাসের দাম?
LPG Price : আমেরিকায় ট্রাম্পের ধাক্কা, হরমুজ খুলল ভারতের জন্য, তার জেরে কমল রান্নার গ্যাসের দাম?
Dhanteras Gold Price : আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?
আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?
West Bengal News LIVE: 'হয়নি শিল্প, চলে গেছে টাটা, কী হবে সিঙ্গুরের?' আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী
'হয়নি শিল্প, চলে গেছে টাটা, কী হবে সিঙ্গুরের?' আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget