এক্সপ্লোর

TMCP: রাজ্যের সব কলেজের সামনে কাল বিক্ষোভ কর্মসূচি টিএমসিপি-র

গঙ্গার ঘাটে যাওয়ার পথে মমতাকে কালো পতাকা, জয় শ্রীরাম স্লোগান। পাল্টা জয় হিন্দ স্লোগান তৃণমূল নেত্রীর।

কলকাতা: বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কালো পতাকা দেখানোয় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল (Trinamool Congress)। জেলায় জেলায় বিক্ষোভ দেখানো হবে। এরা পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে রাজ্যের সব কলেজের সামনে কাল বিক্ষোভ কর্মসূচি টিএমসিপি-র (TMCP)।

ভোট প্রচারে এদিন মোদির গড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ২ দিনের সফরে  বারাণসীতে গিয়েছেন তিনি। আগামীকাল সমাজবাদী পার্টির নির্বাচনী সভায় অখিলেশ যাদবের সমর্থনে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে যাওয়ার পরই তৃণমূল নেত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ বিজেপির। গঙ্গার ঘাটে যাওয়ার পথে মমতাকে কালো পতাকা দেখানো হয়। জয় শ্রীরাম স্লোগান ওঠে। এমনকী মমতার গাড়িতে আঘাতও করা হয়। যদিও মেজাজ না হারিয়ে তৃণমূলনেত্রী তাঁদের উদ্দেশে বলেন, যেভাবে আপনারা আমায় স্বাগত জানালেন তার জন্য আপনাদের ধন্যবাদ। কিন্তু, এভাবে আমাকে ভয় পাওয়ানো যাবে না। যা কিছু রাজনৈতিক জবাব তা কাল দেব।  এদিকে এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে আসার কথা থাকলেও কেন পর্যাপ্ত পুলিশ ছিল না তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও সেখান থেকে বেরিয়ে এসে বারাণসীর ঘাটে গঙ্গারতি দেখতে যান মমতা।

আগামীকাল অখিলেশ যাদব ও জয়ন্ত চৌধুরীর রাষ্ট্রীয় লোক দলের যৌথ সমাবশ রয়েছে বারাণসীতে। সেখানেই যোগ দেবেন তৃণমূলনেত্রী। এটা অখিলেশ যাদবের সঙ্গে মমতা দ্বিতীয় কর্মসূচি হতে চলেছে। এই ঘটনায় এদিন অখিলেশ যাদব (Akhilesh Yadav) ট্যুইটারে লেখেন, “বিজেপির অবস্থা খারাপ, কারণ দিদি-ভাই একসঙ্গে। বাংলায় লজ্জাজনক হারের ধাক্কা থেকে এখনও বেরোতে পারেনি বিজেপি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বারাণসীতে আসায় কালো পতাকা দেখাচ্ছে বিজেপি।‘’ “এটা বিজেপির হতাশার অপর রূপ। কারণ তারা জানে, উত্তরপ্রদেশেও বিজেপির ভরাডুবি হবে। ট্যুইট সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের।

এদিকে এই ঘটনায় ভারপ্রাপ্ত আইপিএস অফিসারদের সাসপেনশনের দাবি তুলে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, উত্তরপ্রদেশে বাংলার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কোথায়? জেড প্লাস নিরাপত্তা সত্ত্বেও কেন হামলা? বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানোর প্রতিবাদে আগামীকাল  রাজ্যের সব কলেজের সামনে কাল বিক্ষোভ কর্মসূচি গ্রহণ টিএমসিপি-র। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Darjeeling : দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
News Live Updates: আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget