এক্সপ্লোর

Aindrila Sharma Demise: ফিরতে চেয়েও হল না ফেরা, দেশ-কালের সীমানা পেরোলেন ঐন্দ্রিলা, শেষকৃত্য আজই

Aindrila Sharma Last Rites: অভিনেত্রীর পরিবার এবং ঘনিষ্ঠ-সূত্রে জানা গিয়েছে, রবিবারই শেষকৃত্য সম্পন্ন হবে ঐন্দ্রিলার।

কলকাতা: হাসপাতালে শুয়ে লড়াইটা চলছিল। সবাই প্রার্থনা করছিলেন তাঁর জন্য। সবাই চাইছিলেন একটা মিরাকল হোক। কিন্তু এত দীর্ঘ লড়াইয়ের পরও সবাইকে কাঁদিয়ে চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma Demise)। জীবনযুদ্ধের লড়াকু অভিনেত্রী বিদায় জানালেন (Tollywood News)। রবিবারের বারবেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা। দুপুর ১২টা বেজে ৫৯ মিনিটে মৃত্যু হয় ঐন্দ্রিলার। এ দিনই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে (Aindrila Sharma Last Rites)। 

আজই কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য় ঐন্দ্রিলার

অভিনেত্রীর পরিবার এবং ঘনিষ্ঠ-সূত্রে জানা গিয়েছে, রবিবারই শেষকৃত্য সম্পন্ন হবে ঐন্দ্রিলার। হাওড়ার হাসপাতাল থেকে আর কিছু ক্ষণের মধ্যেই ছেড়ে দেওয়া হবে ঐন্দ্রিলার মরদেহ। পুলিশ  সূত্রে জানা গিয়েছে, বিকেল ৪টের পর হাসপাতাল থেকে ছাড়া হবে ঐন্দ্রিলার মরদেহ। সেখান থেকে কুঁদঘাটের বাড়িতে নিয়ে যাওয়া হবে। তার পর এনটি ওয়ান স্টুডিওতে রাখা হবে ঐন্দ্রিলার মরদেহ। সহকর্মী, ইন্ডাস্ট্রির কলাকুশলীরা সেখানে শ্রদ্ধা জানাবেন ঐন্দ্রিলাকে। সব শেষে কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।

ঐন্দ্রিলার পরিবার, সব্যসাচী চৌধুরী এবং পরিজনরা হাসপাতালেই রয়েছেন। সেখানে পৌঁছে গিয়েছেন পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তীও। সবকিছু দেখভাল করছেন তিনি। ঐন্দ্রিলার বাড়ির লোকজনের সঙ্গেও কথা হয়েছে তাঁর। সব কিছু যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তদারকি করছেন রাজ।

আরও পড়ুন: Aindrila Sharma Demise: ঐন্দ্রিলা শর্মা.. 'একটা মেয়ে যে স্বপ্ন দেখতে ভালবাসে'

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ১ নভেম্বর থেকে হাওড়ার এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঐন্দ্রিলা। হাসপাতালে ভর্তি হওয়ার পর একসময় ভেন্টিলেশন থেকে বেরিয়ে এলেও তাঁর অবস্থার উন্নতি হয়নি। ফের ভেন্টিলেশনেই দিতে হয় তাঁকে। এর মাঝে আরও তিন বার ঐন্দ্রিলার ব্রেন স্ট্রোক হয়। পরিস্থিতি কঠিন হলেও নিজের জীবনীশক্তিতেই বরাবরের মত লড়ে যাচ্ছিলেন ঐন্দ্রিলা। 

দু'-দু'বার ক্যান্সারকে হারিয়ে ফেরেন ঐন্দ্রিলা

২০১৫ সালে অস্থিমজ্জার ক্যান্সারে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা। দিল্লিতে দীর্ঘদিন তাঁর কেমো থেরাপি চলে। তবে ক্যান্সারকে হারিয়ে ২০১৬-য় বাড়িতে ফেরেন তিনি। তারপর জীবনের ছন্দে ফিরেছিলেন ধীরে ধীরে। পা রাখেন অভিনয় জীবনেও। তারপর তাঁর প্রতিভার উড়ান নজর কাড়ে সকলের। কিন্তু ছন্দপতন হল ২০২১-এ।  তাঁর ডান ফুসফুসে টিউমার ধরা পড়ল। আবার শুরু হল কেমো থেরাপি। সেই যুদ্ধও হাসি মুখেই জয় করেছিলেন ঐন্দ্রিলা। তার পর আবার ফিরেছিলেন অভিনয় জীবনে। কিন্তু এ মাসেই শুরুতেই সব ওলটপালট হয়ে গেল চিরদিনের জন্য। 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget